বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একটা সময় ছিল যখন একটা নির্দিষ্ট নাম্বার সবসময় কললিষ্টের প্রথমেই থাকতো। নাম্বারটা খুজতে কন্টাক্ট লিস্টে বা ফোনবুকে যাওয়ার প্রয়োজন ছিলোনা।
সেই একই নাম্বার একটা সময় চলে যায় yesterday তে। তারপর চলে যায় আরো পেছনের তারিখে। এভাবে একটা সময় আর ডায়েল,রিসিব বা মিসডকল লিস্টেও নাম্বারটা থাকেনা। নাম্বারটা কন্টাক্ট বা ফোনবুকে ঘুমিয়ে থাকে।
হঠাৎ হঠাৎ নাম্বারটাতে কল দিতে ইচ্ছে করে। খুজে বের করে কল কল দিবো কি দেবনা এই নিয়ে দ্বিদা দ্বন্দে কিছুক্ষন সময় পার করে,,,না থাক,,,,,এটা বলে আর কল দেওয়া হয়না। তার পর একটা সময় আসে যখন হঠাৎ আর কল দিতেও ইচ্ছে করেনা।
স্মৃতিতে ধূলো জমে ঝাপসা হয়ে যায় সব অতীত। তারও অনেক পরে একটা সময় আসে যখন দেখা যায় সেই নাম্বারটা খুজেই পাওয়া যায়না। যে নাম্বারটা এতো ভালো করে মুখস্ত ছিলো সেই নাম্বরটার শেষের বা মাঝের এক দুইটা সংখ্যা মনেই পড়ছেনা।
কোন এক সন্ধ্যায় হঠাৎ মন খারাপ হয়ে যায়। হয়তোবা সেদিন ইকটু ইকটু বৃষ্টি পরে। একঘেয়েমি ঝির ঝির বৃষ্টি।
বুকের মধ্যে হঠাৎ মোচর দিয়ে উঠে। একটা হাহাকার জেগে উঠে। নাম্বারটা যে মানুষটার তার ছবি মনে ভেসে উঠে। আচ্ছা মানুষটা এখন কোথায় আছে কেমন আছে? হাত বাড়ালেই যাকে ছোয়া যেত,,চোখ মেললেই যাকে দেখা যেত সে এখন যোজন যোজন দূরে।
জীবনের ঘাত প্রতিঘাতের বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারিনা। তবুও শত অধিকারের অভিমান ভুকে চেপে বেচে থাকি। এভাবেই একদিন সব লেনদেন শেষ করে হারিয়ে যায় বিষন্ন মেঘালয়ের ভিরে।।.............
,,,,,,,,,ভালো থাকুক হাড়িয়ে যাওয়া,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,প্রিয় মানুষ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now