বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভৌগোলিক ভাবে উত্তর ইউরোপের ডেনমার্ক,নরওয়ে ও সুইডেনকে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয়। এই অঞ্চলের মানুষের রস-রসিকতা ভুবন খ্যাত। সেই রসের কিছু নমুনা তুলে ধরা হলোঃ
১.সুইডেনের অনেক কোমল পানীয়র বোতলের নিচে লেখা থাকে,"উল্টো পাশ দিয়ে মুখ খুলুন।"
২.এয়ারপোর্টে এক এয়ার লাইনসের রিসিপশনিস্টকে এক যাত্রি জিগেস করছেন, "স্টকহোম থেকে প্যারিস যেতে কতক্ষন লাগবে?" রিসিপশনিস্ট বললেন,"এক মিনিট প্লিজ। " সুইডিশ যাত্রির প্রত্যুত্তর,. "ধন্যবাদ"।
৩."এখন কয়টা বাজে?"এক সুইডিশ আরেক সুইডিশকে জিগাসা করে। অন্য সুইডিশ উত্তর দেয়,"যত যাই বাজুক, এখন ৮টা বাজতেই পারে না। ৮টার সময় আমার বাড়ি থাকার কথা,আর আমি এখন বাড়ি নেই। "
৪.এক সুইডিশ তার পোষা হাঁসকে কোলে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন এক পথচারী জিগেস করে,"তুমি এই বানরটাকে কোথায় পেয়েছ?" সুইডিশ ভদ্রলোক উত্তর দেন,"এটা তো হাঁস। "
পথচারী প্রত্যুত্তর দেন,"চুপ করো,আমি হাঁসটির সঙ্গে কথা বলছি। "
-----হিউমার & আদার মিথস বই অবলম্বনে........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now