বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কিভাবে ভুলবো

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X আমি তোমাকে কিভাবে ভুলবো বলো? মোবাইলটা যখনই হাতে নেই তোমার দেওয়া সেই দুষ্টুমি মাখা মেসেজগুলো চোখে পড়ে, গান শুনতে চাইলে তোমার record করা কথাগুলো play হয়ে যায়, ছবি দেখতে গেলে সেখানেও তুমি, কম্পিউটারের প্রতিটা ফোল্ডারে তোমার ছবি, ফেসবুকের স্ট্যাটাসে তোমার স্মৃতি, ইনবক্সে পড়ে থাকা তোমার মেসেজ। আজো সন্ধ্যা হলেই মনে হয় এই বুঝি তুমি ফোন দিবে, মেসেজ দিয়ে বলবে ‘এই সোনু, কি করছো?’ আমি তোমাকে জিজ্ঞ্যেস করতাম ‘কি করলা আজকে সারাদিন?’ তুমি এক নিঃশ্বাসে সব বলে দিতে... আমি হা হয়ে শুধুই শুনতাম আর কথা শেষ হলে বলতাম ‘I Love You’। তুমি হাসতে। তোমার সামনে গেলে কথা বলতে পারতাম না, তোমার দিকে তাকিয়ে হাসতাম শুধুই। আমি ফুল হাতা শার্ট পড়তাম বলে তুমি জিজ্ঞ্যেস করতে ‘তুমি ফুল শার্ট পড়ো কেন?’ আমি হাসতাম আর ভাবতাম- পাগলি মেয়ে। এতোটাই ভালোবাসতাম বুঝাতে পারিনি। আমি সহ্য করতে পারতাম না তুমি খুব সহজেই অন্যের সাথে কথা বলবে, খুব সহজেই তুমি অন্যের ঘনিষ্ঠ হয়ে যাবে। তোমাকে মানুষ এতো অল্প সময়ে কাছে পাবে যেই তোমাকে আমি একদিন একদিন করে দীর্ঘ দুইবছর পরে অনেক কষ্টে লাভ করেছিলাম। এগুলো করতাম বলে তুমি শেষবারের মতো কিভাবে যেন বলেই ফেললে আমি তোমার ভালো চাইনা। সেদিন সবচেয়ে বেশী কষ্ট বুকে নিয়ে নীরবে কেঁদেছিলাম। বুক ফেটে কান্না পাচ্ছিলো, তুমি বুঝে যাবে বলে অনেক কষ্টে দমিয়ে রেখেছিলাম। এখন কষ্ট নিয়েই বেঁচে আছি, কতদিন পারবো জানিনা তবে শেষ পর্যন্ত ভালোবেসে যেতেই হবে আমাকে তোমায়। এটা যে আমার প্রতিজ্ঞা আমার ভালোবাসার প্রতি। তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now