বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

***২য় পর্ব*** **ব্যাঙ ও মাছ**

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ambia Ara(guest) (০ পয়েন্ট)

X _ও....। ঠাট্টার সুরে মাছ ব্যাঙকে বলে _ব্যাঙ ভাই, তোমার কি দুঃখ হায়! হায়! সাপ নামের জঘন্য প্রাণী তোমাকে গিলে গিলে খায়..! ব্যাঙও কম নয় ব্যাঙ বলে মাছকে _মাছ ভাই...আমাকে তো খায় গিলে, মানুষেরা তোমাকে চিবিয়ে খায় ভাত আর ঝোলে। মাছ সামান্য রেগে গিয়ে বলে _ব্যাঙ ভাই, আমি যে খুব সুন্দর তাই, মানুষেরা আমায় খেতে চায়! তোমাকে দেখলেই বমি কর দেবে, ধরবে না হাতে প্রচন্ড ঘেণ্যাতে। তুমি আমি দুজনে যদি পাড়ে যাই, মানুষেরা তোমাকে না ধরে ধরবে আমায়! ব্যাঙ বলে _তাই নাকি! দেখা যাক, চলো আজ দুজনার পরীক্ষা হয়ে যাক। মাছ বলে ব্যাঙকে _এই পরীক্ষায় আমিই জিতব ভাই, তোমার জিতার খাওয়া নাই। তারপর দুজনে নদীর পাড়ে যায়। দুর থেকে এক মানুষ দৌড়ে এসে মাছকে খপাৎ করে ধরে ফেলে। এখন মাছ ব্যাঙকে বলে _দেখলে তো ব্যাঙ ভাই, আমিই জিতলাম এই পরীক্ষায়, মানুষ বেটা তোমাকে না ধরে ধরেছে আমায়। ব্যাঙ তাচ্ছিল্যের সুরে বলে _জিতলি তো ভাই! এখন বাচবি কি করে?মরবি যে হায়! হায়! মাছ বেচারা বুঝতে পারে অহংকারের বশে সে ফান্দে পড়েছে। মানুষ তাকে নিয়ে গিয়ে খাবে। ব্যাঙ আবারও বলে _আরে বোকা মাছ ভাই, বেশি অহংকার করতে নাই। অহংকারে পতন যেমন তোমার হলো আজ, এখন থেকে এই নদীতে করব আমি রাজ...! **


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৭২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now