বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদল ডাকাত ব্যাংকে ঢুকল ডাকাতির জন্য। উপস্থিত গ্রাহক আর কর্মচারীরা বাধা দেবার চেষ্টা করল। ডাকাতেরা বলল " ভাইসব, টাকা গেলে সরকারের যাবে, আর প্রাণ গেলে যাবে আপনার। আপনারাই বুঝুন কোনটা বাঁচাবেন" - এই কথা শুনেসবাই বসে গেল। ডাকাতরা নির্বিঘ্নে টাকা নিয়ে গেল l
*** শিক্ষণীয় : মানুষের মাঝে স্বার্থ ভিত্তিক বিভাজন সৃষ্টি হলে, তারা অন্যায় কাজ প্রতিরোধ করার সামর্থ্য হারিয়ে ফেলবে।
** ডাকাতেরা তাদের নিয়ে আসা বস্তা ভর্তি করে যতদূর সম্ভব টাকা নিয়ে আস্তানায় ফিরে গেল। যে ডাকাতের MBA ডিগ্রি ছিল সে বলল, এবার আমাদের দরকার আমরা কত টাকা লুট করলাম তা গুনে দেখা। সবচেয়ে প্রবীণ ডাকাত বলল " ধুর, এত টাকা গুনতে তো অনেক কষ্ট হবে। একটু পরেই টিভিতে বলবে কত টাকা লুট হয়েছিল। আমরা তখন ই যেনে যাব।"
*** শিক্ষণীয় : অনেক ক্ষেত্রেই কাগুজে ডিগ্রির চেয়ে অভিজ্ঞতা মূল্য বেশী।
ঘটনা শুনে ব্যাংক প্রধান মহোদয় ব্যাংক পরিদর্শনে গেলেন। তিনি বললেন, ডাকাতেরা শুধু কয়েক বস্তা টাকাইতো মাত্র নিয়েছে। বেশির ভাগ টাকাই তো রয়েই গেছে, আর সেফ ডিপোজিট বক্সগুলোও তো আছে। আসেন আমরা কয়জন ওগুলো নিজেদের মাঝে ভাগ করে নেই। কেউ বুঝতেও পারবেনা।
***শিক্ষণীয় : যে যত উপরে, তাঁর চুরি ততো বড় এবং তা ধরা ছোঁয়ার বাইরে।
রাতে টিভিতে সংবাদ এলো, ব্যাংক থেকে ২০ কোটি টাকাসহ হাজার ভরি স্বর্ণালঙ্কার লুট। ডাকাতরা হাজারবার গুনেও তাদের বস্তায় ১ কোটি টাকার উপর পেলনা। আর স্বর্ণালঙ্কার তো তারা নিতেই পারে নি। বুঝতে পারল চোরের উপর বড় চোর আছে ।
যাই হোক, অবশেষে ডাকাতদল ধরা পড়ল, রিমান্ডে গিয়ে স্বীকারও করতে হল তারাই সব ডাকাতি করেছে। সবার যাবজ্জীবন সাজাও হয়ে গেল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now