বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাজা সলোমন ছিলেন একজন বিজ্ঞ রাজা।তিনি খুব বিখ্যাত ছিলেন তার বিজ্ঞতার জন্য।একদিন সেবার রাণী তার রাজ্যে এসেছিলেন।সেবার রাণী সিদ্ধান্ত নিলেন সলোমনকে খুব কঠিন পরীক্ষা করে হারাতে।তিনি তার রাজ্যের সবার সামনে কতগুলো ফুল নিয়ে তার সামনে এলেন এবং সলোমনকে বললেন এই ফুলগুলোর মধ্যে কতগুলো আসল ফুল আর কতগুলো নকল কাগজের ফুল।সেবার রাণী সলোমনকে বললেন কোনগুলো আসল ফুল? বের করতে।আসলে সবগুলো ফুল ছিল একরকম।আর একটা শর্ত ছিল যে তিনি ফুলগুলো ধরতে আর ঘ্রাণ নিতে পারবেন না।সলোমন তখন চিন্তা করতে লাগলেন।ঠিক তখন বাইরেএক ঝাঁক মৌমাছি উড়ে যাচ্ছে।সলোমন তার কর্মচারীদের আদেশ দিলেন জানালাটা খুলে দিতে। জানালা খুলে দেওয়ার সাথে সাথে মৌছামি গুলো ঘরে প্রবেশ করল।মৌমাছি গুলো তখন ফুলের মধ্যে বসল।আর আরেকটি ফুলের মধ্যে বসল না।সলোমন তখন যে ফুলটার মধ্যে মৌমাছি বসেছে সেটাকে বলল আসল ফুল আর যেই ফুলটার মধ্যে মৌমাছি বসে নি।সেটাকে বলল নকল ফুল।সেবার রাণী তখন বুঝল আসলেই রাজা সলোমন খুব জ্ঞানী ও বিজ্ঞ ব্যক্তি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now