বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
।। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ ।। -: চুপ কর
। আর একটাও
কথা বলবিনা ।
-: আমি কথা না বললে সত্যিই
কি খুসী হবি ?
-: হ্যাঁ । অনেক অনেক ।
-: আচ্ছা যা ।আমি আর তোর
সাথে কথা বলবো না ।যতক্ষণ তুই আগে না
বলিস ।
-: ওকে থ্যাংকস ।
কথাটি শোনার পরই নীল লগ আউট করে বের
হয়ে ঘুমুতে গেলো । নীল ও মিম খুব ভালো
বন্ধু ।
ওরা একে ওপরকে অনেক ছোট থেকেই চেনে
। পরষ্পরের সাথে ওদের ঝগড়া না করলে
পেটের ভাত ওদের হজম হয় না । আজকের মত
এমন ঝগড়া ওদের প্রায়ই হয় । তবে আজ ওরা
একটু বেশীই সিরিয়াস । নীল এবার এইচ এস
সি দিবে । মিম ও ।ওরা অনেক অনেক
ভালো বন্ধু । এতটাই ভালো যে পরষ্পর
পরষ্পর ছেড়ে থাকতে পারে না । প্রতিদিন
তারা দিনে ফোনে কথা বলতো আর
রাতেফেসবুকের সুবাদে চ্যাট করতো ।
ঘুম থেকে উঠেই প্রথমে নীল তার ফোন চেক
করলো ।না কোন ম্যাসেজই নেই ।মিমের
কি আমার কথা মনে পড়ছেনা ? ভাবে নীল
। ওদিকে মিমেরও একই অবস্তা । সেও মনে
মনে ভাবছে যে একটু মনে হয় সে বেশীই
বলেছে । মিম ঠিক করে যে নীলতাকে কোন
ম্যাসেজ করলে সে সরি বলবে ।
নীল সকালে ঘুম
থেকে উঠে নাস্তা করে বেরিয়ে
পড়লোফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে ।
সামনে পরীক্ষা কিন্তু নীল গেলো আড্ডা
দিতে ।এর একমাত্র কারণ হলোমিমকেভুলে
থাকা । কিন্তু সে তা পারছে না । তার
আজ আড্ডা জমছে না । সে একটু পর পরই
ফেসবুকে লগ ইন
করে ইনবস্ক্য চেক করছে ।কিন্তু না কোনই
রেসপন্স সে পাচ্ছেনা মিমের কাছে থেকে
।
মিম ও তার পিসির
সামনে বসে আছে । কেবল একটি
মাত্রইচাওয়া তার ।সে মনে করছে নীল কে
ম্যাসেজ করতে । কিন্তু এই বিষয়ে সে
সামনে একধাপ আগালে পেছনে যাচ্ছে তিন
ধাপ ।
দুপুর আড়াইটা ।এসময় মিম নীলকে ফোন
দিত । তার খোঁজ খবর করতো । কিন্তু আজ
আর নীল কোন ফোন কলই পাচ্ছেনা ।
সে মাঝে মাঝে তার ফোন চেক করে
দেখছে যে ফোনের নেটওয়ার্ক আছে কিনা
।না , সবই ঠিক ।মিমই ওকে ফোন দিচ্ছেনা
। নীল এসময় কখনোই শুয়ে থাকত না । আজ
সে শুয়ে আছে আর ভাবছে মিমের কথা ।
আজ কি মিম চ্যাটে আসবে ?
কথা বলবে আমার সাথে ? এমন কিছু প্রশ্ন
নীল তার মনকে ছুড়ে দিল । কিন্তু উত্তর
পেলো না ।
আর কয়েক ঘন্টা পড়ই তাদের কথা না বলার
এক দিন পূর্ণ হবে । ভাবে মিম । প্রতিদিন
মিম সাড়ে দশটার দিকে নীলকে মিস কল
দিয়ে অন লাইন হতো । আর তখনই নীল চলে
আসতো । তবে আজ আর সে মিস কল দিলো
না । সে সরাসরিই অন লাইন করল ।প্রথমেই
সেনীল কে খুঁজলো । কিন্তু নীল বাদে সবাই
ই উপস্থিত ছিল । ছেলেটা এমনকেন ? একটু
আগে কথা বললে কি ক্ষতি হয় ওর ? মনে মনে
বলে মিম ।
প্রায় এক ঘন্টা পর নীল আসে অন লাইনে ।
কিন্তু মিমকে নক করে না । তারা দুজনই
বসে আছে একটি মাত্র নকের আসায় । প্রায়
২ ঘন্টা কেঁটে গেলো কিন্তু এখনও তারা
কেউই কথা বলেনি । মিম এবার আর থাকতে
পারলো না ।
সে নীলকে ফোন দিলো ।নীল
ফোন আসারসাথে সাথে তা
রিসিভ করে চুপ করে থাকল ।দুজনই নিরব ।
কোন কথা নেই কারো মুখে । একসময় নীল
শুনতে পেলোমিমের কান্নার শব্দ । তারপর
সেও কাঁদতে শুরু করে দিলো ।
****************************************
***************************************
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now