বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখাটা বুঝে উঠার
আগেই ঘুম ভেঙ্গে গেল।
সকাল হয়ে গেছে।
প্রতিদিনের মতো আজও
কাজে ব্যাস্ত। তবে
কেমন যেন এক অন্যরকম
অনূভূতি।কিছুই ভালো
লাগছে না শুধু গত
রাতের কথা আর গত
সন্ধার কথা মনে পড়ছে
ওর।বনের ওই জায়গাটা
কেমন। বৃওাকার ভাবে
দাড়িয়ে থাকা
গাছ,সেই জায়গার
মাটিগুলো কেমন লাল।
এইসব নিয়ে সারাদিন
চিন্তা করতে থাকল ও।
সবকিছুর মধ্যে কি
একটা মিল আছে কিন্তু
মিলটা ঠিক কোথায় তা
বুঝতে পরছে না ও।দুপুর
হয়ে গেছে।সাধারনত
দুপুর বেলা ও বই নিয়ে
ব্যাস্ত থাকে।আজও বই
পড়ছে। কিন্তু বই পড়তে
কেমন যেন মন নেই ওর।
বই বন্ধ করে কালকের
ওই জায়গায় চলে গেল
ও।বনের ভিতর ঢুকার পর
একটু দূরে রয়েছে
জায়গাটা।গাছগুলোর
কাছে গেল ও।সেই
রক্তিম মাটি।সামনে
পা বাড়াবে এমন সময়
চারদিকে কেমন যেন
খসখসে শব্দ হতে লাগল।
ওভাবলো হয়তো কোনো
প্রণি হাটছে তাই এমন
শব্দ হচ্ছে।কয়েক
মুহুর্তের মধ্যে সবকিছু
নিরব। ও ওই বৃওাকার
গাছগুলোর মধ্যে প্রবেশ
করল।ঠিক মাঝখানে
গিয়ে দাড়াল।পায়ের
নিচের মাটিগুলো আস্তে
আস্তে সরাতে লাগল।
কিছুক্ষন খুড়ার পর
মাটির নিচে শক্ত কি
একটা অনূভুব করল।আরো
কিছু সময় খুড়ার পর
একটা বাক্স পেল। যেটা
গত রাতে সে দেখেছিল।
অবাক করা ব্যাপার হল
গত রাতে ও যেমন বাক্স
দেখেছিল ঠিক তেমনই
বাক্সটা।এবার ও
বাক্সের উপরের অংশের
দিকে লক্ষ্য করল।উপরে
কিছু লেখা আছে তবে তা
অস্পষ্ট।ও গুপ্তধন ভেবে
বাক্সটা হাতে নিতে
যাবে কিন্তু ওটা অনেক
ভারী।মনে মনে খুশি
হয়েই ওটা নিয়ে বাড়ি
চলে আসল।বক্সটা নিয়ে
রাখল ওর পড়ার ঘরে।
এখন ওটা খুলার পালা।
আস্তে আস্তে খুলতে
লাগল। তবুও ওটা খুলছে
না। এবার একটু জোর
করেই খুলল।বক্সটার
উপরের দিক একটু ফাক
করতেই চারদিক থেকে
ঠান্ডা হাওয়া এসে
ওটার মধ্যে ডুকল।ও এসব
না ভেবে বাক্সটা খুলল।
কিন্তু একি এই বাক্সের
মধ্যে কোনো গুপ্তধন
নেই।তবে সেখানে
একটা লাল কাপড়ে
মোড়ানো একটা মাথার
খুলি রয়েছে।ও সেটা
ভালো করে দেখতে
লাগল।কতক্ষন দেখেছে
মনে নেই। হটাৎ
চারদিকে তাকিয়ে
দেখে সন্ধ্যা হয়ে
গেছে।খুলিটা বক্সের
ভেতর রেখে ঘরের এক
কোণে রেখে দিল।ওর
রাগ হবার কথা কিন্তু
রাগ হলো না। ওর এসব
জিনিষ নিয়ে ভাবতে
ভালো লাগে। রাত্রে
ঘুমানোর সময় ওটা
নিয়ে ভাবতে থাকলো।
বইয়ের লেখার সাথে
মিলিয়ে দেখবে।এসব
ভাবতে ভাবতে কখন
ঘুমিয়ে পড়ছে মনে নেই।
হটাৎ মাঝ রাতে ওর কি
একটা খসখস শব্দে ঘুম
ভেঙে গেল।সে আরো
খেয়াল করল কয়েকজন
মানুষ একসাথে কথা
বলছে,সেখানে কয়েকটা
শিশুর কণ্ঠস্বর, সাথে
কয়েকজন বৃদ্ধ লোকের
গলার আওয়াজ।
মোবাইলের লাইট
জ্বালালো এবং
চারদিকে তাকিয়ে
দেখতে লাগল।হটাৎ
তার চোখ মেঝের দিকে
পড়ল এবং রিতিমতো
একদম বিষ্মিত হয়ে
গেল।মেঝের চারদিকে
রক্তে ভরে গেছে।রক্ত
পাশের রুম থেকে এই
রুমে চলে আসছে যেন
সেখানে কোনো জীবন্ত
প্রানী জবাই করা
হচ্ছে এবং রক্ত এদিকে
বয়ে যাচ্ছে।ওর হালকা
ভয় লাগছে তবুও ও উটে
গেল আর খুজতে লাগল
রক্তের এই ধারার
উৎপত্তি কোথায়......
(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now