বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মা তোমাকে খুব মিস করি

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান sakil khna(শূন্য ডায়েরি) (০ পয়েন্ট)

X জানো মা, এখন সারা দিন কাজ করি। এক কাজ শেষ হলে আরেকটা কাজ খুঁজতে থাকি। এখন কিছু বলবে না? এখন টই টই করে ঘুরে জ্বর আসেনি, আম্মু। কাল থেকে টনসিলের ব্যথায় ভুগছি। হয়তো সেই ব্যথা থেকেই জ্বর আসছে। জানো আম্মু, দেহের ভেতরে যে আর একটা দেহ আছে, সেই দেহ এখন থর থর করে কাঁপতে থাকে। আম্মু, আজ তোমার কথা মনে করে অনেক কেঁদেছি। এখনো চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্বাস করো আম্মু, আমি কাঁদতে চাইনি। এখন আগের থেকে অনেক পাষাণ হয়ে গেছি। বিশ্বাস করো আম্মু, তবু চোখের পানি ধরে রাখতে পারিনি। জানো আম্মু, আজ জ্বর জ্বর নিয়েই অনেক কাজ করেছি। কী করব বল, সব সময় তো আর কাজ জোটে না। আজ সকালে হালকা কিছু নাশতা করেছি। খেতে পারি না, না খেলে যে কাজও করতে পারব না। দুপুরে কিছু খাইনি। কয়েকজনে খেতে বলেছে। খেতে পারি না। তোমার মতো কেউ বলে না যে ‘কী খাইবি? ঝাল পিঠা বানাইয়া দিমু? নাকি অন্য কিছু খাবি? না খেলে যে শরীর আরও খারাপ করবে।’ তোমার মতো কেউ অভয় দেয় না যে, ‘এইটুকু খেয়ে ওষুধ খাও, দেখবা কিছুক্ষণের মধ্যেই জ্বর ভালো হয়ে যাবে।’ আম্মু, তোমাকে খুব মিস করছি। আম্মু! ও আম্মু, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। গত পরশু তোমাকে স্বপ্নে দেখেছি। মনে পড়লে প্রচণ্ড কান্না পায়, তাই ভুলে থাকতে চেষ্টা করি। তবু মাঝে মাঝে প্রচণ্ড কান্না করি। জানো আম্মু, সবার থেকে লুকিয়ে কান্না করি। কেন জানো? কেউ যদি তোমায় বলে দেয়, তাহলে তো তুমিও কাঁদবে। আমি জানি, আমার জন্য তুমিও খুব কাঁদো। তবু না জানার অভিনয় করে ভুলে থাকি। বিশ্বাস করো আম্মু, চোখ দিয়ে যে এত অশ্রু ঝরতে পারে, প্রবাসে আসার আগে জানতাম না। অনেকের কাছে শুনতাম, বিশ্বাস করতাম না। খুব কান্না পাচ্ছে, আর লিখতে পারছি না। আম্মু, তুমি কিন্তু আমার জন্য কাঁদবে না। আমিও আর কাঁদব না। ভালো থেকো আম্মু।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৬৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now