বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রণ-ভেরী,,,,কাজী নজরুল ইসলাম

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ajidur Rahman Taju (০ পয়েন্ট)

X রণ-ভেরী - কাজী নজরুল ইসলাম [গ্রীসের বিরুদ্ধে আঙ্গোরা-তুর্ক-গভর্ণমেন্ট যে যুদ্ধ চালাইতেছিলেন, সেই যুদ্ধে কামাল পাশার সাহায্যের জন্য ভারতবর্ষ হইতে দশ হাজার স্বেচ্ছা-সৈনিক প্রেরণের প্রস্তাব শুনিয়া লিখিত] ওরে আয়! ঐ মহা-সিন্ধুর পার হতে ঘন রণ-ভেরী শোনা যায়– ওরে আয়! ঐ ইস্‌লাম ডুবে যায়! যত শয়তান সারা ময়দান জুড়ি খুন তার পিয়ে হুঙ্কার দিয়ে জয়-গান শোন্ গায়! আজ শখ করে জুতি-টক্করে তোড়ে শহীদের খুলি দুশ্‌মন পায় পায়– ওরে আয়! তোর জান যায় যাক, পৌরুষ তোর মান যেন নাহি যায়! ধরে ঝন্‌ঝার ঝুঁটি দাপটিয়া শুরু মুস্‌লিম-পঞ্জায়! তোর মান যায় প্রাণ যায়– তবে বাজাও বিষাণ, ওড়াও নিশান! বৃথা ভীরু সম্‌ঝায়! রণ- দুর্মদ রণ চায়! ওরে আয়! ঐ মহা-সিন্ধুর পার হতে ঘন রণ-ভেরী শোনা যায়! ওরে আয়! ঐ ঝননননন রণ-ঝনঝন ঝন্‌ঝনা শোনা যায়! শুনি এই ঝন্‌ঝনা-ব্যঞ্জনা নেবে গঞ্জনা কে রে হায়? ওরে আয়! তোর ভাই ম্লান চোখে চায়, মরি লজ্জায়, ওরে সব যায়, তবু কব্‌জায় তোর শম্‌শের নাহি কাঁপে আফ্‌সোসে হায়? রণ- দুন্দুভি শুনি খুন-খুবি নাহি নাচে কি রে তোর মরদের ওরে দিলিরের গোর্দায়? ওরে আয় মোরা দিলাবার খাঁড়া তলোয়ার হাতে আমাদেরি শোভা পায়! তারা খিঞ্জির যারা জিঞ্জির-গলে ভূমি চুমি মূরছায়! আরে দূর দূর! যত কুক্কুর আসি শের-বব্বরে লাথি মারে ছি ছি ছাতি চড়ে! হাতি ঘা‌'ল হবে ফেরু-ঘায়? ঐ ঝননননন রণঝনঝন ঝন্‌ঝনা শোনা যায়! ওরে আয়! বোলে দ্রিম্‌ দ্রিম্ তানা দ্রিম, দ্রিম্ ঘন রণ-কাড়া-নাকাড়ায়! ঐ শের-নর হাঁকড়ায়– ওরে আয়! ছোড়্ মন-দুখ, হোক কন্দুক ঐ বন্দুক তোপ, সন্দুক তোর পড়ে থাক, স্পন্দুক বুক ঘা'য়! নাচ্ তাতা থৈ থৈ তাতা থৈ– থৈ তা‌ণ্ডব, আজ পাণ্ডব সম খাণ্ডব-দাহ চাই! ওরে আয়! কর কোর্‌বান আজ তোর জান দিল্ আল্লার নামে ভাই। ঐ দীন্ দীন্-রব আহব বিপুল বসুমতী ব্যোম ছায়! শেল– গর্জন করি তর্জন হাঁকে, বর্জন নয় অর্জন আজ, শির তোর চায় মায়! সব গৌরব যায় যায়; বোলে দ্রিম্ দ্রিম্ তানা দ্রিম্ দ্রিম্ ঘন রণ-কাড়া-নাকাড়ায়! ওরে আয় ! ঐ কড়কড় বাজে রণ-বাজা, সাজ সাজ রণ-সাজ্জায়! ওরে আয়! মুখ ঢাকিবি কি লজ্জায়? হুর্ হুর্‌রে। কত দূর রে সেই পুর রে যথা খুন-খোশ্‌রোজ খেলে হর্‌রোজ দুশ্‌মন-খুনে ভাই! সেই বীর-দেশে চল্ বীর-বেশে, আজ মুক্ত দেশে রে মুক্তি দিতে রে বন্দীরা ঐ যায়! ওরে আয়! বল্‌ 'জয় সত্যম্ পুরুযোত্তম', ভীরু যারা মার খায়! নারী আমাদেরি শুনি রণ-ভেরী হাসে খলখল হাত-তালি দিয়ে রণে ধায়! মোরা রণ চাই রণ চাই, তবে বাজহ দামামা, বাঁধই আমামা, হাথিয়ার পাঞ্জায়! মোরা সত্য ন্যায়ের সৈনিক, খুন-গৈরিক বাস গা'য়। ওরে আয়! ঐ কড়কড় বাজে রণ-বাজা, সাজ সাজ রণ-সজ্জায়! ওরে আয়! অব– রুদ্ধের দ্বারে যুদ্ধের হাঁক নকিব ফুকারি যায়! তোপ্ দ্রুম্ দ্রুম্ গান গায়! ওরে আয়! ঐ ঝননরণন খঞ্জর-ঘাত পঞ্জরে মূরছায়! হাঁকো হাইদার, নাই নাই ডর, ঐ ভাই তোর ঘুর-চর্খীর সম খুন খেয়ে ঘুর্ খায়! ঝুটা দৈত্যেরে নাশি সত্যেরে দিবি জয়-টীকা তোরা, ভয় নাই ওরে ভয় নাই হত্যায়! ওরে আয়! মোরা খুন্‌-জোশি বীর, কঞ্জুশি লেখা আমাদের খুনে নাই! দিয়ে সত্য ও ন্যায়ে বাদশাহি, মোরা জালিমের খুন খাই! মোরা দুর্মদ, ভর্‌পুর্ মদ খাই ইশ্‌কের, ঘাত-শম্‌শের ফের নিই বুক নাঙ্গায়! লাল পল্টন মোরা সাচ্চা, মোরা সৈনিক, মোরা শহীদান বীর বাচ্চা, মরি জালিমের দাঙ্গায়! মোরা অসি বুকে বরি হাসি মুখে মরি জয় স্বাধীনতা গাই! ওরে আয়! ঐ মহা-সিন্ধুর পার হতে ঘন রণ-ভেরী শোনা যায়!! • শব্দার্থ : শম্‌শের– তরবারি। খুন-খুবি– রক্তোন্মত্ততা দিলির– সাহসী, নির্ভীক দিলবার– প্রাণবন্তা। জিঞ্জির– শিকল শের-বববরে– সিংহ শের-নর– পুরুষসিংহ হাঁকাড়ায়– গর্জন করিতেছি কোরবান– উৎসর্গ খুন-খোশ-রোজ– রক্ত-মহোৎসব। হররোজ– প্রতিদিন আমামা – শিরস্ত্রাণ নকিব– তূর্যবাদক হাইদার– মহাবীর হজরত আলীর হাঁক খুন-জোশ– রক্ত-পাগলামি কঞ্জুশি– কৃপণতা ইশকের– প্রেমের শহীদান– শহীদ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now