বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পাশে বসে হুইস্কির গ্লাসে চুমুক দিতে দিতে ফেসবুক ওল্টাচ্ছিলো বন্ধুটি।
হঠাৎ লক্ষ করলাম, একখানা জরুরী জনগুরুত্বপূর্ন পাবলিক স্টাটাস এসেছে তোমার। ওর নিউজ ফীডে।
আর তা শেয়ার করার আকুতিতে ভরপুর।
অথচ কিসসুটি না করে উলটে গেল বন্ধু আমার।
আমি অবাক চোখে দেখলাম, স্ট্যাটাস দেবার ১৫ ঘন্টা পরেও একসময়ে শত শত লাইক আর ডজন ডজন কমেন্ট পাওয়া তোমার মত প্রায় ফেবু-সেলিব্রিটির এই পাবলিক পোস্টটি তে মাত্র দুইটা লাইক। আর কমেন্ট সাকুল্যে একখানা।
মনে পড়লো, বছর খানেক আগের এক স্মৃতি।
আমাকে ব্লক করার আগে দেয়া তোমার শেষ ইনবক্স বার্তা:
“আপনাকে আগেও বলেছি, আমার স্ট্যাটাসে ‘লাইক’ দেবেন না। ‘কমেন্ট’ করবেন না। আমি চাই না, আপনার লাইক কমেন্টগুলো নিয়ে আমার বন্ধুরা আপনার বিষয়ে আমাকে নিয়ে জাজমেন্টাল হোক। বুঝলাম, ভুল করে লাইক দিয়েছেন। কিন্তু বলার পরেও এমন ভুল হয় কেন? যান আপনি ব্লক!!!”
লেখক: পারভেজ (৭৮-৮৪)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now