বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসার চিঠি...১

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X তোমাকেই লিখছি। তোমার পাগলীটা কি লিখেছে, এই ভেবে খুব অবাক হচ্ছ তাই না? আমিও অবাক হই যখন একটি ছোট্ট শব্দের অর্থ খুঁজতে গিয়ে হারিয়ে যাই তার গুরুত্বের গহীনে। আর তা হচ্ছে ‘ভালোবাসা’। একটা সময় ছিল, তখন রাতের গায়ে হেলান দিয়ে স্মৃতির কুয়াশার ভিড়ে ভাবনার পানসি ছুটিয়েছি অহরহ। দুর্নীরিক্ষ্য ছিদ্রপথ দিয়ে এসে মাছরাঙা রঙ স্বপ্নগুলো যখন আমার মনে উঁকি দিয়ে যেত, ভাবতাম মনের মাঝে যার বসবাস চোখ কি তার দেখা পাবে? আদৌ কি বলা হবে মনের ভেতর ঘুম পাড়িয়ে রাখা কথাগুলো? প্রেমের ফুলের সেতুতে মিলনের পথ সে কি শুধু কল্পনার আচ্ছন্ন নাকি কখনো তা হতে পারে বাস্তব? আমার মন মন্দিরে নিত্য যার পূজা করি বিধাতা হয়ত সেই খোঁজ পেয়েই আমার জীবনের আঠারোতম বসন্তে তোমাকে পাঠিয়েছিল আমার সত্য প্রেম নামক আবেগ রাজ্যে। তুমি এলে আমার প্রতীক্ষার নিদ্রাহীন নিঃশব্দ কষ্টের রাতগুলোর পরিসমাপ্তি হয়ে, আমার হৃদয় অন্দরে সেই বকুল ফুলের ছায়াঘেরা আঙিনায় নিষ্পাপ কোন কড়ি হয়ে। বিধাতা বড় যতœ নিয়ে শরতের কাশফুলের মতো নমনীয় কমনীয় করে তোমার হৃদয়টি গড়েছিলেন। মাঝে মাঝে হৃদয় বেষ্টনকারী উপরের এই আমি অনেক কঠিন হয়ে যাই। বাংলার ছয় ঋতু হয়ে তোমাকে ভেজাই, পোড়াই, সাজাই কখনো বা যন্ত্রণায় কাঁদাই। অথচ কি ধৈর্য তুমি পেয়েছ জানি না, আজ পর্যন্ত তোমার মুখের হাসি এতটুকু ম্লান হয়নি। প্রতিদিন প্রতি ঘণ্টায় সেলফোনে তোমাকে জানিয়ে দিই, ‘ভালোবাসি তোমায়’। তোমার দেয়া অলিখিত নিয়মগুলো সংবিধান হতে বসেছে। তাই তো ছন্নছাড়া জীবনটা ঢেলে সাজাতে বসেছি। সুখ তো স্বর্ণপেখম চিরকাল করে রাখে ঋণী। তেমনি এক ঋণী আমিও। তাই সৃষ্টিকর্তার কাছে একটিই চাওয়া আকাশ যতদিন শরতের ভাসা মেঘকে বুকে নিয়ে হাসির মুক্ত ছড়াবে ততদিন যেন এই পৃথিবীতে বেঁচে থাকে আমাদের ভালোবাসা। জানি এ ভালোবাসার মৃত্যু কখনো সম্ভব নয়। তার পরও প্রকৃতির অনড় নিয়মে সময়ের চূড়ান্ত প্রান্তে যখন দণ্ডায়মান হব, তখন আমার শরীরে ছায়া দিতে তুমি আসবে না সৌহার্দ্য? মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে যাবে না আমাদের প্রেম। প্রতিদিনকার শ্বাস-প্রশ্বাস আর হাসি-কান্নার মাঝেই চিরঞ্জীব থাকবে আমাদের ভালোবাসা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৩ জন


এ জাতীয় গল্প

→ ভালবাসার চিঠি...১০

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now