বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দুনিয়াবি সকল কিছুই সৃষ্ট এবং সৃষ্ট সব কিছুই বিপর্যয়ের উৎস।
তবে যা কিছু স্রষ্টার সন্তুষ্টি বিধানের জন্য নির্দিষ্ট, ঐসকল দুনিয়াবি বিষয় বস্তু বিপর্যয়ের কারন হিসেবে গন্য হবেনা।
দুনিয়ার সৃষ্ট বস্তুর মহব্বত সকল ক্ষতির মূল।
দুনিয়ার মহব্বত পরকালে জাহান্নামে নিপতিত হওয়ার একটা উপলক্ষ।
হাদিস শরীফে এসেছে, মহানবী
( সাঃ) বলেছেন," আমার উম্মাতের একাংশ পরকালের চিন্তা- ফিকির করার কারনে নাজাত প্রাপ্ত হবে। আর অধিকাংশ উম্মত দুনিয়াবি লোভ - লালসা ও মহব্বত করার কারনে বরবাদ হয়ে যাবে।
যারা দুনিয়াদার পরকালে তাদেরকে অন্ধ করে উঠানো হবে।
ঐ অন্ধ ব্যক্তি বলবে, " হে প্রভু আমাকে কেন আজ অন্ধ করে উঠালেন?
আমিতো পৃথিবী তে চক্ষুষ্মান ছিলাম!"
আল্লাহ পাক বলবেন," তোমার কাছে আমার বিধান এসেছিলো; কিন্তু সেদিন তুমি অন্ধ সেজেছিলে।"
এরপর ঐ অন্ধ দুনিয়া প্রেমিক পুলছিরাত হতে নিচে জাহান্নামে পড়ে যাবে।
হাদিসে বর্ণিত আছে, হাশরের ময়দানে দুনিয়াকে ভয়াবহ আকৃতি প্রদান করা হবে।
চুলগুলো এলোমেলো,উসকো- খুুসকো; নীল চোখ,ভিষন কদাকার, কালো চেহারাযুক্ত এক মহিলা।
যার শরীরের দুর্গন্ধে হাশরবাসী লোকজন ভয়ে অস্থির ভাবে 'বাঁচাও! বাঁচাও! ' বলে পালাতে থাকবে।
তখন আল্লাহ পাক দুনিয়াকে জাহান্নামে যাওয়ার ফায়সালা দিবেন।
দুনিয়া বলবে," হে প্রভু! আমি জাহান্নামে একাকী থাকবো কেমন করে? কোথায় আমার প্রেমিকগন? যারা আমাকে ইহকালে মহব্বত করতো,আজ পরকালে তাদেরকে ছাড়া আমি একাকী জাহান্নামে যাবোনা।"
তখন মহান আল্লাহ দুনিয়াদার পাপী বান্দাদেরকে দুনিয়ার সাথে জাহান্নামে নিক্ষেপ করবেন।
নাউযু বিল্লাহি মিন যালিক!
আল্লাহ পাক আমাদেরকে এ মহা বিপর্যয় হতে মুক্তি দিন।
সবাই বলি, 'আমিন'।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now