বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আত্নহত্যা করেছিলো টম & জেরী

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sweet Jerry (০ পয়েন্ট)

X Writer: Najmul আসা করি গল্প টা সবাই পরবেন। আত্নহত্যা করেছিলো Tom & Jerry আমাদের ছেলেবেলা জুড়ে রয়েছে তাদের ঝগড়া, খুনসুটি, আড়ি, ভাবের গল্প। টম আর জেরি কখনোও পুরনো হয় না, বুড়িয়ে যায় না। উইলিয়াম হানা ও জোসেফ বারবারার হাত ধরে কার্টুনের দুনিয়ায় নয়া ইতিহাস তৈরি করেছে টম অ্যান্ড জেরি। তারা আগুনে পোড়ে না, বৃষ্টিতে ভেজে না, ভারী পাথরের আঘাতেও তাদের কিছু হয় না। কিন্তু হল্লা-হাসিতে ভরপুর এই জোড়া মুর্তির দুনিয়াতেও রয়েছে এমন এক অন্ধকার দিক, যা আমাদের বেশিরভাগেরই অজানা। কমেডির সীমানা পেরিয়ে একটি এপিসোডে আত্মহত্যা করেছিল টম ও জেরি। এপিসোডটির নাম Blue Cat Blues। ১৯৫৬-র ১৬ নভেম্বর উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা নির্মিত এই এপিসোডটি মুক্তি পায়। কিন্তু ইঁদুর-বিড়ালের হরেক মজার কর্মকাণ্ডের মধ্যে বিতর্কের মুখে পড়ে করুণ সুরের এই এপিসোড। যেখানে শেষে দেখা যায়, আত্মহত্যা করতে রেল লাইনের ওপর বসে রয়েছে বিধ্বস্ত টম ও জেরি, ট্রেন আসার অপেক্ষায়। দূর থেকে ট্রেনের হুইসল শোনা যায়, বোঝা যায় এগিয়ে আসছে ট্রেন। সেখানেই শেষ হয় এপিসোড। টম অ্যান্ড জেরির এই এপিসোডটি ডার্ক হিউমরের একটা চূড়ান্ত রূপ তুলে ধরেছে বলে মনে করা হয়। কিন্তু যেহেতু বাচ্চা ছেলে-মেয়েরাই এই কার্টুনের প্রধান দর্শক, তাই এই হাস্যরসের এই অন্ধকার দিক তাদের সামনে তুলে ধরা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন ওঠে। কার্টুন নেটওয়ার্ক ও বুমরাঙ্গ এই এপিসোডটিকে ব্যান করে দেয়। আমেরিকান টিভি-তে কালেভদ্রে অবশ্য দেখা যায় এই এপিসোডটি। টিএনটি-তে ৯০-এর দশকের গোড়ায় একবার মাত্র দেখানো হয়েছিল ব্লু ক্যাট ব্লুজ। ২০১০-এর নভেম্বরে একবার কার্টুন নেটওয়ার্কের সাউথইস্ট এশিয়ায় এটি দেখানো হয়। অনেকের মতে এটিই টম অ্যান্ড জেরি সিরিজের শেষ এপিসোড। তবে অনেকে জানাচ্ছেন যে ১৯৫৬-য় ব্লু ক্যাট ব্লুজ- এর পরও বেশ কয়েকটি এপিসোডে দেখা যায় টম ও জেরির কাণ্ডকারখানা। ব্লু ক্যাট ব্লুজ-এ ঝগড়া নয়, বরং বন্ধু হিসেবেই দেখা যায় টম ও জেরিকে। কিন্তু তাদের জীবনে আসে এক সুন্দরী সাদা বিড়াল। বন্ধু জেরিকে ভুলে তাকে কাছে পেতে 'পাগল' হয়ে যায় টম। কিন্তু অন্য একটি বড়লোক বিড়ালের প্রেমে পড়ে সেই সুন্দরী বেড়াল। তার মোহে নিজেকে ২০ বছরের দাসত্বে বিক্রি করে দেয় টম। নিজের একটি হাত ও একটি পা-ও বিক্রি করে দেয় সে। বন্ধুকে এই পথ থেকে বের করে আনতে বহু চেষ্টা করেও পারে না জেরি। শেষ পর্যন্ত সেই সাদা বেড়াল টমকে ছেড়ে ধনী বেড়ালকেই বিয়ে করলে রেললাইনে আত্মহত্যার পথ বেছে নেয় টম। ভালোবাসায় প্রত্যাখ্যাত হয়ে টম-এর পাশে এসে ট্রেনের অপেক্ষায় বসে জেরিও। এইসময়.


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now