বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
একটা সুন্দর বিকেলের গল্প।
"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)
X
★লেখকঃ মিম★
রাজু ববলল,আরে কি সুন্দর পরিবেশ এটা!! আকাশটা কেমন লাল হয়ে উঠেছে। সত্যিই তো!!কিন্তু মিনা বলল,আরে বুদ্ধু আকাশ লাল হচ্ছে না। আকাশের যা রং তাই আছে। সূর্যের আলোর বিচ্ছুরনের কারনে আকাশ লাল দেকাচ্ছে।
রাজু বলল,তুই এতসব কিভাবে জানলি? মিনা বলল,বারে আমি বিজ্ঞানের ছাত্রী কিনা। জানতেই তো হবে। এভাবে ওদের মধ্য কথা হচ্ছিল তখন আমি সেখানে গেলাম। আমার সাথে মাহিও ছিল। সাজু আর রবি গেছে আম কুড়াতে।
ওরা আম কুড়িয়ে আনলে আমরা এখানে বসে সেগুলো কেটে ভালো করে মাখাবো। মাখানো আম খেতে খেতে গল্প ভালো জমবে।
কিছুখনের মধ্যে ওরা আম নিয়ে হাজির। আম এখনো এটোয় নি। তাই কাটতে সুবিধাই হচ্ছে। আমি আম ছুলছি, মিনা কাটছে, মাহি গেল ঝাল মরিচ বাটতে, আর রাজু আম জারাচ্ছে। সাজু ও রবি কোনো কাজ করছে না। কারন ওরা আম নিয়ে এসেছেতো।
সব হয়ে গেলে আমগুলো মিনা ভালো করে মাখালো। ওয়াও এত অমৃতের স্বাদ!! বলল রবি। রাজু আবার একটু টক কম পছন্দ করে। ও বলল,অমৃত কেন ছাই। এত টকের শরবত লাগছে। তখন মাহি বলল,এই তোরা কেউ রাজুর জন্য এক গামলা চিনি নিয়ে আয় তো। সবাইতো তখন হেসে লুটোপুটি।
আম খেতে খেতে মিনা আবার রাজুকে বলল, বল তো রাজু গরমের সময় কোন রং এর কাপড় পরা বেশি আরাম? রাজু বলর,কেন ভেবেছিস কিচ্ছু জানি না আমি? সাদা রং। মিনা বলল,এবার বলতো কেনো? রাজু বলল,কারনটা আমি তোকে কেনো বলতে যাবো? মাহি বলল, পারলো তো বলবে। রাজু বলল,না বুঝু আমি কিচ্ছু পারি না। বেচারার মুখের অবস্হা দেখে খুব অসহায় মনে হল। আমি বললাম, তোরা ওকে একা পেয়ে খুব তো নাজেহাল করছিস সবাই মিলে। ঠিক আছে প্রশ্ন ধরাধরি হবে। আমি আর রাজু আর তোরা ৪ জন। ওরা বলল, না বাবা তোর সাথে কেনো চ্যালেঞ্জ হবে? তুই তো একা থাকাও যা আর রাজু তোর দলে থাকাও তা।
এভাবে নানা কথন আর মজার মধ্য দিয়ে অতিবাহিত হল একটা সুন্দর বিকাল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now