বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বর্ষা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আরাফাত (০ পয়েন্ট)

X কথা ছিল, বর্ষার প্রথম দিনে অর্পিতার জন্য ২৩টা কদম হাতে নিয়ে দাঁড়াবে শিমুল। ওই দিন অর্পিতা ২৩-এর কোঠায় পা দেবে, তাই এই আবদার। শিমুল এই আবদার রক্ষা করবে, তার জন্য এটা খুব কঠিন নয়। শিমুল অর্পিতাকে সেদিনই শুনিয়ে দেয়, নীল পদ্ম তো আর চাওনি, এই কয়টা কদমই তো চেয়েছ? ব্যাপার না। গত বর্ষার প্রথম দিনে ২২টা গোলাপ নিয়ে শিমুল অর্পিতার সামনে হাজির হলে অর্পিতা হেসে শিমুলকে বলে, ইশ! খালি গোলাপ আর গোলাপ! আজ আষাঢ়ের প্রথম দিন জানো না! একটা কদম আনলেও তো পারতে। তখন থেকেই শিমুল প্রতীক্ষার প্রহর গোনে, কখন আসবে ফের পয়লা আষাঢ়, কখন ফুটবে আবার সাদাভ হলুদ কদম। কালের ঘড়িতে আজ ঢং ঢং আওয়াজ তোলে হাজির হয়েছে ঘন ঘোর বর্ষা। আগের রাতে ঝুম বৃষ্টি হয়েছে খুব। বৃষ্টিভেজা রাতে ঘুমের দেশে তলিয়ে গিয়েছিল শিমুল। মায়ের গলার আওয়াজে তার ঘুম ভাঙে, অ্যাই শিমুল, অ্যাই...আর কত ঘুমাবি? বেলা ১১টা বাজে! ওঠ বলছি, ওঠ...। ঘুম থেকে উঠেই শিমুল বসার ঘরে যায়, চায়ের কাপে চুমুক দিতে দিতে পত্রিকায় চোখ রাখে। পত্রিকার প্রথম পাতায় একগুচ্ছ কদমের বিশাল ছবি, নিচে ক্যাপশন ‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান—আজ পয়লা আষাঢ়, বর্ষার প্রথম...’ এটুকুই পড়তে পারে সে। হঠাৎ করেই তার চোখ ঝাপসা হয়ে যায়, ঝাপসা একটা ছবি ভেসে ওঠে মনের আয়নায়, ‘...একটা কদম আনলেও তো পারতে।’ শিমুল শোয়ার ঘরের জানালার গ্রিল ধরে বাইরে তাকায়। দূর দৃষ্টিতে কদমের গাছ খুঁজতে থাকে। এই বেরসিক শহরে কদমগাছ লাগাবে এমন মানুষ কই! পরক্ষণেই মনে পড়ে তার, এবারের বর্ষা বড্ড দেরি করে এসেছে। বর্ষা আসার আগেই ভিনদেশের এক বাসিন্দার হাতে হঠাৎ করেই অর্পিতা চুরি যায়। সেদিন শিমুল খুব করে চাইছিল যে অর্পিতা চুরি হয়ে যাওয়ার আগেই বর্ষা আসুক, বাদল নামুক অথবা গাছে কদম ফুটুক...তা আর হয়ে ওঠেনি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ বর্ষাকালে প্রকৃতি সাজে
→ বর্ষা বিকেল ৩
→ বর্ষা বিকেল ৪
→ বর্ষা বিকেল ২
→ বর্ষা বিকেল ১
→ দিনমজুরের বর্ষা
→ স্মৃতির দরজায় কড়া নাড়া বর্ষা
→ গল্প এক বর্ষাদিনের
→ মন দোলানো বর্ষাকাল
→ হে আল্লাহ, বর্ষার বারিধারায় করোনা মহামারী ধুয়েমুছে সাফ করে দিন
→ গল্প এক বর্ষাদিনের
→ যে বর্ষা দেরিতে আসে
→ যে বর্ষা দেরিতে আসে
→ জীবনের গল্প নোনা বর্ষায় -মোঃ নাঈম হোসেন (নয়ন)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now