বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ডাব চুরি

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Jony (০ পয়েন্ট)

X আমরা তিন বন্ধু ছিলাম। আমি, শহিদুল,রাকিব। আমরা বৃন্দাবনপুর গ্রামে থাকি। একদিন আমরা গ্রামের মাঠে বসে গল্প করছিলাম। হঠাৎ রাকিব বলল দোস্ত, আজ কিন্তু পূর্ণিমার রাত। আমি বললাম তো কি হয়েছে। আরে গরু তুই ভুলে গেলি। কি ? শহিদুল বলল ডাব চুরির কথা ভুলে গেলি। প্রথম সময় তুইই তো আমাদের শিখিয়েছিলি। আমি বললাম তো আজ রাতে তোরা এই মাঠে হাজির হবি। তারা বলল টিক আছে। তারপর সবাই সবার বাড়িতে চলে গেল। আমিও বাড়িতে আসলাম। এসে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। তারপর মাঠে গিয়ে দেখি শহিদুল আর রাকিব ব্যাগ নিয়ে হাজির। এখন আমরা একটা মিটিং করে অবশেষে টিক করলাম যে এলাকার সব কিপটে লোকের ডাব চুরি করব। প্রথমে গেলাম রহিম মিয়ার বাড়ি। কারণ সে বেটা বাজারে গিয়ে যখন ডাব বেচে সালা তার দাম এর নড়চড় হতে দেয় না। গাছ থেকে একটা ডাব পড়লে কাউকে নিতে দেয় না। এখন আসি মুল কথায়। রাকিব গাছে উঠল। উঠে ডাব এর ছড়িতে দা দিয়ে মারতে গেল কিন্তু সালা সেই ডালে কোপ মারল যে ডালে সে বসেছিল। কোপ মারার পড় সে চিৎপটাং। কিন্তু ওই ডালে অনেক ভালো ডাব ছিল। কিন্তু কিপটার বাচ্ছা এসে হাঁক দিতে লাগল। আমি আর শহিদুল মিলে রাকিবকে কাধেঁ নিয়ে এক দৌর আর সৌভাগ্য ক্রমে ডাবের ডাল রাকিবের পায়ের সাথে প্যাঁচ লেগে চলে আসল। পরের দিন আমরা রাকিবকে দেখতে গিয়ে ওর জন্য ডাব নিলাম। রাকিব বলল ডাব কোথায় পেলে। তখন আমরা অট্টহাসি দিলাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৩ জন


এ জাতীয় গল্প

→ ডাব চুরির মজার গল্প
→ ডাব চুরি
→ ডাব চুরি
→ ডাব চুরি
→ ডাব চুরি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now