বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
:-স্যার আমি আপনাকে সিরিয়াস কিছু বলতে চাচ্ছি(নিশি)
:-হ্যা বলো(আমি)
:-আমি আপনাকে স্যার বলে ডাকতে পারবোনা..
:-তাহলে ভাইয়া বলে ডেকো..
:-না..আমি আপনার নাম ধরে ডাকবো
:-এটা কেমন কথা?আমি তোমার থেকে বড়..তারপর তোমার শিক্ষক।নাম ধরে ডাকলে খারাপ দেখাবে..
:-এতই যখন বুঝেন..তাহলে আমার মনের কথাটা কেনো বুঝেন না?কতভাবে বুঝানোর চেষ্টা করি তাও বুঝতে পারেননা কেনো?
:-জানিনা..সরাসরি বলো কি বলবা?
:-আমি আপনাকে ভালোবাসি..
:-বুঝেছি..কিন্তু এটাতো সম্ভব না।
:-কেনো সম্ভব না?আর আমাকে বাতিল করার কথা চিন্তা করবিনা..তাহলে এখানে কেটে রেখে দিবো..(রেগে)
:-দেখো নিশি.সবকিছু জোর করে হয়না।আমি মধ্যবিত্ত ঘরের সন্তান..আমার ভবিষৎ আমাকেই গড়তে হবে..তাই এসবে জড়াতে পারবোনা।
:-আমি জানি আপনি জ্ঞানি..তবে আমার এত জ্ঞানের কথা শুনানো লাগবেনা..আর রাতেই আমার হ্যা উত্তর চাই।
:-নিশি বুঝার চেষ্টা করো..
:-এখন আসতে পারেন।রাতে ফোন দিবো..
:-ঠিক আছে..
এতক্ষন কথা বললাম আমার ছাত্রী নিশির সাথে..নিশি হচ্ছে আমার বেষ্ট ফেন্ড নিধির বোন..
অনেক বড়লোক নিধিরা..আর আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান।
আমি মহাসিন..এবার অনার্স ২য় বর্ষ।নিধিও আমার সাথে পড়ে..নিধির কারনেই নিশিকে প্রাইভেট পড়াই..নিশি এবার ইন্টার ২য় বর্ষের ছাত্রী..অনেক রাগী আর বদমেজাজি..বাবা মায়ের ছোট মেয়ে হওয়াতে..নিশি তদের অনেক আদরের..যখন যা চায় সেটাই পাই।
এখন তিনি আমাকে চাই..আমার না করার সাহস নেই..আমি না করলে আমার কি অবস্থা হবে তা নিজেই জানিনা..তাই একটু বোঝানোর চেষ্টা করছিলাম..কিন্তু কাজ হয়নি।
অতঃপর বাসায় এসে নিধিকে ফোন দিলাম..যদি কোনো বুদ্ধি দিতে পারে..
:-হ্যালো নিধি?
:-ধুর মরা..এখনি ফোন দিতে হলো?
:-কেনো কি সমস্যা?
:-নিলয়ের সাথে একটু প্রেম করছিলাম..
:-বাদ দে তোর প্রেম।এদিকে আমি শেষ।
:-শেষ হলে আবার শুরু কর
:-ফাজলামো রাখ..তোর বোন আমাকে প্রপোজ করেছে..সাথে থ্রেট দিছে হ্যা উত্তরের জন্য..
:-কি বলিস?
:-হুম..এখন কি করবো?
:-হ্যা বলে দে..
:-তুইতো আমার সম্পর্কে ভালোই জানিস..আমার দ্বারা রিলেশন করা সম্ভব না..কিছু একটা বুদ্ধি দে।
:-কিছু করার নাই..নিশি যা চাই তা ওকে দিতেই হয়..ওকে হাজার বুঝালেও বুঝবেনা
:-বঝলাম..আচ্ছা রাখি
:-হুম..না করিসনা।তাহলে কিন্তু সমস্যা হতে পারে।
:-জানি..রাখ এখন
:-হুম
কি করবো বুঝতে পারছিনা..না বলার কোনো উপায় খুজে পাচ্ছি না।
অবশেষে অনেক ভাবনা চিন্তার পর একটা উপায় পেলাম..নিশিকে এখন হ্যা বলে দিবো..কারন ওর বয়সটা আবেগের..আবেগের বশীভূত হয়েই ভালোবাসার কথাটা বলেছে..আবেগ যখন ফুরিয়ে যাবে..তখন ও নিজেই আমার থেকে দুরে চলে যাবে...
রাতে পড়াশুনা করে খাওয়া দাওয়া সেরে নিলাম..কিন্তু নিশি এখনো ফোন দেয়নি..তাই একটু শুলাম..
