বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইসলামপুর(পর্ব ৪)

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মুন্না(guest) (০ পয়েন্ট)

X জুম্মার ধ্বনি কানে প্রবেশ করতেই ইসলাম সবাইকে কাজ বন্ধ রাখার আহ্বান করল। জমিদার বনের অনতিদূরে ছিল বরইখালি গ্রাম। সেখানে তারা নামায আদায়ের উদ্দেশ্যে গেল। নামায আদায় শেষ হলে বহনকৃত খাদ্য একটি গাছের তলায় তারা সম্পন্ন করল। তারপর পুনরায় বনে এসে জঙ্গল কাটা শুরু করে দিল। সূর্যের আলো সবে বনে ঢুকতে শুরু করেছে। গাছের ছোট ছোট ডাল রান্নার আর বড় মোটাগুলো ঘরে ব্যবহারের জন্য সাজিয়ে রাখা হয়েছে। দা চালাতে চালাতে হঠাৎ আনোয়ার মাটিতে বসে পড়ল। সবাই তার পাশে এল এবং ডান পা হতে কাঁটা বের করল। কাঁটা বড় হওয়ার জন্য পা দিয়ে রক্ত ঝড়তে লাগল। তাদের মধ্য থেকে একজন বন্য পাতা ছেঁচে দিল। ইসলাম ছেঁচে ঔষধী তার গামছা দিয়ে আনোয়ারের পায়ে বেঁধে দিল। আর কিছু ভাল পাতা মাটিতে বিছিয়ে তাকে আরামে থাকতে বলল। কিন্তু কিছু সময় পার না হতেই সে পুনরায় খুঁড়িয়ে খুঁড়িয়ে জঙ্গল কাটা ধরল। সন্ধ্যার বেশ কিছু পূর্বে তারা সবাই বাড়িতে এসে পৌঁছল। (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৮৩ জন


এ জাতীয় গল্প

→ ইসলামপুর(পর্ব ২)
→ ইসলামপুর(পর্ব ৩)
→ ইসলামপুর(প্রথম পর্ব ১)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now