বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
“My life,My decision এই রকম জিনিস প্রায়ই বলতে শোনা যায়। জিনিসটা এই রকম আমি রেধেছি তাই আমি খাবো। আচ্ছা? আসলেই কি তাই? জীবনটা কি আসলেই একান্ত আপনার? আসলেই কি জীবনের সব সিদ্ধান্ত নেয়ার অধিকার আপনার আছে?
:
কি জানি!! আমার কেনো জানি তা মনে হয় না। আমার কেবল মনে হয় এক বিন্দু রক্তফোটা হতে পাঁচ কেজি ওজনের একটা দেহে পরিনত হওয়ার কথা। বলা যায়, এটা জানা কথা কিংবা এটাই প্রকৃতির নিয়ম। কিন্ত, প্রকৃতি যেযন্ত্রনার ভাগ নেয় না!!!সেটা তুমি উপলব্ধি করতে চাও? বেশি না, কেজি দুয়েক ওজনের একটা ইট মাসখানেক পেটের সাথে বেধে রাখো। খুলবেনা একদম। বুঝতে পারবে প্রকৃতি আর তার নিয়ম কতটা নির্মম।
আমার কেবল মনে হয়সেই মানুষটার কথা। তোমায় না খাওয়ানো অব্দি যার শান্তি হতো না। সেই মানুষটার কথা মনে হয়,যে রাত জেগে মাথায় জলপট্টি দিয়ে দিতো। সেই স্বার্থপর মানুষটার কথা বড্ড মনে হয়, যে তোমার ভবিষ্যতের কথা ভেবেই সারাটাদিন পড়া পড়া করতো , আর দিনশেষে তোমারই ভালো রেজাল্ট দেখে আনন্দে কেদে দিতো।
:
জানো? আমার সেই মানুষটার কথা বড্ড মনে হয় যে সবার আগে ঘুম থেকে উঠে অফিস চলে যায় আর আসে সবার শেষে। হয়তো কাজের চাপে দু’একটা সিঙ্গারা পুরি ছাড়া পেটে কিছুই পরে না তার। হ্যা, সেই মানুষটার কথাই বলছি যে হাজার ব্যাস্ততার মাঝেও কেবল তোমার সেফটির জন্য ছায়ার মতো তোমার পাশে থাকে। আর এই যত্নটাকেই তুমি গার্ড বলো। তুমি বলো তোমার স্বাধীনতা নেই।
আচ্ছা, কখোনো এই মানুষটার শরীরটার দিকে তাকিয়ে দেখেছো? দেখোনি? তবে , একটু কষ্ট করে তাকিয়ে দেখো। শরীরের সাদা চামড়া আর মুখের কুচকুচে কালো চামড়া মেপে দেখার জন্য আশা করি তোমার কোনো ফেয়ারনেস স্কেলের প্রয়োজন পরবে না। তুমি হয়তো কখনো রোদে হাটোনি,কারন তোমার মাথার উপর এই পাষান মানুষটির ছায়া ছিলো। আচ্ছা,এটা খেয়াল করেছো যে ছাতার নিচে তুমি আছো ,সেই ছাতাই রোদে অনবরত পুড়ে খাগ হচ্ছে। টের পাবে না। কারন ছাতাটা কখোনো টু শব্দটাও করে না।
:
আমি কিছু মানুষকে চিনি । এরা কিন্ত তোমারই সাথে থাকে। তোমার সব জিনিসের ভাগিদার এরা। এদের কাজ সবসময় তোমায় ক্ষেপানো নাহয় তোমার সাথে ঝগড়া বাধানো। এরা তোমায় হাসাবে। এরা তোমায় রাগাবে। এরা তোমায় ক্ষেপাবে। কিন্ত বিশ্বাস করো, এই মানুষগুলি কখোনো তোমায় কাঁদাবে না। তোমার ভালোর জন্য যদি তাদের কোনো স্বার্থত্যাগ করতে হয়, এরা হাসিমুখে তা করবে।
:
আচ্ছা, তোমার কি এখোনো মনে হয় জীবনটা তোমার একার? না। জীবনটা কখোনোই তোমার একার নয়। তোমার প্রত্যেকটা রক্তবিন্দুর ওপর কিছু মানুষের অধিকার আছে। এ অধিকার তারা পেয়েছে তোমার জন্মের পর থেকেই। তবে? সকলকে কষ্ট দিয়ে কিকরে তুমি নিজের জীবন নিজের সিদ্ধান্ত বলতে পারো? না,তুমি এটা পারো না। আজ, তুমি তোমার জীবনটাকে অন্যায়ভাবে দখল করে রয়েছো দেখেই কষ্টগুলি উপড়ে ফেলে দিতে পারো না।
ঠিক এজন্যই কষ্ট নামক আবর্জনা তোমার হৃদয়ে জমে জমে নষ্ট হচ্ছে। একসময় এ আবর্জনা পচে গলে গন্ধ বেরুবে। আর সেই দুর্গন্ধ সইতে না পেরে তুমি বিষ খেতে চাইবে কিংবা গলায় দড়ি দিতে চাইবে। অথচ আজ যদি তোমার জীবনের অধিকার তুমি ছাড়াও আরো দুটো বেশি মানুষকে দিয়ে রাখতে তবে হয়তো তোমার যন্ত্রনাটাও তাদের মাঝে ভাগ করে দিতে পারতে।
নিজের জীবনে যেইমাত্র তুমি নিজের শাসন কায়েম করতে শুরু করেছো তখন থেকেই তুমি স্বেচ্ছাচারিতা আরাম্ভ করেছো। একটা পর্যায়ে এই স্বেচ্ছাচারিতাই তোমার সর্বনাশ ডেকে আনে। আর তুমি সেই দুর্যোগ মোকাবিলা করতে জীবন টাকে নিয়ে যা খুশি তাই করতে আরাম্ভ কর। জীবন যেনো তোমার কাছে ঝালমুড়ির ঠোঙ্গা । উপভোগ শেষ আর ডিপ্রেশনের অযুহাতে মৃত্যুখেলা আরাম্ভ।
:
কিন্ত এটা মনে রেখো, জীবনটা ঝালমুড়ির ঠোঙ্গা নয়। জীবন একটা হিডেন ট্রেজারের নকশা। যদি নকশা অনুকরন করে গুপ্তধন উদ্ধার করতে পারো , তবে পাশার দান তোমার।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now