একটুপর ফোনটা বেজে উঠল..অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে..এটাই হয়ত নিশি।
:-হ্যালো..কে বলছেন?(আমি)
:-আমি নিশি
:-ওহ বলো..
:-আমি কি বলবো?বলবেন তো আপনি।
:-কি আর বলবো?তুমিতো বলেই দিছো..তোমার হ্যা উত্তর চাই।
:-তাহলে আপনি রাজি?
:-এছাড়া আর কোনো উপায় নাইতো..
:-ওকে..কালকে পড়াতে চলে আসবা..আর হ্যা আমি তোমাকে তুমি করেই বলবো..
:-হুম..
:-এখন রাখছি..
:-আচ্ছা..
একগাদা চিন্তা নিয়ে ফোনটা রাখলাম..রাজিতো হলাম কিন্তু..ওর আবদার গুলো পুরন করবো কিভাবে?আমারতো সামর্থ্য নেই..ও অনেক বড়পরিবারের মেয়ে..চাওয়াটাও হয়ত বড়..জানিনা শেষ পর্যন্ত কি হবে?চিন্তা ভাবনার সমাপ্তি টেনে ঘুমিয়ে পড়লাম..
সকালে ঘুম ভাঙল ফোনের আওয়াজে..ফোনটা হাতে নিয়েই টাশকি নিশির নাম্বার থেকে কল এসেছে..
আমার জানামতে নিশি ৯টায় ঘুম থেকে উঠে..কিন্তু এখন মাত্র ৭টা বাজে..
:-হ্যালো..(আমি)
:-গুড মর্নিং বাবু..ঘুম ভাঙছে?
:-গুড মর্নিং..হুম এইমাত্র উঠলাম..
:-আচ্ছা..ফ্রেশ হয়ে আমাদের বাসাতে চলে আসবা..এখানেই নাস্তা করবা।
:-কেনো?
:-তোমাকে আসতে বলেছি আসবা..অত কিছু জানা লাগবেনা।
:-আচ্ছা..
:-থ্যাংকু বাবু
:-হুম..
ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম।তারপর নিধিদের বাড়ির দিকে রওনা দিলাম।জানিনা নিশি এত সকালে কেনো ডাকলো..যাহোক গেলেই বুঝতে পারবো।
অতঃপর নিধিদের বাসাতে হাজির হলাম..নিশিকে কোথাও দেখলাম না..তাই নিধিকে দেখলাম ডাইনিং টেবিলে বসে আছে..তাই ওর পাশে গিয়ে বসলাম..
:-কিরে দোস্ত এত সকালে আমাদের বাসায়?(নিধি)
;-নিশি সকালে ফোন দিয়ে আসতে বললো..তাই আসলাম।
:-যাক অবশেষে তুইও ডাবল..
:-ডাবল কি সখ করে হয়েছি?তোর বোনের হুমকিতে রাজি হয়েছি..
হঠাৎ কলারে টান অনুভব করলাম..পেছনে দেখি নিশি কলার টেনে ধরেছে..দেখে মনে হচ্ছে রেগে আছে প্রচন্ড আকারে..
:-ওই তোকে আমি হুমকি দিছি?আর তুই অনিচ্ছাতে রাজি হয়েছিস?(নিশি)
:-আরে না..কি বলো?
:-আমি নিজের কানে শুনেছি..তোর ব্যাবস্থা পরে করবো?আর আপু মহাসিনের সাথে তোমার এত কথা কিসের?
:-আমার ফ্রেন্ড কথা বলতেই পারি?(নিধি)
:-না..এখন থেকে দরকার ছাড়া কথা বলবেনা..
:-কেনো?
:-কারন আমার বয়ফ্রেন্ডর সাথে অন্য কোনো মেয়ে কথা বলবে..তা আমি কিছুতেই মেনে নিবোনা..
:-বাহ!মহাসিনকে তো আমার কারনেই পেলি..আর আমিই কথা বলতে পারবোনা?
:-এজন্যইতো তোমাকে কথা বলার সুযোগ দিছি..তবে দরকার ছাড়া কথা বলবেনা।
:-আচ্ছা..
:-আমিতো কিছুই বুঝতে পারলাম না(আমি)
:-আরে গাধা..তোকে যেদিন প্রথম বাড়িতে নিয়ে আসি..সেদিন নিশি তোর উপর ক্রাশ খাই..তাইতো তোকে নিশিকে প্রাইভেট পড়াতে বলি..যাতে নিশি তোকে মনের কথা বলতে পারে..(নিধি)
:-তারমানে সব প্লান মাফিক?
:-হুম..বাবু(নিশি)
তারপরে সবাই মিলে নাস্তা শেষ করলাম..তখনি নিধি আমাকে টেনে নিয়ে আসলো বাসা থেকে...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now