বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অস্তিত্ব

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X আমি তোমাকে কোনোদিন দেখিনি কিন্তু মনের ভিতরে তোমার একটা ছবি একে ফেলেছিলাম। আমার ভালবাসার মানুষ যতই থাকুক না কেন যেদিন তোমাকে আমার সামনে পাবো ঠিক সেই মুহূর্ত থেকে তুমিই হবে আমার সবচেয়ে আদরের। আমি না দেখেই সত্যি তোমাকে অনেক ভালবেসে ফেলেছি কার... ন আমি জানি তুমি হবে ঠিক তোমার বাবার মত। মটু,গুল্লু... :') অনেক আদর আদর...ঠিক যেন একটা আদরের বস্তা!!! তো কি হয়েছে তোমার কোন অস্তিত্ব নেই। তুমিই তো আমার স্বপ্ন। তোমাকে আর তোমার বাবা কে নিয়ে আমি অনেক স্বপ্ন সাজিয়েছি বাচ্চা। আমার একটা বাচ্চা না। দুই দুইটা বাচ্চা। একটা বড় বাচ্চা,যাকে তুমি বাবা বলে ডাকবে আর আমার ছোট্ট বাচ্চা হলে তুমি। দুই জন কে আমি নিজের হাতে খাইয়ে দিব। মাথায় হাত বুলিয়ে ঘুম পারাবো। অনেক স্বপ্ন আমার তোমাকে নিয়ে। তো কি হয়েছে যে তোমার কোন অস্তিত্ব নেই। তোমাকে যখন আমি আমার ভিতরে অনুভব করি তখন তোমার বাবার মুখটা আমার সামনে ভেসে উঠে। তোমাকে যখন গুটি গুটি পায়ে হাটতে দেখবো তোমার বাবার ছেলে বেলা আমার চোখের সামনে ভেসে উঠবে। সব কিছুর মাঝে আমি তোমার বাবা কে খুঁজে ফিরি কেন জানো? কারন আমি আমার হৃদয় টা উজার করে তোমার বাবা কে ভালবাসি। আর তোমাকে নিয়ে আমি শুধু স্বপ্ন সাজাই। জানি,তোমার কোন অস্তিত্ব নেই। কি হয়েছে তাতে? বাচ্চা...তুমি কি জানো কেন তোমার কোন অস্তিত্ব নেই? জানো না... শোনো তাহলে...কারন তোমার কোন বাবা নেই। কেন তোমার বাবা নেই জানো? কারন তোমার মা এর ভাগ্যে তোমার বাবা ছিল না। তোমার মা আর বাবার কোন দিন বিয়ে হয়নি। তারা শুধু একজন আর একজন কে ভালোবাসতো। এক সময় তোমার বাবা নামক মানুসটা তোমার মা কে ছেড়ে চলে যায় তাই তোমার অস্তিত্ব কোনদিন আমি আমার ভেতর অনুভব করতে পারিনি। শুধু স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর জীবনের। যা কোনদিন পূরণ হবার ছিল না। কিন্তু তুমি সারাজীবন বেচে থাকবে আমার ভালবাসায়। আমার হৃদয়ে। আমার অস্তিত্তে... :')


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

→ অস্তিত্বের অলীক জংশন
→ অস্তিত্বের অলীক জংশন (The Illusory Junction of Existence)
→ ভূতের অস্তিত্ব আছে, কি নেই,সমাধান দিল বিজ্ঞান
→ অস্তিত্বের খোঁজে
→ অস্তিত্বের খোঁজে
→ অস্তিত্বের খোঁজে
→ অস্তিত্বের খোঁজে
→ "অস্তিত্বে তুমি"
→ "অস্তিত্ব সমীপে" লেখক- Hasibur Rahman ভাই
→ আল্লাহর অস্তিত্বের প্রমাণ
→ অস্তিত্ব
→ অস্তিত্ব
→ অস্তিত্বে বসবাস
→ অস্তিত্বের ভয়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now