বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শুনিয়াছি রাবণ নামে একটা ভয়ানক দুষ্ট রাক্ষস আছে, ইহারা তাহারই লোক।তুমি যদি দশদিনের জন্য তোমার রামকে আমার সঙ্গে দাও, তবে সে রাক্ষস দুটোকে মারিয়া দিতে পারে।রাম ছাড়া আর কেহই এ কাজ করিতে পারিবে না।রাম এখন বড় হইয়াছে, আর বীরও যেমন তেমন আর নাই।রাক্ষসের সাধ্য কি যে তাহার সঙ্গে যুদ্ধ করে।তোমার কোন ভয় নাই।রামকে দিয়া আমার এই কাজটি করাইয়া দাও, ইহাতে ভালো হইবে।' মুনির কথা শুনিয়াই দশরথ কাঁপিতে কাঁপিতে অজ্ঞান হইয়া গেলেন।খানিক পরে একটু সুস্থ হইয়া তিনি বলিলেন,মুনিঠাকুর আপনার পায়ে পড়ি, আমার রামকে দিতে পারিব না! আমার রাম কী এ সকল ভয়ানক রাক্ষসের সঙ্গে যুদ্ধ করিতে পারিবে? না হয় আমি নিজেই অনেক লোকজন লইয়া আপনার যজ্ঞে পাহারা দিব।রামকে ছাড়িয়া দিন।ইহাতে বিশ্বামিত্র এমনই রাগিয়া গেলেন যে, তাঁহার রাগ দেখিয়া দেবতারা পর্যন্ত অস্হির।
তখন বশিষ্ঠ মুনি রাজাকে অনেক বুঝাইয়া বলিলেন, মহারাজ, শীঘ্র রামকে আনিয়া দিন, ইহাতে রামের ভালো হইবে।বিশ্বামিত্র যেমন তেমন মুনি নহেন, ইহার সঙ্গে যাইতে রামের কোনো ভয় নাই।তাহার ভালোর জন্যই বিশ্বামিত্র তাহাকে লইতে আসিয়াছেন।বশিষ্ঠের কথা শুনিয়া দশরথের আর ভয় রহিল না।তিনি তখনই রাম আর লক্ষণকে আনিয়া দিলেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now