বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বুদ্ধিমান মন্ত্রী
এই গল্পটি ইরান দেশের। সেখানকার এক বাদশাহ, নাম তার ফরিদ। বাদশাহ’র ছিল অতি বিচক্ষণ এক মন্ত্রী। খুবই জ্ঞানী লোক। তার দুরদর্শিতা ছিল অসাধারন। বাদশাহ তাকেভালোও বাসতেন খুব। রাজ্যের যে কোন বিপদ-আপদে এই মন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন। একদিন এক ব্যক্তি বাদশাহ’র কাছেগিয়ে মন্ত্রীরবিরুদ্ধে অভিযোগ করল। –হুজুর, আপনার প্রিয় মন্ত্রী ভিতরেভিতরে আপনার শত্রু। তিনি বহুলোককে রাজকোষ থেকেটাকা ধার দিয়েছেন। শর্ত
একটাই–আপনার মৃত্যুর পরেএই টাকা শোধ দিতেহবে। তিনি চান না যে আপনি দীর্ঘজীবী হোন। আপনারমৃত্যুর সঙ্গে সঙ্গে তার হাতে অনেক অনেক টাকা পয়সা আসবে। কী ভয়ংকর চক্রান্ত–বাদশাহ আপনি একবার ভেবে দেখুন। বাদশাহএই কথা শুনেমন্ত্রীর প্রতি অত্যন্ত বিরক্তও ক্ষুদ্ধহলেন। সময়মতো একদিন তাকে বললেন– মন্ত্রী, একী কথা শুনতে পাচ্ছি? লোকজনদের টাকা ধারদিচ্ছেন অন্যরকম শর্তে, এর উদ্দেশ্য কী? আমি বেঁচে থাকতে আপনি এই টাকা ফেরত নেবেন না, স্পষ্ট বোঝ যাচ্ছে আমার মৃত্যুতেই আপনার যথেষ্টলাভ।
আপনাকে আমার আন্তরিক বন্ধুবলেই জানি। কিন্তুআপনার এ কেমন শত্রুর মতো আচরণ? — জাঁহাপনা, আপনি যখন জিজ্ঞেস করলেন তখন আপনাকে সবকথা পরিষ্কার ভাবেই খুলে বলা উচিৎ। কিছুই গোপন করা উচিৎ নয়। আমি চাই সমস্ত লোকই আপনার মঙ্গল কামনা করুক। কিন্তু যারা আপনার শত্রুপক্ষ, আপনার বিরুদ্ধেকথা বলে, আমি শুধুতাদেরকেই শর্তসাপেক্ষে টাকা দিয়েছি। শর্তটি হচ্ছে– আপনার মৃত্যুনা-হলে টাকা ফেরত দিতে হবেনা। জাঁহাপনা, আপনি নিশ্চয়ই জানেন, টাকা ধার নিয়ে সহজে সেটা কেউ ফেরতদিতে চায় না। সুতরাং আপনার বিরুদ্ধপক্ষ সারাক্ষণই কামনা করবে– যাতে আপনারমৃত্যুনা হয়। যাতেআপনি সুদীর্ঘ জীবন লাভ করতে পারেন। টাকার মমতাতেই তারা আপনার পূর্ণ স্বাস্থ্য ও সুদীর্ঘ জীবন কামনা করবে। বাদশাহউত্তর শুনে খুবই সন্তুষ্ট হলেন। মন্ত্রীর বুদ্ধির তারিফ করতে লাগলেন। তাকে যথেষ্টপুরষ্কার দিলেন। আর মন্ত্রীর বিরুদ্ধে যে লোকটা বদনাম করেছে তাকে শাস্তি দিতেও ভুললেন না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now