বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছলনাময়ী ভালোবাসা--০১

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X অন্য আট দশটা দিনের চেয়ে বেশি ব্যস্ত ছিল নাজমুল। হঠাৎ করে নাজমুল মোবাইল টা হাতে নিয়ে দেখে দুইটি মিসড কল আর একটি ম্যাসেজ। নাম্বার টাও অচেনা। সাথে সাথে নাজমুল ম্যাসেজটি দেখে সেখানে লিখা ছিল। হাই ভাইয়া কেমন আছেন.? ( তখন নাজমুলের সাথে তার কথোপকথন) নাজমুল : কে যেন ভাই চিনতে পারলাম না. ইরা: ভাইয়া আপনি কি খুব ই ব্যস্ত.? নাজমুল : জ্বি না। কে আপনি বললে খুশি হতাম। ইরা : তাহলে ম্যাসেজ দিতে এত দেরি করেন কেন? নাজমল: একটু ব্যস্ত ছিলাম। ইরা : আচ্ছা। নাম বললে তো ব্লক দেবেন না? নাজমুল : না ব্লক দিবো না বলুন আপনার নাম কি? ইরা: আগে কথা দেন ব্লক দেবেন না নাজমুল : কথা দিলাম ব্লক দিব না। ইরা : আমি ইরা মিরার বোন। নাজমুল : বাহ বাহ ভালো মিল আছে তো আপনাদের নামের সাথে। ইরা: হ্যা আছে অবশ্যই। নাজমুল : আচ্ছা আপনি কি মিরার বড় বোন না ছোট বোন? ইরা: আমরা সমবয়সী। নাজমুল : আচ্ছা আপনি কোন স্কুলে পড়েন? ইরা : আপনি যে স্কুলে পড়েন তার পাশের স্কুলে। নাজমুল : তো আপনি আমাকে ম্যাসেজ দিচ্ছেন কেন? ইরা: আপনি কি এখনও মিরা কে পছন্দ করেন? নাজমুল :করলেই কি আর না করলেই কি? ইরা: আমি যদি বলি মিরা আপনাকে পছন্দ করে? নাজমুল : হা হা হা করতেই পারে ( নাজমুল মনে মনে অনেক খুশি। নাজমুল মিরা কে অনেক ভালোবাসত। নাজমুল তার ভালোবাসার কথা মিরাকে জানিয়ে ছিল কিন্তু মিরা বলেছিল সে অন্য একজনকে ভালোবাসে) ইরা: আমি যদি বলি মিরা আপনাকে অনেক ভালোবাসে কিন্তু বলার সাহস পায় না! নাজমুল : আমি কি বাঘ না ভাল্লুক যে বলতে সাহস লাগবে? ইরা: না তা নয়। নাজমুল : আচ্ছা আপনি জানেন কিভাবে আমি মিরাকে পছন্দ করি। ইরা : আপনি যখন মিরার সাথে ফোনে কথা বলেছেন তখন আমি সব শুনেছি। নাজমুল :আচ্ছা তাহলে আপনি তার কেমন বোন? ইরা: আমি মিরার মামাতো বোন। আচ্ছা আমি এখন ফোনটা মিরার কাছে নিয়া যাই আপনি মিরার সাথে কথা বলুন। নাজমুল : দাড়ান মিরার কাছে যাবেন না। তার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। ইরা: বলুন কি কথা? নাজমুল :মিরা একটা ছেলের সাথে প্রেম করে তার সাথে আমি কিভাবে প্রেম করব? ইরা: না ভাই ওটা আমার ফুফাতো ভাই ওই ছেলে তো নুপরের সাথে প্রেম করে। নাজমুল :ভালো খেলা খেলেন তো আপনারা। ইরা: মানে কি? নাজমুল : এত দিন যে ছেলে ছিল ভালোবাসার একটি মানুষ সে অন্য মেয়ের সাথে প্রেম করে? ইরা : ওই ছেলে একটা বানর। নাজমুল : এটা কি বলছেন ভালো একটা ছেলেকে বানর বানিয়ে ফেললেন? ইরা : ওই ছেলে খুব খারাপ। নাজমুল :আচ্ছা ঠিক আছে ছেলে মানেই খারাপ আর মেয়ে মানেই দুধে ধোয়া তুলসী পাতা। ইরা: আচ্ছা ভাই এসব বাদ দেন আর কাল স্কুলে গিয়ে আপনি মিরাকে I Love You...বলবেন। নাজমুল : Sorry আমি পারব না। ইরা: কেন আপনি কি মিরাকে ভয় পান? নাজমুল : না আমি ভয় পাই না। ইরা: তাহলে পারবেন না কেন? নাজমুল :কারন কাল আমি স্কুলে যাব না। ইরা : কেন যাবেন না। নাজমুল : কারন কাল আমার জরুরী দরকারে সখিপুর যেতে হবে। ইরা : তাহলে তারপরের দিন বলবেন। নাজমুল : পারব না। ইরা : কেন? নাজমুল : এখানে অনেক কাহিনী আছে। ইরা: কোনো কাহিনী নেই এটাই ফাইনাল কালকের পরের দিন বলবেন। নাজমুল :আপনি আমার কথা বুঝার চেষ্টা করুন এটা হয় না। ইরা: কেন? নাজমুল : আমার সাথে মিরার সব কাহিনী কি আপনি যানেন? ইরা: হ্যা অবশ্যই। নাজমুল : আমি কি আপনাকে কল দিতে পারি। ইরা : কাল আপনার সাথে কথা বলব নি এখন মা সাথেই। নাজমুল : আচ্ছা। ( নাজমুলের দিনটা কাটতেই চাচ্ছে না কবে আসবে কালকের পরের দিন কবে সে স্কুলে যেতে পারবে কবে সে মিরার সেই চাঁদ মুখ খানা দেখতে পারবে। এভাবেই কেটে গেল ঐ দিনটি নাজমুলের আর মন সইছে না। নাজমুল আর সখিপুর গেল না সরাসরি স্কুলে চলে গেল যাওয়ার সময় সব কাহিনী তার চাচতো বোনকে বলল। গিয়ে খোজ নিয়ে দেখল মিরা স্কুলে আসে নাই ঠিক সাড়ে নয়টায় মিরা স্কুলে আসল। ঠিক তখনই নাজমুল তার চাচতো বোন কে সব বুঝিয়ে বলে দিল যাও তুমি মিরা কাছে। গিয়ে বল... কেমন আছো? তোমার কি ইরা নামের কোনো বোন আছে ? কাউকে কিছু বলতে চাইলে বলতে পার সে কোনো বাঘ বা ভাল্লুক না তুমি চাইলে আমি তাকে ডেকে দিতে পারি। তখন সে গেল মিরার কাছে এবং বলল। কিন্তু মিরা বলল আমার ফোনটা ইরা নিয়েছে দুই দিনের জন্য। আমি ইরা কে দেখতেছি। তখন নাজমুলের চাচতো ফিরে আসল এবং নাজমুলকে বলল মিরা সম্পর্কে কিছুই জানে না।তখন নাজমুলের মনটা খারাপ হয়ে গেল। .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now