বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দি ঘোস্ট আইল্যান্ড-১

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)

X আগের বছর গরমের ছুটিতে যখন স্কুল বন্ধ ছিল আমরা বেড়াতে গেছিলাম জাপানের ঘোস্ট আইল্যান্ডে।অবশ্য এই দ্বিপের ভালো নাম হাসিমা আইল্যান্ড। আমরা ছিলাম ৬ জন।আমি,মিনা,মাহি,রাজু, সাজু আর রবি। আমরা সবাই প্রায় সময়ই একসাথেই থাকি। খেলা,পড়া সব একসাথেই হয়।আমাদের সবার বাড়িও একজায়গায়। খুুব ভালো বন্ধু আর বড় কথা আমরা সবাই চাচাতো ভাইবোন। যাইহোক আমরা একটা স্টিমারে করে হাসিমা আইল্যান্ডে গেলাম। সবকিছু ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সেখানে আমাদের পরিচয় ঘটল এক অদ্ভুত লোকের সাথে। সে বাংলায় কথা বলে। বহুদিন ধরেই নাকি এখানে আছে। চুলে কেমন জট পড়ে গেছে।হাতে আছে একটা ছোট লকড়ি জাতীয় কাঠি।পরনে রয়েছে জাপানের ঐতিহ্যবাহী পোশাক। তবে ছেড়া ও তালিযুক্ত। আমরা তার পরিচয় ও ঘটনা জানতে চাইলে সে কিছু বলল না। আমাদেরকে শুধু বলল চলো তোমাদেরকে দ্বিপটা ভালো করে ঘুরিয়ে দেখাই। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছিল আমাদের। কিন্তু তবুও বাঙালী লোক আরো অভিজ্ঞ তো তাই আমরা তার কথা মেনে নিলাম। আমারা মোট পাচজন ঘুরে ঘুরে দেখতে লাগলাম ঘোস্ট আইল্যান্ড। এবার লোকটাা আমাদেরকে এই দ্বিপের ইতিহিস বলা শুরু করলঃ "আগে এই দ্বিপ কয়লার জন্য বিশ্ব খ্যাত ছিল। এখানে কয়লার নানা কারখানা এবং কম্পানি স্হাপিত হয়েছিল। ১৯৬০ সালের পর থেকে জাপান তথা পুরু বিশ্বে কয়লার পরিবর্তে তেলের ব্যবহার শুরু হলে হাশিমা তথা সারা বিশ্বে কয়লার ব্যবহার কমে যায়। ফলে ধীরে ধীরে এখানকার কয়লা উত্তলনকারী কম্পানীগুলো বন্ধ হয়ে যায়। ১৯৭৪ সালে নাগাসাকি কর্তৃপক্ষ অনুষ্ঠানিক ভাবে খনিগুলো বন্ধ করে দেয়। এরপর থেকে এখন পর্যন্ত দ্বীপটি জনশূন্য অবস্থায় আছে। এজন্য এ দ্বীপকে অনেকে ভূতুরে দ্বীপও বলে থাকে।এভাবে ৩৫ বছর বন্ধ থাকার পর দ্বীপটি পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now