বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
চলে গেল আজকের দিনটা। দিনটা ছিল বুধবার। দিনটা শুধু ১ দিনের জন্য না, ছিল সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। দেখতে দেখতে চলে গেল ২টা বছর। প্রতিটা বুধবারের জন্য মনের বিসন্নতা এখনও কাটিয়ে ওঠতে পারি নাই। কি ছিল না এই দিনটাকে ঘিরে ? প্রথম কথা বলা এই দিনে, প্রথম দেখা করা এই দিনে, প্রথম ডেট করা এই দিনে, এমনকি আমার পাশ থেকে সরেও গেলে এইদিনই। কারন একমাত্র এই দিনটাতেই তোমাকে কাছে পাওয়া যেত লম্বা সময়ের জন্য। প্রতি ৬ দিন শেষে অপেক্ষায় থাকতাম কখন সেই মুহূর্তক্ষণ দিনটা আসবে।
জানো, মনের বিসন্নতা চেপে রাখাটা অনেক কষ্টের হয়। ছিল ১ বছরের সম্পর্ক আর এই সম্পর্কের ঘানি টেনে যাচ্ছি ২ বছর যাবত। কি অদ্ভুত তাই না !!! ভালবাসাটা আসলে এমন ই হয়। কখনও পিছু ছাড়তে চায় না। ভালবাসা বোধহয় পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য অনুভূতি। কখনও ভালবাসাকে বুঝতে সারাজীবন লেগে যায় আবার কখনোবা এক মুর্হুতের ছোট্ট একটা ঘটনাই ভালবাসার স্বরূপকে প্রকাশ করে।
ঘুম থেকে ওঠে ঘুমাতে যাবার আগ পর্যন্ত এমন মুহূর্ত খুব কমই আছে যে তোমাকে মনে পরে না। ভুলে যায়নি ১টা বার দেখার জন্য কতটা পাগলামি করা। আচ্ছা মনে পরে তোমার, ১ বার আর্সেনালের খেলাতে বাজি ধরার কথা ? যদি আর্সেনাল হারে তাহলে তুমি তখন যেইখানেই থাকবে তোমাকে দেখার জন্য আমি সেইখানে আসব। আর যদি জিতে যায় তাহলে তুমি যা বলবে আমি তাই করব। সেই জন্য ১টা সাদা কাগজে আমার স্বাক্ষরও নিয়েছিলে যদি আমি কোন কারনে রাজি না হই তখন সেটা হবে তোমার প্রমান।
আমার বাসা থেকে তোমার বাসার দূরত্ব প্রায় ২ ঘণ্টা। তবুও প্রতিদিন কাজ অথবা ক্লাস যাবার আগে তোমাকে না জানিয়ে চলে আসতাম তোমার বাসার সামনে ১টা বার দেখার জন্য। আজও তোমাকে বলিনি এই কথাগুলো যদি না আমার আসা বন্ধ করে দাও। বাস নাম্বার ১৪৭ যখন চোখের সামনে দিয়ে চলে যায় শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি আর ভাবি আবার আমি কি যেতে পারবো সেই ঠিকানায় যেইখানে তোমার অবস্থান ছিল, শুধুমাত্র আমার জন্য ?
আজ তুমি কোথায় আর আমি কোথায় ? দূরত্ব শুধুমাত্র ২ ঘণ্টার অথচ দেখাতো দুরের কথা সামনে আসার কথাও মনে মনে ভাবার সাহসটুকু পাইনা। কথা যে দিয়েছিলাম কখনও সামনে আসব না যদি না কখনও তুমি ডাকো আমাকে ... !!!
ইউরোপের সবচেয়ে বড় শপিং মলটা যখন হচ্ছিল কত কথা হতো আমাদের মাঝে এই নিয়ে, এটা করব, ওটা করব। বলেছিলাম তোমাকে, দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত যাবনা কখনও তোমাকে ছাড়া ওইখানে। অথচ এখন প্রতিদিন ওই শপিং মলের সামনে দিয়ে ছোটতে হয় জীবনের তাগিদে, তাকিয়েই থাকি ওপরে ওঠার সিঁড়ির দিকে কিন্তু পারিনা প্রথম সিঁড়িটায় ও পা টা রাখতে কারন কথা যে দিয়েছিলাম তোমাকে, একা কখন ও যাবো না। বাস, ট্রেন এ বসে ভেবে যাই আনমনে শুধুই তোমার কথা। হাতটা চেপে ধরার সাধ জাগে ভীষণ, কিন্ত পাইনা তোমাকে পাশে। তোমার উপর আমার বিশ্বাসটাই প্রধান । আমি যদি বিশ্বাস করি তাহলেই আমার মনে হবে তুমি আমার পাশে আছো। তাহলে বোধহয় এক ফোটা সোনালি সুখের অশ্রু খুঁজে পাওয়া যাবে ।
আমি ভালবাসি এক অভিমানি কে । অল্পতেই গাল ফুলিয়ে থাকে। অনেক আদুরে অনেক মিষ্টি ওর মুখটা। ওই সুন্দর মুখে রাগ একদমই মানাই না। তারপরেও যদি ওই মুখে রাগ দেখি মাথা ঠিক থাকেনা। রাগ ভাঙানোর জন্য খুনও বোধহয় হাসি মুখে করা যায়। খুব ভালবাসি আমি ওকে। অথচ সে আজ আমার কাছ থেকে অনেক দূরে। ইচ্ছে করলেই ভালবাসতে পারি না, ভালোবাসার কথা বলতে পারিনা আর তোমার কাছ থেকে শুনতে ও পারি না সেই অতৃপ্ত কথাটা, “ভালোবাসি কিনা জানিনা, শুধু জানি তোমাকে ছাড়া চলবে না আমার”।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now