বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হে আদম সন্তান ! তোমাকে কবরে রাখার পর দেখা যাবে যে, তোমার পিঠের নিচে শুধু মাএ মাটি ছাড়া আর কিছুই নাই।তুমি যে কবরে একদিন ঘুমাবে আর তুমার কবরে যে বালিশ বিছানাপত্র কিছুই থাকবে না তা তো তুমি আগে থেকেই জানতে।কারন, তুমার জিবদ্দশাই তুমি অনেক মানুষকে কবরস্থ হতে দেখেছ। তখন তাদের অবস্থা দেখে তোমাকে বুঝা উচিত ছিল, যে এভাবে তো আমাকেও একদিন এই কবরে ঘুমাতে হবে, তাই কবরে মাল সামানা, বিছানা পত্র ঠিক করা আমার উপর জরুরি। তাহলে তুমি ঠিকই কবরের সামানা, বিছানাপত্র ঠিক করে নিতে পারতে।কিন্তু নফসের চাহিদার কাছে তুমি হার মেনে বসে আছ। নফস যা বলেছে সব সময় তুমি তাই করেছ। আর সেজন্যই আজ তুমি এই বিপরযয়ের মুখোমুখি হয়েছ। হে মানুষ !তুমি শুনে রাখ, দুনিয়াতে তুমি যতই আশা ভরসা করনা কেন সবই বৃথা। কেননা সেদিন বেশি দূরে নই,যেদিন তুমি সাড়ে তিন হাত মাটি র নিচে চলে যাবে।তখন তুমার সেই মাটির ঘরটি হবে একেবারে অন্ধকারময়। তুমার অবস্থা দুই অবস্থা হতে খালি নই।শোনে রাখ তুমি যদি নেককার হও তাহলে তোমার কবর হবে আলো ঋলমল ও প্রশান্তিময়।আর তুমি যদি বদকার হও, তাহলে তুমার কবরটি হবে অন্ধকারময়। এখন বুঝে দেখ তুমি কোন পথে যাবে।
কবরের সামানা দুনিয়াতেই জোগাড় করতে হয়। মরার পর তা সম্ভব হয়না।আর সেজন্য ই যে যত পারি আমরা আমাদের সাধ্য অনুযায়ী সৎ বা নেক কাজ করার মাধ্যমে কবরের মালামাল জোগাড় করে যাওয়াটা হবে কাজের কাজ।
কবর অত্যান্ত ভয়াবর স্থান।এ কবর থেকে মুক্তি না পেলে আর মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই।সূতরাং কবরকে দূরের কিছু মনে না করে আমাদের সবাইকে কবরের জীবন কে অত্যান্ত আপন করে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।মহান আল্লাহ তায়ালার কাছে নিবেদন, তিনি যেন আমাদেরকে কবরের মাল সামানা, আসবাবপত্র জোগাড় করার, তোফিক দান করেন।আমীন !!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now