বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-- অই হারামী তুই ক্লাস ফেলে এখানে বসে গেমস খেল7ছিস?
বলেই সাদিয়া কোমরে দুহাত দিয়ে,অগ্নি দৃস্টিতে তাকিয়ে আছে আরমানের দিকে।
ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই আরমান জবাব দিল,
--হুমম।
-- তোর লজ্জা লাগে না? ক্লাস ফাকি দিয়ে গেমস খেলিস,,,আমি আন্টিকে সব বলে দিব।
-- যা বল গিয়ে।আমার কাসে এসেছিস কেন??
-- আমি কিন্তু সত্যি সত্যি বলে দিব!
বলেই ফোনটা বের করছে সাদিয়া।
-- আম্মুকে আমি ভয় পাই না।বলেই দাতগুলো বের করে একটা বিশ্রী হাসি দিল আরমান।
-- তবে রে শয়তান!! তোকে আমারই মানুষ করতে হবে।দাড়া আন্টিকে ফোন লাগাচ্ছি।বলেই ফোনটা কানে ধরল।
-- আরমান ফোনটা হাত থেকে কেড়ে নিল।তুই কি পাগল হয়ে গেছিস,,,আম্মুকে বললে মেরেই ফেলবে আমাকে।
-- ওর কথা শুনে হি হি করে হেসেই চলছে সাদিয়া।
-- অই তোর মাথায় কি পেত্নী ভর করছে? (আরমান রেগে আগুন)
কোন রকম হাসি থামিয়ে তারপর বলতে থাকে সাদিয়া
-- তোকে এখনো আন্টি মারে ?? বলেই হি হি করে হেসে যাচ্ছে সাদিয়া।
-- হ্যা মারে,তোর কোন সমস্যা?
রাগে মাথা থেকে ধুয়া উড়ছে আরমানের।
-- আমার কোন সমস্যা নাই,কিন্তু তোকে আন্টি কীভাবে মারে তা খুব দেখতে ইচ্ছা করছে।
(বলেই আবার হেসেই যাচ্ছে)
এবার আর সহ্য করতে পারছে না আরমান।তাই সেখান থেকে উঠে চলে যেতে থাকে।সাদিয়া পিছন থেকে ডাকতে থাকে।আরমান,,,এই আরমান।
অই বুদ্ধু দাড়া,,আগামী কালের এসাইনমেন্টের কথা ভুলে গেছিস??
জানি খাতাটা আজ রাতে কমপ্লেট করতে পারবি না।খাতাটা আমায় দিয়ে যা আমি করে দিচ্ছি।
কথাটা শুনেই ঠোটের কোণে এক চিলতে হাসি হেসে বলে,,
-- থ্যাংকস দোস্ত।লাভ ইউ।
-- সাদিয়াও একগাল হেসে জবাব দিল,,,,, লাভ ইউ দোস্ত।
গেমস খেলার জন্য তো সুবিধা করে দিলাম,তা হবে না।ট্রিট দে বলছি।
-- আজ পকেটে বেশি টাকা নেই রে।কাল ট্রিট দিব, প্রমিস।
আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের ছোট বড় প্রায় সকল সফলতার পিছনে বন্ধুদের প্রসারিত হাতের কথা??
শুধু সফলতা নয় কোন কাজে ব্যর্থ হলেও বন্ধুরাই আগে এগিয়ে আসে,সাহস জোগায়।রক্তের সম্পর্ক না থেকেও প্রতিটা বন্ধুই আমাদের কতই না আপনজন।তাইত বলতে হয় ""বন্ধু"" বিধাতার এক অনন্য নিয়ামত।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now