বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছোট বেলায় আমি যে রকম ভাবনা ভাবতাম তা শুনলে যে কেউ মজা পাবে। আমি ভাবতাম যে আমরা নদীর তীরে বা ফাকা জায়গায় গেলে নির্মল বাতাস আমাদের শরিরে লাগে। কিন্তু কোথা থেকে আসে এই বাতাস। আমার মনে হতো আল্লাহ পৃথিবীর এক পাশে বিশাল বড় ফেন লাগিয়ে রেখেছে। আর সেখান থেকে বাতাস আসে। মুভিতে ক্রিস এত ফাইট করে আবার আকাসে উরে যায়। আমি ভাবতাম ক্রিসের গায়ে সত্যিই খুব শক্তি বা ক্রিসের জামায় শক্তি। তাই আমি মাঝে মাঝে ভাবতাম ওই জামা আমি চুরি করব। আবার আমার আপু ভাবতো এই সাবান স্যাম্পু কোথায় পায় মানুষ। সে ভাবতো একটা বিশাল বড় ঘর আছে আর সেখানে আল্লাহ এই সব জিনিস রেখে দেয় আর একজন সেগুলো নিয়ে আসে। আর কতো কিছু ভাবতাম। আমি ছোট বেলায় খুব দুষ্টু ছিলাম। আমি যদি মুরগির বাচ্চা কাছে পেতাম তাহলে মুরগির বাচ্চা ধরে মেরে ফেলতাম। কিন্তু মজার বিষয় হলো আমি এখন বাচ্চা ও মা মুরগিকে দেখলে তার কাছেও যাইনা ভয়ে। আমি সবাইকে মামা মনে করতাম। যাকে দেখি সেই মামা। একবার আমি দুই মহিলার পিছ পিছ চলে যাই। আম্মু আব্বু অনেক জায়গায় খোজে আমায়। কিন্তু কোথাও পায়না। দুই এক ঘন্টা পর এক লোক আমায় নিয়ে আসে। আম্মু আব্বু জিঙ্গাসা করলে সে সব বলে। এটাও বলে যে মেয়ে হলে দিতাম না। কারন আমার ৩ টা ছেলে। আর ছেলে চাই না।।।।
আমি ছোট বেলায় অনেক দুষ্টুমি করেছি। সব গুলো মনে নেই। তাই আর লিখতে পারলামনা। গল্পটা পড়ার জন্য ধন্যবাদ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now