বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গোপাল ভাড়ঁ।

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Real hero (০ পয়েন্ট)

X মহারাজ একদিন গোপালকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, গোপাল, টাকা যদি গোল না হয়ে চৌকা হতো, তবে কেমন হত? এতে ভাল মন্দ কি দাঁড়াত বলত শুনি। গোপাল চিন্তা করে বলল- গোলের জন্য যত গন্ডগোল। এই বলে গোপাল বললো, চৌকো হলে আকারের গোলত্বটাই ঘুচতো মহারাজ, কিন্তু অন্যিদেক যে সব গোল আছে, তা তো আর ঘুচতো না। তার ব্যাখ্যা আমি দিচ্ছি শুনুন। মহারাজ বললেন, অন্যদিকে আবার কি গোল? গোপাল বললে, পৃথিবী চারদিকেই গোল। টাকা দিতে গোল, পেতে গোল, হিসাবে গন্ডগোল, হারালে সোর গোল। যার টাকা আছে সে ছাগলের মত সবেতেই মুখ দিয়ে বেড়ায়, আর যার নেই সে পাগলের মত সারাদিন ঘুরে বেড়ায়। টাকার শোকে ব্যাকুল নয়, এমন দেশ ভূগোলে নেই, গোলোকেরও এমন লোক আছে কি নেই মহারাজ শুনলেন ত গোলের মাহাত্ম্য। মহারাজ শুনেই একেবারে হতভম্ব। গোপাল ভাঁড় সত্যিই তোমার তুলনা তুমিই। তোমাকে বাহবা না দিয়ে পারছি না। . ভাই-বোনেরা যদি ভালো লাগে তবে 1+ Star দিয়ো...&...কেমন লাগলো কমেন্ট কইরো...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now