বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্পেস 3

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আবরার রাহমান (০ পয়েন্ট)

X 2য় পর্বের পর....... রিসান ধীরে ধীরে চোখ খোলে......সে সবকিছু মনে করার চেষ্টা করে কিন্তু পারে না........তার মস্তিষ্ক ধীরে ধীরে সচল হতে থাকে.....সকল স্মৃতি আবছা আবছা মনে পড়তে থাকে .....এবং কিছুক্ষণ পর তার সবকিছু মনে পড়ে যায় .....ঠিক তখনি সে একটা মিষ্টি নারী কন্ঠ শুনতে ....সে প্রথমে ভেবেছিল এটা বোধহয়... লাইনা কিন্তু একটু পরেই তার ভূল ভেঙে যায় ... .তার দৃষ্টি ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে......কিন্তু চোখ খোলার পর সে যা দেখলো তাতে তার সবকিছু স্বপ্নের মতো মনে হয়.....সে দেখে তার সামনে কয়েকটা প্রাণী দাড়িয়ে আছে .....যারা দেখতে অবিকল মানুষের মতো.....সে আতঙ্কে চোখ বন্ধ করে নেয় এবং নিজেই নিজেকে বলতে থাকে...... "হ্যালুসিনেশন ...এটা হ্যালুসিনেশন ....এটা কখনো সত্যি হতে পারে না" "এটা কোনো হ্যালুসিনেশন নয়...রিসান...এটা বাস্তব " রিসান চমকে উঠে কিন্তু নিজেকে সামলে নিয়ে উত্তর দেয়..... " এটা কি করে সম্ভব তোমরা কি মানুষ ....মহাবিশ্বের অন্য কোথাও কি মানুষের অস্তিত্ব আছে " "হ্যাঁ আমরা মানুষ.....তবে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে আসিনি....আমরা পৃথিবীরই মানুষ " "কিন্তু এটা কি করে সম্ভব " " সম্ভব...তোমার আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই...শুধু সময় ছাড়া ....আমরা তোমাদের ভবিষ্যত্ আর তোমরা আমাদের অতীত" "কিন্তু ......" "আমরা তোমাদের থেকে 700 বছর পরের পৃথিবী থেকে এসেছি....আমরা প্রযুক্তিতে তোমাদের থেকে অনেক এগিয়ে ....আমরা টাইম ট্রাভেল করতে পারি....সেই প্রযুক্তি আমাদের আছে.....তাই আমরা অতীতে আসতে পেরেছি" "কিন্তু কিভাবে???" "ওয়ার্ম হোলের মাধ্যমে .......মানে যেটা এখন তোমরা কল্পনা করছো আমরা সেটা বাস্তবায়িত করেছি......আমরা ওয়ার্ম হোল তৈরি করতে পারি এবং সেটা বর্ধিত করে .....অতিতে বা ভবিষ্যতে যেতে পারি , এজন্য আমাদের আলোর বেগে ছুটতে হয় না " "কিন্তু তোমরা অতীতে এসেছো কেন??" "আরে দাঁড়াও আগে পরিচয় তো হয়ে নিই....আমি নিয়ানা এই শিপের ক্যাপ্টেন ,ও হচ্ছে ইমা ...ও লাইনা ,ও টম , ও রিশি এবং ও হলো রিহি " সবাই একসাথে রিসানকে স্বাগত জানালো...... "এখন বলো তোমরা এখানে কেন এসেছ ?" "তোমাদের সাহায্য করতে বা বলতে পারো নিজেদেরই সাহায্য করতে "(নিয়ানা ) "মানে?" "মানে পৃথিবী এখন শান্তির দিকে এগোচ্ছে পৃথিবীর সবগুলো দেশ মিলে এখন একটি মাত্র রাষ্ট্র" "হ্যা ....