বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রামায়ণ কাহিনি (পর্ব ৪)

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Murad Islam (০ পয়েন্ট)

X সকলের বড় ছেলেটি কৌশল্যার, তাঁহার নাম হইল রাম।তাহার পরেরটি কৈকেয়ীর, তাঁহার নাম হইল ভরত।আর দুইটি সুমিত্রার, তাহাদের নাম হইল লক্ষ্রণ আর শত্রুঘ্ন।ছেলে চারিটি যেমন সুন্দর, তেমনি বুদ্ধিমান, আর তেমনি তাঁহাদের মিষ্ট স্বভাব।ভালো ছেলের যত রকম গুণ থাকিতে হয় তাহার কিছুই তাঁহাদের কম ছিল না।অল্পদিনের ভিতরেই তাঁহারা যারপরনাই বিদ্বান আর বীর হইয়া উঠিলেন।লেখায়, পড়ায়, যুদ্ধে, শিকারে কোনো কাজেই তাঁহাদের মতো আর কেহ ছিল না। ভাইকে কেমন করিয়া ভালবাসিতে হয়, তাহা রাম, লক্ষ্রণ, ভরত আর শত্রুঘ্ন দেখিলে বুঝিতে পারিতে।তাহার মধ্যে আবার রামকে লক্ষ্রণ আর ভরতকে শত্রুঘ্ন আরও বেশি করিয়া ভালবাসিতেন।ইহাদিগকে দেখিলে সকলেই সুখি হইত।রাজা দশরদ যে কতখনি আনন্দিত হইতেন, তাহা বলিয়া শেষ করা যায় না। একদিন রাজা দশরথ পুরোহিত আর মন্ত্রীদিগতে লইয়া ছেলেদের বিবাহের পরামর্শ করিতেছেন, এমন সময় বিশ্বামিত্র মুনি তাঁহার সহিত দেখা করিতে আসিলেন।বিশ্বামিত্র বলিলেন, 'মহারাজ, আমি যেজন্য আসিয়াছি তাহা শুনো।আমি একটা যজ্ঞ করিয়াছিলাম, ইহার মধ্যে মারীচ আর সুবাহু নামে দুই রাক্ষস আসিয়া তাহাতে মাংস ঢালিয়া সব নষ্ট করিয়া দিয়াছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২১ জন


এ জাতীয় গল্প

→ রামায়ণ কাহিনি (পর্ব ৫)
→ রামায়ণ কাহিনি (পর্ব ২)
→ রামায়ণ কাহিনি (পর্ব ৩)
→ রামায়ণ কাহিনি (পর্ব ১)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now