বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

২ টাকার লোক ?

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ruhul Amin Raj (০ পয়েন্ট)

X ২ টাকার নোটে ঝাপসা অক্ষরে লেখা--"আমি সুদু তুমাকে চাই,ভালবাসলে কল দেও gj। আমি অপেক্কা করচি" . খুব সম্ভবত ২০১৩ সালের ডিসেম্বর মাসে উক্ত ২টাকার নোটে উপরোক্ত লেখাটার সাথে একটা ফোন নাম্বার পাই। নাই কাজ তো খই ভাজ।আজাইরা টাকা ছিলো ফোনে।দুষ্টামি করে কল দিলাম।২/৩ বার রিং হতেই অপর পাশ থেকে সুকন্ঠা রমণী বলল--"হ্যালো হু ইজ দিস?" আমি--"দিস ইজ আমি। হাউ আর ইউ ডার্লিং?" . সে--"হো দ্যা হেল আর ইউ? হুয়াই ইউ কল মি?" আমি--"আই এম ইউর পেয়ারলাল। আই কল ইউ ফর প্রেমিং উইথ ইউ। আলাবু আর ইউ লাবু মি?" [বন্ধুরা সবাই উচ্চকণ্ঠে হাসাহাসি করছে আমার উদ্ভট ইংলিশ শুনে ] এক পর্যায়ে ফোনের ওপাশ থেকে মেয়েটি বলল--"দেখুন ভাইয়া আপনি কে বলেছেন প্লিজ বলুন" আমি তখন সিরিয়াসলি বললাম--"আসলে আপু আমি আপনার নাম্বারটা দুই টাকার নোটে পেয়েছি। আপনি নাকি কার জন্য অপেক্ষা করছেন তাই কল দিয়েছি।" . ওপাশের মেয়েটি বিনিয়ি ভাবে বলল--"আসলে দেখুন নাম্বার টা আমি লিখিনি। কেও হয়তো ফাইজলামি করে দিয়ে দিয়েছে" স্বাভাবিক ভাবেই বুঝলাম শুরুতে ফান করাটা উচিৎ হয় নি। :| আমিও বিনয়ের সাথেই বললাম--"ওহ! সরি আপু। প্লিজ কিছু মনে করবেন না। আর একটা কথা বলি, প্লিজ নাম্বার টা চেঞ্জ করে ফেলুন।না হলে এভাবে অনেকেই বিরক্ত করবে" তিনি আমাকে সুইট ভাবে ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিলেন। . গতকাল সন্ধ্যায় একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো আমার ফোনে। অপর পাশ থেকে একজন মাঝ বয়সী ভদ্রলোক বলছে--"হ্যালো। আপনার নাম্বার টা আমার বউ এর ফোনে সেইভ করা। কে বলছেন বলবেন প্লিজ?" আমি--"নাম্বার যখন সেইভ করা তাহলে কে বলছি বলছেন কেন?!! আপনার বউ রে জিগান। আমার কোন অবৈধ সম্পর্ক নাই।" . ওপাশ থেকে--"ফাইজলামি করস বেটা? তোর নাম্বার তো "2tkr lok" নামে সেইভ করা" আমি খট করে ফোন কেটে দিয়ে ২০১৩ সালের ঘটনা মনে করে ভাবছি-- হে বালিকা, মনে তো দিলাই না বরং ২টাকার লোক বানায়া জামাইরে দিয়া ধোলাই দিলা!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now