বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শিরিষ স্পর্শের পর একটি পাখি বন্দর হারিয়ে ফেলা এরোপ্লেনের মতো মাথার ভেতর কেবলই উড়ছে, কেবলই উড়ছে আর মেঘের সঙ্গে ধাক্কা লেগে নোনা সমুদ্রের দিকে ছুটছে। তাই এখনও ভয়ে মাঝরাতে ঘুম ভেঙে যায়। অন্ধকার ঘরকে মনে হয় ভূমধ্যসাগরের মাঝখানে জনমানবহীন কোনো বিকল জাহাজ। হাজার বছর ধরে যে পড়ে আছে লবণের ওপরে।
লবণ মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে আমি সুনীলের কবিতা শোনাতে চাই। তুমি আমার লুকানো মুখ তুলে ধরলে বারান্দার আলোর কাছে
তোমার একটু ভয়ও করলো না?
দেরাজ খুলে টেনে আনলে পুরোনো চিঠি আলোর কাছে
তোমার একটু ভয়ও করলো না?।
প্রেম কি একটা পথ দিয়ে প্রতিদিন হেঁটে যাওয়ার অলিখিত সংযোগ বা অভ্যস্ততা। এক-দুই দিন সেই পথ দিয়ে না গেলে তুমি যেমন পথটাকে মিস করবে পথও তোমায় ‘মিস’ করবে। পরস্পরের এই ‘মিস’ করাটাই সম্পর্ক? কিন্তু এত গভীর প্রেমের এই তুমি যখন স্থায়ীভাবে সেই পথকে ভুলে যাও, ছেড়ে যাও দূরে, অন্য কোনো পথে, তখন পুরোনো সেই সম্পর্কের পথ তোমাকে আর মনে রাখবে না। নতুন পথিকের সাথে তার সখ্য হয়। তারপর একদিন অনেকদিন পর-ধরো তুমি পুরোনো সেই পথে পা রাখলে, মনে মনে আশাও করলে পুরোনো আন্তরিক টান। হায়! সেই পথ তোমাকে চেনে না আর। চিনবে না কোনোদিন। পথের অভিমান বড় নির্মম। মানুষ যেমন পুরোনো বন্ধন মনে রাখে না আর পুরোনো আয়নায় মুখ দেখে না, পথও তেমন। অন্যের নতুন আয়নায় পথ নিজেকে দেখে এবং দেখায়। মানুষ অদ্ভুত, পথও। নতুন আয়নায় ঢাকে পুরাতন ক্ষত!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now