বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পাগলামি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ruhul Amin Raj (০ পয়েন্ট)

X পাগলিনী .. --- এই, আমাকে বিয়ে করবা? --- আজবতো, এভাবে হঠাৎ বললে কি বিয়ে করা যায়? --- হ্যা, যায়তো! প্লীজ আমাকে আজকেই বিয়ে করোনা! --- আজকে বিয়ে করলে কি হবে? --- কি আবার হবে! আমি বউ সাজবো। কি হল, করবেনা বিয়ে? --- কিভাবে করবো বিয়ে? --- আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। (খুব উৎসাহ নিয়ে বললো রোদেলা) --- কি প্ল্যান? .. মনে মনে ভয়ের চিহ্ন দিপুর। কারণটা রোদেলা। এই মেয়েটার মাথায় সব সময় অদ্ভুত সব জিনিস ঘুরাঘুরি করে। .. আজকে ওদের ভালোবাসার সম্পর্কের ৩বছর পূরণ হলো। এখনো রোদেলাকে বুঝে উঠতে পারেনি, দিপু। আজকের ঘটনার কথাই বলা যাক। ওদের প্ল্যান ছিলো আজকে সারাদিন রিক্সায় ঘুরবে। বিকেলে কোন একটা রেস্টুরেন্টে খাবে। কিন্তু, রোদেলা সকালে কল দিয়ে বললো, আগের প্ল্যান বাদ। ওর নাকি ইচ্ছে করছে আজকের দিন রবীন্দ্র সরোবরের টোকাই গুলোর সাথে কাটাতে। রোদেলার ইচ্ছে অনুযায়ী ওরা এখন রবীন্দ্র সরোবরে। এতক্ষণ ধরে রোদেলাকে পিচ্ছিগুলো সব ঘিরে ছিলো। ও আসার সময় ওদের জন্য এতগুলা চকোলেট নিয়ে এসেছে। নিজে রান্না করে এক বক্স বিরিয়ানিও নিয়ে এসেছে। ওদেরকে আবার সেগুলো নিজ হাতে খাওয়ালো। কি অদ্ভুত মেয়ে! কেনো জানি এই মেয়েটাকে ভীষণ ভালোবাসে দিপু। ইচ্ছে করে বুকের বাম পাশে এই মেয়েটাকে সারা জীবনের জন্য লুকিয়ে রাখতে ,,, .. --- এই ছেলে, কি ভাবছো তুমি? আমার প্ল্যান শুনবে না! --- ও হ্যা, বলো। (রোদেলার ডাকে ঘোর কাটলো দিপুর ) --- এই নাও, এখানে ৫ হাজার টাকা আছে। প্রথমে তুমি আর আমি মিলে নিউ মার্কেট যাবো। তোমার জন্য একটা পাঞ্জাবী কিনবো। তারপর কাজী অফিসে যাবো। তারপর বিয়ে! কি মজা! হা হা হা হি হি হি। .. কাজী অফিসের বাইরে দাড়িয়ে আছে, রোদেলা আর দিপু। বিয়েটা সত্যিই করে ফেললো! .. --- ওহ দিপু, তুমি এত্ত ভালো। --- কেনো? আমি আবার কি করলাম! --- এই যে, আমার মতো একটা পাগলীকে বিয়ে করলা! আমাকে তুমি মুক্ত করলে দিপু। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিলো। এখন আর কোন চিন্তা নেই আমার! এখন মরেও সুখ! শুনো দিপু, আমি মরে গেলে খবরদার অন্য কারো সাথে প্রেম করবেনা। তখন কিন্তু এত কাঁদবো যে, তুমি আকাশের নিচে দাঁড়ালেই দেখবে গাঁয়ে পানি পরছে। অবশ্য প্রেম না করলেও এমনিই তোমাকে দেখলে আমার কান্না পাবে! --- কি বল এগুলা! তোমার কথা আমি বেশীর ভাগ সময়ই বুঝিনা। --- তোমাকে বুঝতেও হবেনা। চলো বাবু, ভেলপুরি খাবো। --- আগে একটা সুইট খাওয়াও একটা। --- উম্মাহ আমার গাধা বরটা। --- হুম, চলো…। --- চলবো মানে? আমারটা কই? --- রাতে পাবা। --- না না না এখন চাই। --- ওকে ওকে পাগলিনী উম্মাহ উম্মাহ। --- হুম এবার একবার জড়িয়ে ধরো। --- আমার কাতুকুতু লাগে। --- তোমার ধরতে হবেনা। আমিয়ে ধরবো। হুহ... --- ওকে ওকে ধরো। .. দিপুকে এই পৃথিবীর সব থেকে বোকা মানুষ মনে হয়, রোদেলার। .. . .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৯ জন


এ জাতীয় গল্প

→ পাগলামির সমীকরণ
→ রনি দাদুর পাগলামি ২
→ রনি দাদুর পাগলামি
→ ভালোবাসার পাগলামি
→ পাগলামি
→ পাগলামি
→ পাগলের পাগলামি
→ ভালবাসা না পাগলামি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now