সেটা আমি জানি" "হুমম সেজন্য পৃথিবীর বিজ্ঞান কেন্দ্র অস্ত্র গবেষণা নিষিদ্ধ করেছে" "হ্যা " "এই সিদ্ধান্ত ভবিষ্যতের পৃথিবীর জন্য খুব বড় একটা বিপদ ডেকে আনবে"(রিহি) "কিভাবে??" " আজ থেকে 700 বছর পর পৃথিবীতে মানে আমাদের এক মহা জাগতিক প্রাণী আক্রমণ করেছে...প্রাণীগুলির নাম সিহা, সিহাদের বুদ্ধিমত্তা আমাদের সমান হলেও তারা প্রযুক্তিতে মানে অস্ত্র প্রযুক্তিতে আমাদের থেকে এগিয়ে "(রিশি) "তারা তোমাদের থেকে কি চায়???" " মানুষ " "মানুষ! !!!" (আঁতকে উঠে রিসান) "হ্যা তাঁরা আমাদের থেকে মানুষ চায় মানে মানুষের মস্তিষ্ক চায়.....কিন্তু আমরা সেটা দিতে রাজি নই....তাই তারা আমাদের আক্রমণ করতে চলেছে" "কিন্তু তারা মানুষ দিয়ে কি করবে?" "তুমি জানো রিসান......মানুষের মস্তিষ্ক প্রকৃতির সবচেয়ে জটিল সৃষ্টি 100 বিলিয়ন নিউরণ সমৃদ্ধ মানব মস্তিষ্কের বুদ্ধিমত্তার মাত্রা 15 " "হ্যা আমি জানি" "সিহারা মানুষের মস্তিষ্ক দিয়ে কম্পিউটার বানাতে চায়"(টম) "মানে ???" "মানে আমরা প্রত্যেকটি যন্ত্রে প্রসেসর ব্যবহার করি .....আর আমাদের বা সিহাদের বানানো সবচেয়ে শক্তিশালী প্রসেসর 10 মাত্রার......সিহারা এখন চাচ্ছে কম্পিউটারে প্রসেসরের বদলে মানুষের মস্তিষ্ক ব্যবহার করতে " "তারপর ??" "মানুষের মস্তিষ্ক ও ঠিক একটা প্রসেসরের মতো......যদি কোনো যন্ত্রের প্রসেসরের জায়গায় মানুষের মস্তিষ্ক ব্যবহার করা হয় তাহলে সেটা কতোটা শক্তিশালী হবে ভাবতে পারছো ??? অনেক জটিল সমস্যা যেটা কম্পিউটার সমাধান করতে পারে না সেটা মানব মস্তিষ্ক পারে .....তাহলে উচ্চ মাত্রার কম্পিউটারের শক্তিশালী প্রসেসরের সাথে যদি 100 বিলিয়ন নিউরণ সমৃদ্ধ মস্তিষ্কের সমন্বয় ঘটিয়ে তথ্য বিশ্লেষণের কাজে লাগানো যায় তাহলে যে যন্ত্রটা পাওয়া যাবে সেটার কাছে যেকোনো জটিল সমস্যার সমাধান কোনো ব্যাপারই নয়"(টম) "কিন্তু মস্তিষ্ককে সচল রাখার জন্য তো খাদ্য প্রয়োজন .....শুধু মস্তিষ্ক তো বেঁচে থাকতে পারে না" "এর সমাধান খুবই নৃশংস, এর জন্য মানুষের পুরো শরীর অচল করে দেয়া হবে শুধু মাত্র মস্তিষ্ককে সচল রেখে নানা যন্ত্রের সাহায্যে সেটাকে নিয়ন্ত্রণ করা হবে......এতে মানুষের যে অবস্থা হবে তার থেকে মৃত্যু হাজার গুন স্বস্তির" "এতটা নৃশংস ???? সিহাদের কি কোনো মানবিকতা নেই??" "তুমি ভূল করছো রিসান.....মানবিকতা মানুষের বৈশিষ্ট্য .....কেবল মাত্র মানুষের বুদ্ধিমত্তায় মানবিকতা রয়েছে...... সিহাদের রয়েছে শুধু লোভ....ক্ষমতার লোভ .....তারা এই মহাবিশ্বের রাজত্ব চায়....