বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-হাতাশা,হাহাকার,অভিনয়,কষ্টের আজ নিরানব্বই তম দিন ।আজ থেকে ঠিক নিরানব্বই দিন আগে একটি অভিমানী ভালোবাসার সমাপ্তি হয় ।সব কিছুকে ছেড়ে,ভালোবাসাকে মিথ্যা প্রমান করে চলে যায় রাজ ।এই নিরানব্বইটি দিন আর দিন গুলোর মতো কাটে নী আমার ।কারন তাকে ছাড়া ভালোথাকার অনর্থক চেষ্টায় আমি মেতে ছিলাম ।ভালোবাসার বিপরীত যে ,অশ্রু বিসর্জন,হাহাকার ,অশান্তি ,কষ্ট,আলো -আঁধার তা এই নিরানব্বই দিনে একটু একটু করে -হাতাশা,হাহাকার,অভিনয়,কষ্টের আজ নিরানব্বই তম দিন ।আজ থেকে ঠিক নিরানব্বই দিন আগে একটি অভিমানী ভালোবাসার সমাপ্তি হয় ।সব কিছুকে ছেড়ে,ভালোবাসাকে মিথ্যা প্রমান করে চলে যায় রাজ ।এই নিরানব্বইটি দিন আর দিন গুলোর মতো কাটে নী আমার ।কারন তাকে ছাড়া ভালোথাকার অনর্থক চেষ্টায় আমি মেতে ছিলাম ।ভালোবাসার বিপরীত যে ,অশ্রু বিসর্জন,হাহাকার ,অশান্তি ,কষ্ট,আলো -আঁধার তা এই নিরানব্বই দিনে একটু একটু করে বুঝতে শিখেছি ।
-বুঝতে শিখেছি জীবনের মানে ,না পাওয়ার বেদনা ,প্রতেকটা মানুষের আর্তনাদ ,যে মানুষগুলো বলে -
"হুমম এখন আমি তোমাকে ছাড়াও বাঁচতে জানি ,আমি ভালো আছি,খুব ভালো আছি "সেই মানুষগুলোর হাহাকার আজ বুঝতে পেরেছি আমি ।তাদের কষ্ট আর আমার কষ্ট যে একই ,আমি ও যে আজ বলতে চাই-
"আমি ভালো আছি ,তোমাকে ছাড়া খুব ভালোআছি ,এখন আমি তোমাকে ছাড়া ভালো থাকতে শিখে গেছি "।
-আর্তনাদের এই নিরানব্বইটি দিনে আলো আঁধার ,সীমাহিন কষ্টকে আপন করে বেঁচে ছিলাম আমি ।আর আজ আমি জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অপ্রান চেষ্টা করছি ।কিন্তু এই সীমাহিন কষ্টটার যে শেষ নেই ,,,,,
-কষ্ট পেতে পেতে আজ আমি পাষান হয়ে গেছি ,অনুভূতির জগৎতে নিঃশ্ব হয়ে গেছি ।সত্যিকারের ভালোবাসার পর ও যে মানুষের একটাই মুলমন্ত্র রয়েছে -
"মানুষ যে চিরন্তর একা"।
-সত্যিই কী তাই ? আমার ভালোবাসায় তো কোন ভুল ছিল না ,তাহলে আজ আবার কেনো আমি এত একা হয়ে গেলাম ।
-জীবন কেউ আমাকে দ্বিতীয় বারের মতো এতো ভালোবেসেছে কষ্ট,এই কষ্ট নাকি আমাকে ছেড়ে কখন ও যাবে না ,
-উফফফফফ ....sorry..
দ্বিতীয়বার বলছি কেনো ,প্রথমবার ,রাজ তো আমাকে ভালোবাসে নী ,সে তার ভালোবাসার অভিনয়ে শ্রেষ্ঠ। জিতে গিয়েও সে আজ আমার ভালোবাসার কাছে হেরে গেছে ।
-রাজ,,
সময় শেষ হবার সাথে সাথে যে তুমি এতটা পরিবর্তন হবা বুঝতেই পারি নী ।কিন্তু আজ বুঝলাম ,মানুষ কেনো এত পাল্টে যায়।আজও মনের মধ্যে একটা প্রশ্ন ভেসে উঠছে ,কি জানো তোহ,,
তুমি তোমার জীবনে আমাকে ছাড়াই এত এগিয়ে গেছো ,আজ তুমি ফেমাস,সময়ের সাথে সাথে তুমি ও বদলে গেছো তাহলে আমি কেনো অন্ধকার নিয়ে বেঁচে থাকবো বলতে পার ??
