বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অফুরন্ত ভালোবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আল-মামুন আলম আরজু (০ পয়েন্ট)

X লেখা: মামুন-কোথায় তুমি?-বাসায়......।-কি কর?-ঘুমাই-এত বেলায় ঘুমাচ্ছ মানে? কাল সারারাত কি করছ?-তোমার সাথে না কথা বললাম!-তো আমি কথা বলি নাই? আমি কি ঘুমাচ্ছি? (রাগত স্বরে)-ঘুমাও না ক্যান?ঘুমাও......।-ধুর......। অসহ্য।-মাথায় পানি দিয়ে ঘুমিয়ে পড়। দেখবে সব সসহ্য লাগবে। আচ্ছা আজ এতবার ফোন দিচ্ছ!কাহিনী কি বলত?-তোমাকে কি ফোন দেওয়া নিষেধ? আজ কত তারিখ তোমার মনে আছে?-নাতো। কত তারিখ।দুইজনই কিছুক্ষণ চুপ।সাকিবের মনে হল ফোনের ওপাশে তাসনিয়া কাঁদছে।ফোনটা কেটে দিল তাসনিয়া।আজ তার জন্মদিন।অথচ পাগলটা একদমই মনে রাখে নি।তাসনিয়া বারবার ফোন দিল,একটাবারও সাকিব উইশ করল না।সাকিব ভুলে গেছে তাসনিয়ার বার্থডে।মাঝে মাঝে তাসনিয়ার সন্দেহ হয়,সাকিব কি আসলেই তাকে ভালবাসে?ভালবাসলে তার বার্থডেটা অন্তত ভোলা উচিৎ ছিল না।কিছুক্ষণ পর......তাসনিয়ার ফোন বাজছে।সাকিব ফোন দিচ্ছে।এখন সরি বললেও শুনবে না তাসনিয়া।-হ্যালো-একটু বারান্দায় আসবে?-কেন?-আরে আসই না।-পায়ে ব্যাথা, যেতে পারব না।-তাহলে আমি উপরে আসলাম।-মানে? দাঁড়াও আসতেছি।তাসনিয়া বারান্দায় গিয়ে দাঁড়াল। বাসার একদম সামনে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সাকিব। হাতে একটা ফুলের তোরা।-শুভ জন্মদিন-এতক্ষণে-তোমাকে একটু রাগিয়ে দিতে চেয়েছিলাম।ফোনটা কেটে দিল তাসনিয়া। কাঁদার সময় কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। পাগলটা তাকে আসলেই ভালবাসে। অনেক ভালবাসে। এই ভালোবাসার মর্যাদা সে হয়ত দিতে জানে না।আজ রিকশায় ঘুরবে দুজন। রিকশা বিলাস। পুরো শহরটা ঘুরবে রিকশায় করে।পাশে বসা পাগলটার দিকে তাকাল তাসনিয়া। কেন যেন এই পাগলটা পাশে থাকলে তাসনিয়ার মনে হয়,পুরো পৃথিবীটা তার সাথে আছে, সব আনন্দগুলো তার পাশেই আছে। সেই আনন্দে খাঁদ নেই, দুঃখ নেই। এই পাগলটাকেই সে অনেক ভালবাসে। কেন ভালবাসে জানে না। ভালবাসা কখনো কোন কারণ দেখে না...............।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৭ জন


এ জাতীয় গল্প

→ অফুরন্ত ভালোবাসা
→ অফুরন্ত ভালোবাসা
→ অফুরন্ত ভালোবাসা
→ অফুরন্ত ভালোবাসা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now