বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
সন্ধ্যামালতী গাছটা
"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)
X
★লেখকঃ মিম★
মিনাকে তো আপনারা চেনেনই। ওর ছোট বোনের নাম কনা। ভারি মিষ্টি মেয়ে। ভীষণ পাকাও। ওর আবার ফুলের প্রতি ভীষণ টান। রঙিন ফুল খুব পছন্দ করে।
সেদিন পাশের বাড়ির পূজার কাছ থেকে ও একটা সন্ধ্যামালতি গাছ চেয়ে এনেছিল। পূজা ওর খেলার সাথী। সন্ধামালতি গাছটা ও নিজের হাতে লাগিয়েছিল। ওর এই ফুলগাছ খুবই পছন্দ।
কারন সন্ধ্যামালতী বিভিন্ন রঙের হয়ে থাকে।সন্ধ্যামালতীর অন্যতম একটি বৈশিষ্ট্য হল এতে একটি গাছেই বিভিন্ন রঙের ফুল ফুটতে পারে। শুধু তাই না, মাঝেমাঝে একই ফুলে বিভিন্ন রঙ দেখা যায়।
কনা গাছটা লাগিয়ে তাতে পানি দিল। পরে শোলা দিয়ে বেড়া দিয়ে দিল। ওর সব ধ্যান ধারনাই যেন ঐ গাছটা হয়ে গেছে। যাই হোক ওর অক্লান্ত পরিশ্রমে আর যত্নে একদিন গাছটাতে খানিকটা আশার আলো নিয়ে একটা কুড়ি গজাল। ও তো খুশিতে আটখানা।
সবাইকে বলে বেড়াল জানো আমার সন্ধ্যামালতি গাছে না ফুল ফুটবে। এভাবে কিছুদিন যাবার পর ফুলটি প্রায় ফুটবে ফুটবে ভাব এমন সময় ঘটল এক হৃদয়বিদারক ঘটনা।
সেদিন বিকেলে ও গাছটাতে পানি দিয়ে খানিকক্ষন চেয়ে রইল কড়িটার দিকে। তারপর খেলতে চলে গেল।এদিকে পাশের বাড়ির রিমিদের ছাগল এসে গাছটাকে একদম মুড়ো করে খেয়ে ফেলল।
পরে কনা এলে ওর কান্না আর থামায় কে। চকলেট পুতুল কোনোকিছুরই লোভে ওকে থামানো গেল না। দুদিন বসে ছিল ঐ খেয়ে যাওয়া সন্ধ্যামালতী গাছের সামনে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now