বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Ami morddhobittor sontan bolteci___

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Roman Islam(guest) (০ পয়েন্ট)

X আমি এক মধ্যবিত্ত পরিবারের ছেলে বলছি। এই 'মধ্যবিত্ত' টাইটেল টা কে আমি ঘৃনা করি। কেন জানেন? ** আমি কখনো চুল বড় রাখতে পারিনা। কারণ মানুষ আমাকে খারাপ ভাববে। ** আমি থুতনীতে দাড়ি রাখতে পারিনা, কারণ মানুষ আমাকে বখাটে ভাববে। যেটা উচ্চবিত্তেরা করলে 'স্টাইল' হয়। ** আমি রাস্তায় দাড়িয়ে কোন মেয়ের সাথে কথা বলিনা। যদি কেউ দেখে যায়!! ** আমি শার্টের বোতাম খুলে হাটিনা। যদি কেউ দেখে আমার বাবা মা কে গালি দেয়। ** আমি কখনো বারে বা কোন নিউড ফাংশনে গিয়ে মজা নিতে পারিনা , যদি পরিচিত কেউ দেখে ফেলে। ** আমি এলাকায় দাড়িয়ে সিগারেট খেতে পারিনা, যদি কেউ দেখে আমার পরিবারে বলে দেয়!! ** আমি কলেজে টিচারের বাপ মা তুলে গালাগাল করিনা, যদি আমাকে কলেজ থেকে বহিঃষ্কার করে দেয়?রি এডমিশন নিয়ে টাকা অপচয় করার মত টাকা তো নেই আমার কাছে। ** আমি কোন ভালো ফ্যাশনেবল শার্ট পরতে পারিনা । আমার কপালে জোটে নিউ মার্কেট বা বঙ্গবাজারের ওই শার্ট গুলো।তবে পান্জাবিটা আমার কাছে বেষ্ট। ** আমি কখনো বাসায় বা বাসার বাইরে হাফ প্যান্ট পরে বা থ্রি কোয়ার্টার পরে বের হতে পারিনা। লুঙিই আমার সম্বল। ** কখনো জুয়া বা অন্য কিছু খেলিনি, যেটা নাকি অনেক ইন্টারেস্টিং। ** কখনোই এলাকায় কারো সাথে ঝগড়া বা মারামারি বাধাত পারিনি, এতে যে আমার আম্মুকে গালাগালি শুনতে হয়। ** কখনো একটা দামি ফোন ইউজ করতে পারিনি, কারণ সেটা অসম্ভব আমার কাছে। ** কখনোই বন্ধুবান্ধব নিয়ে কে এফ সি বা পিৎজা হাটে যাই নি, অত টাকা যে নাই। পাড়ার চা দোকানে কলা কেক খেয়েছি। ** কখনোই ঘোরার জন্য দেশের বাইরে যাইনি, গিয়েছি দেশের অতীব পছন্দের জায়গায়। ** মটর সাইকেল কিনে দেয়ার জন্য বায়না ধরিনি , সাইকেল তো আছেই। ** উচ্চগতীর ল্যাপটপ কিনে দেয়ার জন্য পরিবারে অশান্তি করিনি,অত টাকা কোথায় পাবে পরিবার? ** গলায় চেইন বা হাতে ব্রেজলেট দিতে পারিনা। রাস্তার ধার থেকে দুইশ টাকায় কিনা ঘড়িটাই যথেষ্ট। ** কিন্তু এই মধ্যবিত্ত টাইটেল টা আমাকে অনেক কিছু দিয়েছেও। ** চুল বড় রাখিনা, তাই সবাই ভদ্র বলে। ** অনেকে তাদের ছেলেকে আমার উদহারণ দেয়। **চাপ দাড়ি রাখি, এতে অনেকেই আমার প্রশংসা করে, শ্রদ্ধা করে আমাকে। -** রাস্তায় দাড়িয়ে মেয়েদের সাথে কথা বলিনা, এতে আমাকে আর কেউ ছ্যাচড়া বলে না। ** শার্ট এর বোতাম খুলে হাটিনা,পান্জাবির বোতাম খুলে হাটিনা, এতে আমার গায়ে বাতাস লাগে না। তাই শরীর ও ভালো থাকে। ** বারে যাই না, এতে ব্যাকডেটেড হতে পারি কিন্তু আমার কোন বদ অভ্যাস হচ্ছে না। ** কলেজে কখনো ঝামেলা বাধাইনি,এতে টিচার রা ভালো জানেন,ভালোবাসেন। জুনিয়র দের কাছ থেকে পাই শ্রদ্ধা । ** লুঙ্গি পরেই আরাম পাই আমি। ** মটর বাইকের চেয়ে সাইকেলে এক্সিডেন্ট কম হয়। ** নিউ মার্কেট এর শার্টেই আরাম। কারণ মাস শেষে নতুন কিনতে পারি,আর পান্জাবি সেটাতো পৃথিবীর স্রেষ্ঠ পোষাক। ** আর সবচেয়ে বড় কথা হলো আমার বাবা মা কে কেউই গাল দেয় না। ** কখনো আমার নামে খারাপ রিপোর্ট আসে নি। অনেকের জন্যে রোল মডেল ছিলাম আমি । ** পেয়েছি শ্রদ্ধা,সন্মান আর ভালোবাসা। ..আর এই মধ্যবিত্ত হয়েই বলছি, 'আমি মধ্যবিত্তের সন্তান হলেও আমার সন্তান উচ্চবিত্তের সন্তান হবে ইনশাল্লাহ 'মধ্যবিত্তের সন্তান হয়ে গর্বিত আমি। ___(Roman)___


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now