বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঝিকিমিকি বই---০১

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X - কোথায় তুমি? - এইতো আসতেছি, বৃষ্টিতে আটকা পড়ে গেছি। - বৃষ্টিতে আটকা পড়বা কেন? যাওয়ার সময় না ছাতা নিয়ে গেলা, ছাতা কই? - না মানে ছাতাটা? - হে ছাতাটা কি হয়ছে? - আমার কলিগ নোভাকে ছাতাটা দিয়ে দিছি। - ওহ,,, নিজের কলিগের জন্য দরোদ উতলিয়ে উঠল বুঝি। - না মানে,, মানে সে একটা মেয়ে বৃষ্টিতে কিভাবে যাবে তাই একটু হেল্প করলাম। - সরকার বুঝি সব অফিসের কলিগদের সাহায্য করার জন্য তোমাকে নিয়োগ দিছে। - না,, মা,,,মা,,,,মানে..... -- না মানে কী হুম, না মানে কি? তুমি আসবা কিভাবে আমাকে বলো? - না, মা,,মা,, মাম, মানে..... - আসো আজ তুমি বাসায় তোমারে দেখতেছি। .. কথাটা বলতে বলতে পাপড়ি ফোনটা কেটে দিলো। পাপড়ি যখন প্রচুর রেগে আমার সাথে কথা বলে তখন আমি অটোমেটিক তোতলাতে থাকি। মেয়েটা আমাকে ভীষন ভালবাসে। তাই এতো শাসন করে আমাকে। ভালবাসার মানুষের শাসন গুলো অনেক মিষ্টি হয়। তবে আজ যেভাবে রেগে গেছে তাতে মনে হচ্ছে মিষ্টি ভালবাসা সব নিম পাতার মত তেতো হয়ে যাবে। কী যে আছে আজ কপালে বুঝতেছি না। বৃষ্টিও থামবে না মনে হচ্ছে, কি যে করি, উফফ বৃষ্টিও আমার সাথে আজ হারামি শুরু করে দিল। .. এখন প্রায় ৬ টা বাজে। মেঘ যেভাবে অন্ধকার হয়ে চারদিকে বাড়তেছে তাতে মনে হচ্ছে এখন রাত ৯ টা বাজে। আর বৃষ্টির মধ্যে গাড়ীও পাওয়া যায় না তেমন। কি আর করা বৃষ্টিতে ভিজেই যেতে হবে বাসায়। .. রাত (৯) টা,,,,,,,, বাসায় আসার আগেই তো দেখলেন একধাপ হয়ে গেছে। এখন মনে হচ্ছে আবার হবে..... - এ্যাহম এ্যাহম! - এই একদম খুক, খুক, করবা না। - আমি কী ইচ্ছা করে করছি নাকি কাশি আসলে কী করব। - মুখ আটকিয়ে রাখবা। - তাহলে তো দম বন্ধ হয়ে মারা যাবো। - যা ইচ্ছা হোক, বৃষ্টিতে ভেজার সময় মনে ছিল না এই কথা। - না মানে কোনদিন তো এভাবে সর্দি জ্বর আসেনি, আজ হঠাৎ কী করে আসল বুঝতেছি না। - আজ তো বেহায়ার মত ভিজেছো তাই। - বেহায়ার মত মানে? - কেনো মনে নাই, তোমার কলিগ নোভা না টোভাকে কে ছাতা দিয়ে নিজে দেবদাসের মত ভিজতে ভিজতে এসেছেন, এখন যান তার কাছে বাসায় পড়ে আছেন কেন হুম? - কি বল তুমি এগুলা আমার এতো সুন্দর কিউটি বউ থাকতে অন্যদের কাছে যেতে মন চাইবে নাকি। - না যাও? - যাবো? তাইলে যায়। - এই একদম মেরে ফেলবো কিন্তু। - তুমিই তো বললে যেতে? - বলছি বলেই যেতে হবে, ঠিক আছে তুমিই থাকো আমিই যাই। .. পিছন থেকে হাত ধরে আমি...... - এই শুনো না মাথাটা একটু টিপে দিবা? - না পারব না, ঢং করতে আসছে। আমার হাতে কাজ আছে, হাত ছাড়েন? - পাপড়ি শোন? নাহ মুখ ঘুরিয়ে চলে গেল। .. কি যে করি আমার এই পাগলী # ঝিকিমিকি বউটাকে নিয়ে। সব কিছুতেই আমার বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি - গুলোই সহ্য করে এই মেয়েটা। বললাম কপালটা একটু টিপে দিতে তা নয় উনি হিংস্রায় জ্বলছে আমার কলিগ নোভাকে কেন ছাতা দিয়েছি। পাগলী একটা বোঝেওনা ও ছাড়া আমি আর কাউকে ভাবতে পারি না। .. বিদ্র:- গল্পটির পরর্বতী পর্ব শ্রীঘ্রই আসছে, অপেক্ষায় থাকুন, (ধন্যবাদ)। ____________


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now