এই ক্ষমতার লোভ তাঁদের নৃশংসতার শিখরে নিয়ে গেছে......"(নিয়ানা) "আচ্ছা তো আমি কীভাবে তোমাদের সাহায্য করতে পারি???" "তোমাকে তেমন কিছু করতে হবে না....শুধু আমরা তোমাকে যেটা বুঝালাম সেটা তুমি বিজ্ঞান কেন্দ্রের প্রধান কে বলবে" "কিন্তু তিনি কি আমাকে বিশ্বাস করবেন??" "আমরা তোমাকে একটা ক্রিস্টাল দিচ্ছি যার মধ্যে আমাদের সময়ের বিজ্ঞান কেন্দ্রের প্রধানের একটা ভিডিও ক্লিপ আছে এছাড়াও তাঁদের বিশ্বাস যোগ্য অনেক তথ্য আছে এছাড়াও আমরা তোমাকে একটা অতি গুরুত্বপূর্ণ ক্রিস্টাল দিচ্ছি যার মধ্যে সিহাদের সম্পর্কে আমাদের করা সকল গবেষণার তথ্য আছে.....আমাদের গবেষণার সাথে যদি আমাদের অতীতের আরো 700 বছরের গবেষণা যুক্ত হয় তাহলে আমরা অবশ্যই সিহাদের ধ্বংস করার প্রযুক্তি পেয়ে যাবো"(নিয়ানা) "কিন্তু তোমরা আমাকে এতো বিশ্বাস করছো কিভাবে??" "তুমি এই স্পেসশিপে প্রবেশের পর আমরা তোমার মস্তিষ্ক স্কান করছি এবং জেনেছি তুমি একজন অত্যন্ত সত্ ব্যক্তিত্বের অধিকারী মানুষ তোমার মধ্যে কোনো বাজে কাজ করার প্রবণতা নেই " (রিহি) "তোমরা যেমন সময় ভ্রমণ করতে পারো সিহারা তেমন পারে না???" "নাহ ওরা ওদের সভ্যতার শুরু থেকে শুরু অস্ত্র বিজ্ঞানে উন্নতি লাভের জন্য গবেষণা করেছে অন্য কিছুতে খুব কম....এজন্য তারা এখনো ত্রিমাত্রিক 3D( দৈর্ঘ্য ,প্রস্থ ,উচ্চতা,) প্রাণি এবং আমরা চতুমাত্রিক 4D( দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ও সময়) প্রাণি" "আমি তোমাদের সাহায্য করার জন্য আমার সর্বাধিক চেষ্টা করবো.....আশাকরি আমি সফল হতে পারবো , পৃথিবীকে বাঁচানোর জন্য আমি যেকোনো কিছু করতে পারি......" "তোমাকে অনেক ধন্যবাদ ......."(নিয়ানা) "ধন্যবাদের কিছু নেই.....তোমাদের এই পদক্ষেপের সাথে সাথে হয়তো তোমাদের ভবিষ্যত্ পরিবর্তন হয়ে গেছে....তোমরা হয়তো তোমাদের সময়ে পৌছে গিয়ে দেখবে তোমরা সিহাদের হারানোর প্রযুক্তি পেয়ে গেছো বা হয়তো তোমরা এমন একটা পৃথিবীতে ফিরে যাবে যেখানে সিহা নামক প্রাণীর অস্তিত্ব অনেক আগেই ধ্বংস করা হয়েছে.....সবই তোমাদের কাজের ফল....সুতরাং আসল ধন্যবাদের প্রাপ্য তোমরাই " "হাহাহা.....না আমাদের এখনো অনেক কাজ বাকি আছে.....আমাদের এক মহাযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে....." "তোমাদের সবাইকে আমাদের পৃথিবীর পক্ষ থেকে শুভকামনা " "ধন্যবাদ "(রিয়ানা )


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৭ জন


এ জাতীয় গল্প

→ স্পেস 2
→ স্পেস 1
→ সাইন্স ফিকশন – স্পেস
→ সাইন্স ফিকশন – স্পেস

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now