বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আচ্ছা, আমরা কি সত্যিকার অর্থে
মুসলমান হতে পেরেছি?ইসলাম কি,তা
কি আমরা জানি? আমরা কিসের উপর
ভিত্তি করে আছি,তা কি আদৌ
আমাদের জানা?আমাদের সংবিধান
হিসেবে যে কিতাবখানা নাযিল
করা হয়েছে,তাতে আসলে কি লেখা
আছে তা কি আমরা কখনো পড়ে
দেখি? এটা বাদ দেই,যে রব
কিতাবখানা নাযিল
করেছেন,তাঁকেই আদৌ আমরা চিনি?
আমরা কি বিশ্বাস করি যে তিনি
সর্বাবস্থায় সমাসীন, তিনি আমাদের
সৃষ্টি করেছেন,সবকিছু
জানেন,দেখছেন, সকল ক্ষমতার
অধিকারী,আসমান যমীনের মালিক?
আচ্ছা এই বিশ্বাস কি শুধু আমরা মনে
মনে করে রেখেছি,এবং বাস্তব
জীবনে সম্পূর্ণভাবে বিসর্জন
দিয়েছি? এটাতো হবার কথা
নয়,কেননা মনে দৃঢ়ভাবে বিশ্বাস
করলে তো তার প্রতিফলন বাস্তব
জীবনেও দৃশ্যমান হবে।যেহেতু মন
দ্বারাই বাস্তব জীবনের প্রতিটি
কাজ নিয়ন্ত্রিত হয়।
.
আমরা কি কেবল মাত্র মুসলমান ঘরে
জন্মসূত্রেই মুসলমান? একজন অমুসলিমের
সন্তান আর আমার মাঝে পার্থক্য
কোথায়? ইসলাম কি শুধুই স্বয়ংক্রিয়
একটা ব্যবস্থা আর ধোঁয়াশা,নাকি
সুনিপুণ মহান একটি জীবনব্যবস্থা? এর
উত্তর কি আমরা জানি? আমরা
আমাদের ক্যারিয়ার গড়তে
পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা,
গণিত,জীববিদ্যা,ইতিহাস,ভাষাজ্ঞা
ন ও অর্থনীতি সহ ইত্যাদি বিষয়ের
পিছনে যে সময় ব্যয় করি,তার দশ
ভাগের একভাগ সময় কি আমরা
উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ব্যয়
করি? যদি ব্যয় নাই করি তাহলে আমরা
কিভাবে নিজেকে মুসলিম হিসেবে
দাবী করতে পারি?আমরা কিভাবে
পারি 'রবীন্দ্র' হতে 'আব্দুর রব' কে
আলাদা করতে, কিভাবে পারি
'এডওয়ার্ড' হতে 'আব্দুল্লাহ' কে পৃথক
করতে?
.
আচ্ছা আমরা যদি সত্যিকার অর্থে
সারা বিশ্বের রবের বান্দা হয়ে
থাকি,তার প্রিয়পাত্র মুসলিম হয়ে
থাকি তাহলে কেনইবা বিশ্বের
নানা প্রান্তে তিনি আমাদের
জুলুম,লাঞ্চনায় আবদ্ধ করে রেখেছেন?
তাহলে তিনি কি তার প্রিয়পাত্র
হওয়ার ফলস্বরুপ আমাদেরকে এই
প্রতিদান দিচ্ছেন।এই প্রশ্ন করার
আগে,নিজেকে আমরা কি কখনো
প্রশ্ন করেছি কিনা যে আমরা কি
আদৌ তাঁর প্রিয়পাত্র হতে পেরেছি?
তাঁর সকল আদেশ পালনে পুঙ্খানুপুঙ্খতা
মেনে চলছি কিনা?তাঁর সকল নিষেধ
পরিপূর্ণভাবে পরিত্যাগ করতে
পেরেছি কিনা? প্রশ্নগুলোর যে
উত্তরগুলো আমরা নিজ বিবেক হতে
পেয়ে থাকি,তার সাথে বর্তমান
ফিলিস্তিন, মিয়ানমার, বসনিয়ার
মুসলমানদের দুরাবস্থার সাথে
মিলাতে গেলে কি আল্লাহ
আমাদের উপর অবিচার করছেন বা
পরীক্ষার সম্মুখীন করছেন তা
আত্মবিশ্বাসের সাথে বুকে হাত
দিয়ে বলতে পারি? নাকি
নিজেদের ইসলাম সম্পর্কে অজ্ঞতা,মুখ
ফিরিয়ে নিয়ে কৃত্তিমতাকে আগলে
ধরার চিত্র দেখতে পারি?
.
আল্লাহ সবকিছু দেখছেন, জানেন!
একথাগুলি কি আমরা আমাদের চলতে
ফিরতে , উড়তে বসতে মেনে চলি?
আমাদের কাজকর্ম, মনন,ফেসবুক
ম্যাসেঞ্জারের চ্যাট কি সাক্ষী
দেয়? আমরা কি লেফাফাদোরস্ত
হতে নিজেদের ফিরিয়ে রাখতে
পেরেছি? নাকি নিমিষেই আল্লাহর
প্রতি বিশ্বাসকে তাত্ত্বিকভাবে
মেনে নিয়ে,বাস্তবজীবনে তার
উল্টোটা করে বেড়াচ্ছি?
.
পরিশেষে,উপরোক্ত প্রশ্নগুলোর জবাব
আমাদের নিজেদের কাছে রয়েছে।
আমরাই জানি আমরা কোন অবস্থাতে
আছি!নিজের বিবেক উপরোক্ত
প্রশ্নগুলোর শ্রেষ্ঠ উত্তরদাতা।রবের
'হক' আদায়ে কতটুকু অগ্রসর হয়েছি,তা
আমরা নিজেরাই ঢের বলতে পারব।
উপরন্তু চোখের সামনে বাস্তব
চিত্রের চলমান স্লাইড দেখতে পারব।
তাই আসুন না, উপরের সৌন্দর্যকে বৃদ্ধি
করার জন্য প্রতিনিয়ত কাঠখড় না
পুড়িয়ে,ভিতরের সৌন্দর্যকে রাঙাই
ইসলামের রঙে।রবের মন মতো করে।রব,
তুমি ছাড়া একাজে আর কেইবা সহায়
হবে!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now