-আজ আমি যতটা পাষান হয়েছি ,একদিন আরোও বেশি বুকে পাথর জমা রেখে ঠিকই বদলে যাবো ।একদিন আমিও তোমার মতো সাকসেস হবো ,সেদিন খুব তাড়াতাড়িই আসবে ।আমিও ভালো থাকব,খুব ভালো থাকব ।
-সামনেই আমার পরীক্ষা ।ওহহহহ হুমমম বলতেই ভুলে গেছি ।আমি তিনা ,এবার এইচ .এস. সি পরীক্ষা দিবো ।২ তারিখ থেকেই আমার পরীক্ষা শুরু ।
-আগের নিরানব্বইটি দিন আমি যে অন্ধকারে ছিলাম ,কষ্টে ছিলাম ।আজ আর কোন হতাশা নেই আমার আছে ।এখন শুধু বেঁচে থাকার অপ্রান লড়াই করেই চলেছি ।জানিনা ,কখন ও স্বার্থক হবো কিনা ।আজ বাবার কথা খুব মনে পড়ছে ।বাবা বলতেন ,,,"চেষ্টা করার পর ব্যার্থ হলে সেটাকে ব্যার্থতা বলে না ,সেই ব্যার্থটাই জীবন এগিয়ে নিয়ে যাবার উপায়মাএ"
-হুমমম জীবনের সব স্বপ্ন পুরন করবো আমি ।আবারো সবার মুখে হাসি ফোটাবো ।জীবন যুদ্ধে লড়াই করা প্রত্যেকটি ছেলে মেয়েদের জন্যে অনুপ্রেরনা হতে চাই ।আমিও আমার বাবা মা এর গর্ব হতে চাই ।আমি দেশের জন্য অহংকার হতে চাই ।আমি ও বাঁচতে পারি ,মাথা উচু করে বাঁচতে পারি তা সবাইকে দেখাই দিতে চাই ।অন্ধকারকে জীবন থেকে দুর করে দিতে চাই ,মুঝে ফেলে দিতে চাই ,যেমনটা মুছে ফেলেছি তোমাকে ,তোমার সৃতিগুলোকে ।
-কিছুদিন পর আমার পরীক্ষা ।খুব ভালো করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ প্রত্যয় নিয়ে পরীক্ষার জন্যে দিন ,রাত সবকিছুকে মিলিয়ে ভালো পিপারেশন নিলাম ।আমাকে বাঁচতে হবে ,,ভালো করেই বাঁচতে হবে ।তোমার মতো স্বার্থপর মানুষকে আমি বুঝাইদিতে চাই ,একটি সম্পর্কো শেষ হয়ে যাওয়ার পর ও সেই মেয়েটি ভালো ভাবে বাঁচতে পারে ।
-অপ্রান চেষ্টা করে ভালো পরীক্ষা দিয়েছি ।ফলস্বূরপ কী পাব জানিনা ।তবে ,আশা করি আমি যেভাবে বাঁচতে চেয়েছিলাম ,সেভাবেই বাঁচতে পারব ।
-তিনটি মাস আবার ও পার হয়ে গেলো ।এর মধ্যে একটি দিন ও আমি আর রাজের সৃতিগুলোকে মনে করিনী ।রাজকে আর ফোন দেওয়ার বা যোগাযোগ করার চেষ্টা করার চেষ্টা ও করি নী ।করবই বা কেনো ,তুমি তো অন্য একজন নিয়ে সুখেই আছ ,তাহলে কেনো তোমার সুখের ঘরে আমি বাধা দিতে যাবো ।আমি তো তোমার মত না ,,তুমি ভালো থেকো ।আচ্ছা একটি কথা -
"আমার মতো কী কেউ তোমায় এতটা ভালোবাসতে পরেছে "?
