বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসার চিঠি...৯

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X আচ্ছা, তোমার কি মনে আছে? কবে আমাদের শেষ দেখা হয়েছিল? কতদিন হয়ে গেল, তাই না? জান, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করে আমার। তোমার মেদহীন শরীরটা কি তেমনই আছে? নাকি মুটিয়ে গেছ খানিকটা। তুমি একবারও ডাক দিয়ে দেখলে না, আমি তোমার জন্য কতটা কাঙাল। আমার হৃদয়ে তোমার জন্য কতটা হুলস্থূল অনটন। তুমি যদি একবার ডাক দিতে আমি সবকিছু ভেঙ্গেচুরে শব্দেরগতিতে পৌঁছে তোমার ভালোবাসার উৎসমূল ছুঁয়ে দিতাম। বিশ্বাস কর, পথে একটুও দেরি করতাম না। আমার পৃথিবী শূন্য করে যার ভুবন ভরিয়ে দিলে, সেকি তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে? হতেই পারে না। আমার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারে না। তবু বলব, তাকে তুমি কষ্ট দিও না। আমি কখনো তোমাকে চাইব না। ভালোবাসলেই যে কাছে পেতে হবে এমন তো কোনো নিয়ম নেই! দূর থেকেই আমি তোমাকে ভালোবাসা দিয়ে যাব। কারণ আমি যে, এ পৃথিবীতে এসেছি শুধু তোমাকেই ভালোবাসতে। আকাশের প্রতিটি মেঘ, মেঘের, প্রতিটি জলবিন্দু, অণুর প্রতিটি পরমাণু প্রত্যাশার প্রতিটি আশা, আমার প্রতিটি ক্ষণ তোমার প্রতীক্ষায় থাকে। কারণ তোমাকে যে আমি বাসিয়াছি ভালো। আমার এত ভালোবাসার বিনিময়ে তুমি আমাকে কতটা কষ্ট দাও, তুমি কি জান? জান না। কোনোদিন ফোন করেও জানতে চাওনি আমি কেমন আছি। যখনই মনে হয় আমার পৃথিবীর সেরা মানুষটির বিশাল হৃদয়ের আনাচে-কানাচেও আমার ঠাঁই নেই। তখন আমার ভীষণ কষ্ট হয়; ভীষণ! নিঝুম রাতে তোমাকে ভেবে আমি আকুল হই। কাছে পেতে বড় ইচ্ছে করে। ইচ্ছে করে তোমার মমতার হাতে ছোঁয়া পেতে। তখন কত কথাই না মনে পড়ে। তুমি কত না ভালোবাসতে আমাকে আর কত নামেই না ডাকতে মহুয়া। সুকন্যা, কবিতা, স্বপ্নবিলাসী...। স্বপ্ন দেখি তুমি ডাকছ সেসব নাম ধরে। একটু পরেই বুঝতে পারি আমার এ স্বপ্নগুলো অযথাই লুটোপুটি খাচ্ছে আমারই চারপাশে। তোমার কাছ থেকে অবহেলিত। নিঃগৃহীত বলেই বোধহয় গোটা দুনিয়াটাকে আমার আপন মনে হয়। ব্যর্থ প্রেমই আমাকে অহঙ্কারী করে তুলেছে, একা অচেনা পথ চলার সাহস যুগিয়েছে, দূর করে দিয়েছে যত ভয়, শঙ্কা। অভিমান আমাকে এনে দিয়েছে স্মিত হাসি, অঢেল দয়া। আমি এমনভাবে পা ফেলি মাটিও যেন আঘাত না পায়। আমার তো কাউকে দুঃখ দেয়ার কথা নয়। তোমাকে ভুলতে চেয়েছি অনেক। কিন্তু আমি ভুলতে পারি না, কিছুতেই। তোমাকে ভুলতে চেয়ে আরো ভালোবেসে ফেলি। আচ্ছা, ভালোবাসাকে ভুলে যাওয়ার কোনো প্রশিক্ষণ কেন্দ্র আছে তোমার খোঁজে? দূরে অথবা কাছে? এমন যদি হতো আমার এ চিঠিটা পড়ে তুমি আমাকে ফোন করে বলতে, ‘কেমন আছ তুমি?’ তোমার, রোমান্সভরা কণ্ঠ স্বরটি আমাকে কোথায় নিয়ে যেত, জান? একেবারে শ্রেষ্ঠ স্বর্গে। কি অদ্ভুত ভাবনা, তাই না? সুখী হও। ভালো থেক চিরদিন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now