বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"GF এর বিভিন্ন স্টাইলের নাম"

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X সম্ভবত আমরাই পৃথিবীতে একমাত্র জাতি,যারা মোবাইল নাম্বার সেভ করার সময় নামের পাশে GP, BL, ROBI, AIR ইত্যাদি লিখে থাকি। যাতে করে যখন যেটাতে অফার থাকে, সে অনুযায়ি কাজ চলানো যায়। এটা তো গেলো একটা পক্ষ কিন্তু যাদের GF আছে তাদের নাম সেফ করার ধরনটা আরো অদ্ভুত। যেমনঃ আমি জনি,রাজা,রাকিব আর সুমন গিয়েছিলাম এক বন্ধুর বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে। রাতে গল্প করে সবাই এক সাথে ঘুমালাম। অনেকদিন পর দেখা !!!! সকালে যখন বিছানা থেকে উঠতে যাব তখনি জনির ফোনে কল আসল। তাই আমি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি “অক্সিজেন” লেখা। আমি’ত লেখাটা দেখে পুরাই লে-হালুয়া। গাছ থেকে মানুষ অক্সিজেন পায় আর এ ফোনে অক্সিজেন পায় ক্যামনে। তাই ফোনটা রিসিভ করলাম। _হ্যাল বাবু কেমন আছো (অন্য পাশ থেকে) এইরে সারছে এইটা ত জনির গার্লফ্রেন্ড। জনি বিছানার কোনাতে শোয়ার কারণে একটা লাথ দিলাম আর জনি পরে গেল ফ্লোরে।জনি আমার দিকে রাগী চোখ নিয়ে চেয়ে আছে। আমি বললাম- _ধর তর অক্সিজেন কল দিছে। জনি দেখি ফোনটা নিয়ে কথা বলতে চলে গেল। তাই দেরি না করে যখনি বিছানা থেকে উঠতে যাব তখনি রাজার ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে দেখি লেখা “আব্বা”।আমি ভাবলাম রাজার বাবা ’ত নিচের রুমে তাই ডাক দিলেই পাড়তেন। মনে হয় জরুরী কিছু। তাই কলটা ধরলাম- _হাই বাবুটা, ঘুম ভাঙলো বুঝি (অপর পাশ থেকে) কথাটা শুনে রাজাকেও একটা লাথ দিলাম আর বল্লাম তর “আব্বা” কল দিছে। আরে ঐটা তো আব্বা না গার্লফ্রেন্ড। রাজাও চলে গেল। আবার যখন বিছানা থেকে উঠতে যাব তখনি রাকিবের ফোন বেজে উঠলো। তখনি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি “4040” লেখা। তার মানে সিম অফিস থেকে এসেছে। না ,,,অনেক দিন ধরে গান শোনা হয়না তাই ফোনটা ধরে ভাবলাম গান বাজবে আর তখনি _কি করো জানু। আরে এইটা দেখি রকিবের GF !!!!! তাই কোনো কিছু না ভেবে রাকিবকেও দিলাম আরো একটা লাথ আর বল্লাম তর “4040”। রাকিবও ফোনটা নিয়ে চলে গেল। মেজাজ যখন চরম তখন নিজের মোবাইল হাতে নিতে যাবো তখন দেখি সুমনের ফোনে আলো জ্বলে উঠলো। আর দেখি স্ক্রিনে ভেসে উঠলো “Low Battery”. ভাবলাম চার্জে বসিয়ে দেই ওমনি সুমন বলে উঠলো আরে GF ফোন দিছে দেখছি। সেও চলে গেলো। মেজাজ অতীব গরম হইয়া ঠান্ডা হইয়া গেলো তাহাদের কর্মকান্ড দেখিয়া। আর ভাবলাম, শালার দুনিয়াতে এই রকমও চলতাছে। আরো কে কে না জানি তার GF এর নাম কি দিয়া সেভ করছে,,,,,,,।একজন তো আব্বা,4040,অক্সিজেন, Low Battery দিয়া সেভ করছে। আর কারোরটা ত শুনছি “পেত্নি” দিয়া সেভ। কেউ বা প্যারা দিয়া সেভ করে। হায়রে ডিজিটাল যুগ। সবাই কম্পিটিশন নিয়া ব্যস্ত। চিন্তার বিষয় এইটা না।চিন্তার বিষয় হল যখন আমার GF হবে তখন আমি কি দিয়া সেভ করমু। আর থাক গার্লফ্রেন্ড যখন হবে তখন ভাবা যাবে……… gj


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৫৪৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now