-অতীত ভুলে গেছি আমি ।পুরনো দিনকে সোনা বলা হয়া ।বলা হয় old is gold ,,, হয়তোবা অতীতটা ভালো ছিলো ,কিন্তু আর সেই একাকী অতীত চাই না আমি ??
পরীক্ষার ফলাফল হয়ে গেলো আজ ।হুমমম যেমনটা রেজাল্ট চেয়েছিলাম ,একটু বেশিই ভালো হয়েছে ।এতদিন একজনের মুখে হাসি ফুটানোর জন্যে ব্যাস্ত ছিলাম কিন্তু আজ আমি সবার মুখে হাসি ফুটাতে পরেছি ।
-আনন্দে আজ এত গুলো দিন পর ফুচকা খেতে খুব ইচ্ছা হলো ।ভাইয়া ,ভাবিকেও সাথে নিলাম ।হুমম তারাও আমার খুশির সাথে সামিল হলো ।
-এখন আমি ফুচকার দোকানটার দিকে এগিয়ে যাচ্ছি ।কিন্তু আর এগুতে পারছি না ,এ কী দেখছি আমি ? নিজের চোখকে বিশ্বাস করতেই পারছি না ,,এ যে আমার সামনে রাজ ।তার পাশের মেয়েটি হয়তো সেই মেয়েটি যার জন্য রাজ আমাকে ছেড়ে গিয়েছিল ।
-এ কী দেখছি আমি ।রাজের জিএফ যে এমন হবে ভাবতেও পারছি না ।যে রাজ আমকে কোন শর্ট ড্রেস পড়তে দিত না ,সবসময় আমার মাথায় ঘোমটা টেনে দিত সে কিনা এমন একটা মেয়ের সাথে বাহ!!! ভাবতেই পারছি না এতটা পরিবর্তন হয়ে গেছে তোমার ??
-কিন্তু এত কেনো ভাবছি আমি ? আমিতো রাজকে অনেক আগেই ভুলে গেছি ।বেঁচে থাকার এক দৃঢ আশ্বাস নিয়েই সামনে এগিয়ে গেলাম ।
-গিয়ে ঠিক রাজের সামনেই দাড়ালাম ।রাজ আমার দিকে তাকাতেই অবাক হয়ে গেলো ।সেই মুগ্ধ দৃষ্টিতেই তাকিয়ে রয়েছে আমার দিকে ,হয়তোবা আমাকে নিয়ে কিছু ভাবছে রাজ ।
তার ঔই দু চোখের দিকে তাকিয়েই প্রেমে পড়েছিলাম আমি ।রাজের চোখের ভাষা খুব ভালোকরেই বুঝতে পারলাম ।আজ রাজ আমকে কিছু বলতে চাইছে ,,,
-রাজের চোখে পানি চলে এসছে ।আমি ও আর আমার চোখে পানি আটকে রাখতে পারছিলাম না ,তখন মনে করলাম ,আমাকে ভালো থাকতে হবে ।আবারো ভালো থাকার অভিনয় করতে শুরু করলাম ।যেমনটা তুমি অভিনয় করেছিলে আমার সাথে ।
-এখন রাজ তার চোখের পানি মুঝতে ব্যাস্ত ।আর আমি তাকে এটা দেখাতে ব্যাস্ত আছি ,আমিও ভালো আছি ,কারো সাথে না একা একা ।আমি আমার করা প্রমিসগুলো রেখেছি কিন্তু তুমি ???
