বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দুই প্রজাপতি একজন আরেকজনকে খুব ভালোবাসতো। তাদের মাঝে প্রায়ই তর্ক হতো যে কে কাকে বেশী ভালোবাসে। একদিন তারা দুজনে একটা বাজি ধরলো, শর্ত ছিল তারা যেই বাগানে থাকে সেই বাগানের সবচেয়ে সুন্দর ফুলটার উপর একদম সকালে যে আগে বসতে পারবে সেই অন্যজনকে বেশী ভালোবাসে। মেয়ে প্রজাপতিটা রাতে আর ঘুমালো না। সে শুধু ভাবতে লাগলো, ঘুমিয়ে পড়লে যদি ছেলে প্রজাপতিটা আগে চলে যায়! খুব সকালে মেয়ে প্রজাপতিটা তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে উড়তে উড়তে সবচেয়ে সুন্দর ফুলটার কাছে গেলো। তখন ছিলো একদম ভোরবেলা, চারিপাশে আলোও ফুটেনি। সে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন সকাল হবে আর সূর্যের আলো পড়লেই সে ফুলটার উপরে গিয়ে বসবে। সকাল হল, সূর্যের প্রথম কিরণ সেই বাগানের সবচেয়ে সুন্দর ফুলটার উপর পড়লো। আর মেয়ে প্রজাপতিটা গভীর বিস্ময়ে দেখলঃ ছেলে প্রজাপতিটা সেই ফুলের মধ্যে বসে আছে, তার দেহে প্রান নেই। মেয়ে প্রজাপতিটা ফুলকে জিজ্ঞ্যেস করে জানলো, আসলে মেয়ে প্রজাপতিকে সকাল বেলা চমকে দেবার জন্য সে গত রাত থেকেই ফুলটার উপরে বসে থাকে। রাতে যখন ঠাণ্ডা খুব বেড়ে যায় তখন সে ঠাণ্ডায় কাবু হয়ে মারা যায়। মরে সে ফুলের মধ্যেই থাকে, নিজের প্রিয়তমাকে চমকে দিতে। মেয়ে প্রজাপতিটি এই দৃশ্য সহ্য করতে পারেনা। সেও আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ভালোবাসা আসলে এমনই। আমাদের যেমন বাঁচতে শেখায় তেমনি মাঝে মাঝে অনেক বেশী দুর্বল করে ফেলে। কেউ কেউ এই দুর্বলতাকে কাউকে ধ্বংস করার মোক্ষম অস্ত্র মনে করে ব্যবহার করে অনায়াসে। কিন্তু প্রকৃত ভালোবাসা তো কোন ধ্বংস জানেনা, শুধুই গড়ে দিতে জানে। ভালো থাকুক আমার ভালোবাসা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now