বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Black_শার্ট(part-2)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ambia Ara(guest) (০ পয়েন্ট)

X আরিয়ানের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। মনে হচ্ছে কেউ তার বুকের ওপর পাথর তুলে দিয়েছে।।কষ্টে তার চোখ ঝাপসা হয়ে আসছে। সকলের সামনে সে কাদতে চায় না, তাই সে রিয়াকে বলল -রিয়া তোমার কেনা শেষ?? আমি গেলাম আমার অনেক কাজ আছে। বলেই আরিয়ান চলে গেল। রিয়া অনেকবার ডাকল কিন্তু আরিয়ান শুনলো না চলেই গেল। চুপচাপ দাড়িয়ে আছে আরিয়ান ছাদের এক কোণে। মনটা তার মেঘলা আকাশের মতো কালো হয়ে আছে। তার আর বেচে থাকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে তার প্রাণটা কেউ কেড়ে নিয়েছে। সে নিজে নিজেকেই গালি দিচ্ছে। সব দোষ তারই। সে যদি রিয়াকে আগেই বলত ভালোবাসার কথা তাহলে হয়তো রিয়া তারই থাকত। নাহলে চলে যেত। কিছু তো একটা হতো..। আর এখন রিয়া অন্য কারো এটা সে ভাবতেই পারছে না। আরিয়ান কষ্টের মাঝে ডুবে আছে এমন সময় ওর কাধে রিয়া এসে হাত রাখে।আরিয়ান বিরক্ত হয়ে বলে -কে?? -আমি,,, রিয়া। -কি চাও এখানে? -তোমার জন্য একটা ছোট্ট গিফট এনেছি। - (পেছনে ঘুরে) কেন? -বারে...বন্ধুকে একটা গিফট দিতে গেলে তার কারণ লাগবে? -এমনি বললাম। -নাও দেখ পছন্দ হয় কিনা। -কি আছে এতে?? -নিজেই দেখ।। -চেয়ারে রেখে দাও পরে দেখব।এখন ভালো লাগছে না। -কেন?কি হয়েছে? -কিছুই হয়নি। তুমি এখান থেকে যাও আমার ভালো লাগছে না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now