-আমি ফুচকা ইনজয় করতাছি ।মাঝে মাঝে রাজের দিকে একপলক তাকালাম ও দেখলাম ,রাজ এখন ও আমার দিকে তাকিয়েই আছে ।যেভাবে আমাদের ভালোবাসার প্রথম দিনটাতে দেখেছিলো ।
-রাজের জিএফ রাজকে নিজ হাতে করে ফুচকা খাওয়ায় দিচ্ছে ।যেভাবে আমি ওকে খাওয়াই দিতাম ।ওর সাথে কাটানো মুহুর্তগুলো চোখের সামনে ভাসতে শুরু করেছে ।তা এখন আড়ালে শুধুমাএ এক অশ্রুকনা হয়েই ঝড়ে পড়ছে ।
-কিন্তু আজ আর রাজ ফুচকাটা মুখে নিতে পারছে না ,রাজ শুধু মুদ্ধ দৃষ্টিতে এখন ও আমার দিকে তাকিয়েই রয়েছে ।
সেখানে আর বেশিক্ষন থাকা হলো না ।চলে আসলাম বাসায় ।কালকে আবার আমকে রংপুর এ যেতে হবে ।
সকাল ৭.০০ টায় গাড়ি ছিলো।খুব ভোরে উঠে রেডি হয়ে গেছিলাম রংপুর এ যাওয়ার জন্যে ,জীবনে আরও একধাপ এগিয়ে যাওয়ার জন্যে ।
ঠিক সময় মতো বাসে উঠে পড়লাম ।আমি একাই যাচ্ছিলাম ।জানালার ধারে বসে আছি ।বাস ভর্তি লোকজন কিন্তু আমার পাশের সিটটা এখন ও খালি ।কিছুক্ষন পর রাজ বাসে উঠলো ।রাজকে দেখে আমি আরও অবাক হয়ে গেলাম ।রাজকি আমাকে ফলো করছে ,তাই সে এই বাসে উঠলো ,ঠিক সেই দিনটার কথা মনে হলো ,যেভাবে আগে রাজ আমার পিছনে আসতো ।
-রাজকে দেখে আমি মুখটা ঢাকতে লাগলাম ।রাজ আমার পাশের সিটেই বসলো ।সেই আজব অনুভুতিটা আবার অনেকদিন পর হতে শুরু করলো ।হয়তোবা তাও রাজের জন্যেই ।
-পাশাপাশি বসে আছি দুজনে কিন্তু কেউ কারোর সাথে কথা বলছি না ,এখন দুজনেই চুপচাপ ।
হঠাৎ রাজ বলে উঠলো -
-রাজ ;কেমন আছ ?
-আমি; জি ,ভালো আছি ,আপনি ?
- রাজ ;জানিনা কেমন আছি ,তোমাকে ছাড়াতো কখন ও ভালো থাকিনী ।
-আমি; না হেসে আর থাকতেই পারলাম না ।তারপর বললাম জি ,ভাইয়া আমাকে বলছেন ।
-রাজ ;আমার মুখে ভাইয়া নামটা শুনে হতভম্ব হয়ে গেলো ।
তখন আমকে আবার বললো তুমি কী সত্যিই আমাকে মনে নেই ,আমি পাগলু বলছি ,তিনা তোমার পাগলু ।
-আমি ;পাগলু কোন পাগলু ,এখন তো আমি কাউকেই ভালোবাসিনা ।
-রাজ; তুমি এত বদলে গেলে কিভাবে
-আমি ;আজব তো ,আমি তো আপনাকে চিনি না ,কে আপনি ।
-তখন রাজের চোখ দিয়ে পানি পড়ছে ।আজ দ্বিতীয়বারের মতো রাজের চোখে পানি দেখতে পেলাম আমি ।আর এটাই আমাদের শেষ ।
-তখন রাজকে বললাম ,, যে ভালোবাসাটার শুরু তুমি করেছিলা আমাকে কষ্ট দিয়ে সেই ভালোবাসাটার শেষ আমি করলাম তোমকে কষ্ট দিয়ে ।তুমি তো সুখেই আছ ,,খুব তো বলছিলে আমকে তোমার জিএফ তোমাকে আমার চেয়ে ও বেশি ভালোবাসে ।তাহলে কই গেলো তোমার ভালোবাসা বলো ?
আর আমি বদলে যাই নী ,আগের মতোই আছি ,শুধু তোমার বোঝার ভঙ্গিটা আলাদা হয়েছে ।আগে তুমি আমার চোখের ভাষাকে বুঝতে পারতে ,কিন্তু সেইদিন তো বুঝতে পারনো আর আজকেও পারছো না
হুমম ভুলে গেছি আমি তোমাকে আর তোমার সৃতিকে ।এতদিন কিছুই শেষ ছিলো না ,কিন্তু আজ ও আজকের পর থেকে সবই শেষ ।আমাকে আমার মতো থাকতে দাও ,আমি খুব ভালো আছি .আমি আর কোন রাজকে চিনি না ।তোমকে ছাড়া বেঁচে থাকা শিখে গেছি!!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now