বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মেয়েটি কথা দিয়েছিল

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X ছেলেটির দুহাত ধরে মেয়েটি কথা দিয়েছিল জীবনে প্রথম সমুদ্র দেখবে ছেলেটির সাথে, যদি তার এই শপথ পূরণ না হয়, তবে কোনদিন সে সমুদ্রের সামনে দাড়াবেনা । আজ সে অন্য কারো সাথে সমুদ্রস্নানে মত্ত, ঢেউয়ের তোড়ে কোথায় যে ভেসে গেল পুরনো দিনের সেইসব অর্থহীন প্রতিস্রুতি !!! ছেলেটি নিজে নিজে কিছুই করতে পারতনা, জীবনের ছোট বড় সবকিছু মেয়েটি মনে করিয়ে দিত- সেভ করার কথা,চুল কাটার কথা, এমনকি ঠিক মত খেল কিনা,ঘুমাল কিনা তাও । আজ ছেলেটি একা একাই সব করে , সময় মত ঘুম থেকে ওঠে , নাস্তা করে অফিসে যায় , কখন কোন মিটিঙে যাবে কেউ মনে করিয়ে দেয়না । কথা ছিল ওদের ঘরে থাকবে আসমানি রঙের পর্দা, আজ মেয়েটির ঘরে কাল পর্দা , ছেলেটির ঘরে সাদা ! কথা ছিল সপ্তম বসন্তে সারাদিন একসাথে কাটাবে দুজন, আজ সেই দিন ,তবু মনে নেই কারোই ! ক্যালেন্ডারের পাতা গুলো হাওয়ায় ওড়ে । স্মৃতির উপর সময়ের প্রলেপ জমতেই থাকে , সবকিছু হয়ে যায় ঝাপসা , ভালবাসাও ???


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now