বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শুটকি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Opu Ahasan (০ পয়েন্ট)

X নিহিন আবার কথাটা জিজ্ঞেস করলো । -কেমন হয়েছে ? এই বিদঘুতে জিনিস আবার কেমন হবে ? এই জিনিস কেউ খায় দুনিয়ায় ! তুই জানিস না ফাজিল মেয়ে ! আমি কোন মতে আর এক লোকমা গিলে বললাম -দারুন হয়েছে । আমার তো মনেই হচ্ছে না যে আমি শুটকি খাচ্ছি ! মনে মনে বললাম মনে হচ্ছে না আবার ! এই বিদঘুটে শুটকির গন্ধে আমার নাড়িভূড়ি উল্টপাল্ট আসছে । নিহিনর মুখের হাসি আর একটু প্রসারিত হল । -দেখেছ ? আমি বলেছিলাম না ? আমি এতো চমৎকার করে রাঁধবো তুমি টেরই পাবা না ! হুম টের তো পাই ই নি । তুমি যখন সায়েন্সল্যাব মোড়ে ছিলা আমি শাহবাগ থেকেই এই জিনিসের গন্ধ পেয়েছি । এই চিজের গন্ধ আবার না পাই । আমি হেসে বললাম -আসলেই ভাল হয়েছে । নিহিন বলল -ভাল হয়েছে ! সত্যি ? আমি নিহিনর চোখের দিকে তাকালাম । ইস ! কি আগ্রহ নিয়েই না ও আমার মুখের কথা শোনার জন্য । আমার একটু এপ্রিশিয়েশন শোনার জন্য । আমার মনটাই ভাল হয়ে গেল । আমি নিহিনকে বললাম -সত্যি ভাল হয়েছে । -তুমি মিথ্যা বলছো না তো আমাকে খুশি করার জন্য ? তুমি তো শুটকিমাছ খাও ই না । -এতো দিন খাই নি কারন তোমার মত এতো আদর দিয়ে কেউ রান্না করে খাওয়াই । এই রকম আদর দিয়ে রান্না করলে আমি ধুতুরার ফলও হাসি মুখে খেয়ে ফেলব । -ধুতুরার ফল ? এটা কি ? -চিনো না ? -না । নিহিন হাসল । -এটা হল এক প্রকার ফল । আমাদের এলাকায় খুব হয় । কারো মনে যখন খুব দুঃখ হয় তখন এই ফল খেয়ে আত্ম হত্যা করে । -মানে ? -মানে কিছু না । নিহিনর মুখটা একটু মলিন হয়ে গেল । -এমন কথা কেন বল ? আমি কি ...! -আরে এমন কিছুই । কেবল কথার কথা বললাম । -এরকম কথা বলবা না আর ! খবরদার ! -আচ্ছা বাবা বলব না । নিহিন সব সময় খুব ইচ্ছা আমাকে রান্না করে খাওয়াবে । প্রতি ছুটির দিন গুলোতে কিছু না কিছু নিয়ে আসবে । প্রতি অফিস ছুটির দিন আমাকে একটু কিছু না খাওয়ালে নাকি ওর ভালই লাগে না । একটু ঝামেলা হলেও আমি আসি । বারবার মনে হয় মেয়েটা আমার জন্য এতো কষ্ট করছে, না আসলে ও নিশ্চই খুব কষ্ট পাবে । আর নিহিনকে কষ্ট দেই কিভাবে ? প্রতিদিনই কিছু না কিছু খাচ্ছিলাম । কিন্তু আজকে যখন নিহিন টিফিন বাটি নিয়ে আমার সামনে এল আমার নাকটা কুচকে উঠল । বাটি না খুলেই বোঝা যাচ্ছিল যে আজ নিহিন শুটকি রান্না করে এনেছে । শুটকি ! আমার সব থেকে অপছন্দের খাবার । আই জাষ্ট হেইট শুটকি ! আমার বিরক্তির সীমা রইল না । কিন্তু নিহিনর দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না । বেচারি কষ্ট পাবে । নিহিন বলল -আমি খাইয়ে দেই ? -আরে কত মানুষ রয়েছে । মানুষজন কি ভাববে ? আসলে আমি বেশি খেতে চাচ্ছিলাম না । জিনিসটা যতই ভাল হোক শুটকি বেশিক্ষন সহ্য করা মুশকিল । আমার কথা শুনে নিহিন বলল -আচ্ছা মানুষজন কি বলবে ? ঐ দিন রাস্তার মাঝখানে দাড়িয়ে..... খেলে তখন তোমার মনে হয় নি মানুষ কি ভাববে । আর এখন আমি খাইয়ে দিবো এতে তোমার সমস্যা । আসলে তোমার খেতেই ইচ্ছা করছে না । যাও খেতে হবে না । এই বলে নিহিন টান মেয়ে টিফিন বাটিটা দুরে ছুড়ে মারল । -আরে আরে কর কি । কিন্তু ততক্ষনে দেরি হয়ে গেছে । রাস্তার মাঝ খানে সব তরকারী ছড়িয়ে পড়েছে । নিহিন অন্য দিকে মুখ করে বসে রইল । যাক শুটকি খেতে হচ্ছে না এটা একটা ভাল দিক । কিন্তু এই মেয়ে যে এখন রাগ কে আছে এটার কি হবে ?? -আরে বাবা আমি তো খাচ্ছি লাম । তাই না ? -না তুমি খা্ছিলা না । ইচ্ছার বিরুদ্ধে গিলছি লা । -না বিশ্বাস কর ! তা না । আমার আসেই ভাল লাগছিল । তুমি কেন এই রকম করে ফেলে দিলে ! আমি মনে মনে বললাম ভাল হয়েছে ফেলে দিয়েছ ! আর একটু খেলে তো আমার খবরই ছিল । নিহিন এবার আমার দিকে তাকিয়ে বলল -সত্যি ভাল লাগছিল ? -সত্যি বলছি । নিহিনর মনটা একটু প্রসন্ন হল । -ঠিক কাল আবার নিয়ে আসবো । বাসায় লইট্যা মাছের শুটকি আছে । খুব চমৎাকর লাগবে খেতে । তাহলেই হয়েছে ! আল্লাহ আমাকে এই শুটকির হাত থেকে বাচাও !! বাঁচাও !! আমাকে বাঁচাও ! কিন্তু আমার চিৎকার কারো কান পর্যন্ত পৌছালো না !!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now