বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অপুনিশির আর একটি গল্প !!

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Opu Ahasan (০ পয়েন্ট)

X -নিশি ! নিশি গাড়ির দরজাটা খুলে ভিতরে ঢুকতে যাবে ঠিক তখনই ডাকটা শুনতে পেল ! মুখে একচিলতে হাসি দেখা দিল ! গাড়ির দরজাটা আবার বন্ধ করে দিয়ে ঘুরে দাড়াল ! অপু আসছে ! মুখে যেন একটু তাড়াহুড়া আর অস্বস্থির ছাপ ! ছেলেটার আচরন দেখে নিশির মজাই লাগে ! নিশি খুব ভাল করেই জানে অপু ওকে অসম্ভব পছন্দ করে ! কিন্তু এমন লাজুক ছেলেটা কিছুই বলতে চাই না । তবে ইদানিং অপু টুকটাক কথা বলে ওর সাথে ! কথা বলার সময় অপুর চেহারায় অস্বস্থি আর ভাল লাগার একটা সংমিশ্রন লেগে থাকে ! চেহারাটায় কেমন একটা উজ্জলতা থাকে আনন্দের ! নিশির এটা দেখটে ভাল লাগে ! অপু কাছে চলে এসেছে ততক্ষনে ! নিশিকে বলল -বাসায় যাচ্ছ ? এই কথা টুকু বলতেই যেন অপুর ঘাম ছোটার মত অবস্থা ! নিশি আপনে মনে হেসে উঠে ! অপু আবার বলল -হাসছ? নিশি আর একটু হেসে বলল -এমনি হাসছি ! একটা কথা মনে পড়ে গেল তো তাই ! কি যেন বললে ? -বাসায় যাচ্ছ ? -হুম ! বাসায় যাচ্ছি ! কিছু বলবা ? অপু কিছুক্ষন চুপ করে রইলো !! তারপর বলল -না ! ঠিক আছে ! কিছু না । -বল । সমস্যা নাই । -না ঠিক আছে ! তুমি বাসায় যাও । কাল কথা হবে ! নিশির মনটা একটু যেন খারাপ হল । মনে মনে বলল এতো কি তোমার সংকোচ ! বলে ফেললেই তো হল ! ছেলেটা এমন লাজুক কেন ! এমন লাজুক হলে কি চলে ? নিশি বলল -তুমি সিওর ? -হ্যা ! সমস্যা নাই ! নিশি আরও কিছুক্ষন অপেক্ষ করে । যদিও খুব ভাল করেই জানে কোন লাভ নাই । অপু আর কিছু বলবে না ! এমন কেন করে ছেলেটা ! একটু বললে কি হয় !! নিশি আবার গাড়ির দরজাটা খুলল । ভিতরে বসার আগে বলল -তোমাকে কোথাও পৌছে দিব ? অপু একটু হেসে বলল -না ! আমি এখানেই থাকি ! ৫ মিনিটের পথ ! নিশি বলতে চাইলো ৫ মিনিটের পথই আমার সাথে না হয় চল ! কিন্তু বলতে পারলো না ! অপু যেমন সব কথা বলতে পারে না নিশিও তেমনি বলাতে পারে না ! কোথায় যেন একটা সংকোচ কাজ করে ! নিশি গাড়ির ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয় ! গাড়ি চলতে শুরু করলে নিশির মনের ভিতর একটা অচেনা অনুভুতি দেখা দেয় ! ঠিক অচেনা না ! নিশি পেছনে ফিরে তাকিয়ে দেখল অপু দাড়িয়ে আছে । ওর দিকে তাকিয়ে ! হাত নাড়ল ! নিশি নিজেও হাত নাড়ল ! আবার সেই অনুভুতি ! প্রতিবার যখন অপু ওর দিকে এভাবে তাকিয়ে থাকে যখন নিশি অপুকে রেখে চলে আসে এমন টা লাগে ! নিশি নিজেও অপু কে অনেক পছন্দ করে কিন্তু এমন টা হওয়ার মানে কি ? তাহলে কি কেবল পছন্দ হবার ভিতরই সীমাবদ্ধ নাই ! অপুকে কি ভালবাসতে শুরু করেছে ? কে জানে ? আচ্ছা অপুরও কি এমনটা মনে হয় ? এই প্রশ্নের উত্তর জানা নাই নিশির । তবে আজকে নিশির মনটা যেন আর একটু খারাপ হল ! অপু কিছু একটা বলতে চেয়েছিল । কিন্তু বলে নি ? কি বলতে চেয়েছিল ছেলেটা ? নিশি আবার পেছন ফিরে চাইল ! এইতো ছেলেটা এখনও তাকিয়ে আছে ! মুখটা কেমন বিষন্ন ? নিশির মনটা আবার একটয় অস্থির হয় ! কেন এই বিষন্নতা ? নিশি ওর কাছ থেকে চলে যাচ্ছে এই জন্য ? নাকি কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারল না এই জন্য ? নাকি দুটোই ? নিশির ভাল লাগে না । ইচ্ছা হয় গাড়ি ঘুড়িয়ে অপুর কাছে গিয়ে আবার জিজ্ঞেস করে কারন টা ? কি বলতে চেয়েছিলে অপু ? অপু হয়তো বলতে চাইবে না ! নিশি তখন অপুর কলার চেপে ধরে বলবে বল বি নাকি ? কলার চেয়ে ??? হাহাহাহা !! নিশি আপন মনেই হেসে ওঠে ! এমন করতে পারলে ভাল হত ! অপুর চেহারা দেখার মত হত ! নিশি আবার পিছন ফিরে তাকিয়ে দেখল ! অনেকটা দুরে চলে এসেছে ! তবুও অপু কে দেখা যাচ্ছে ! ঐ যে কালো রংয়ের টিশার্ট আর ঘিয়ে রংয়ের প্যান্ট পরে ছেলেটা দাড়িয়ে আছে । এখনও এদিকে তাকিয়ে !! নিশির মনটা আর একটু খারাপ হয় ! আজ সারা দিন ওর মন খারাপ থাকবে ! বার বার কেবল ঐ একই কথা মনে হতে থাকবে ! অপু কি বলতে চেয়েছিল !! অপু কি বলতে চেয়েছিল !! আবার তাকাতে যাবে ঠিক তখনই নিশির ফোন বেজে উঠল ! অপুর এখন নিজের উপর প্রচন্ড রাগ লাগছে ! সকাল থেকে কেবল একটা লাইন ও প্রক্যাটিস করেছে ! একটা মাত্র লাইন ! বলাটা কি খুব কঠিন ছিল ? নিশি বসুন্ধরায় একটা নতুন মুভি এসছে ! দেখতে যাবে ? ব্যাস !! এতো সিম্পল একটা কথা ! বললে কি হত ? নিশি যেত হয়তো যেত না ! এখানেই তো শেষ ! এতো সংকোচ কিসের ! মাঝে মাঝে নিজের উপর এমন রাগ লাগে ! এম তো না যে নিশি ব্যাপারটা অপছন্দ করছে ! অপু খুব ভাল করেই বুঝতে পারে নিশি নিজেও পছন্দ করে । ওর মুখ দেখলেই বোঝা যায় ! বলে ফেললেই হত ! সুমন শুনলে নিশ্চই রাগ করবে ! অপু নিশ্চিত যখন জানবে যে অপু বলতে পারে নি সুমন বলবে তুই তো একটা গাধা ! তোর দ্বারা প্রেম হবে না ! তুই এক কাজ কর প্রেম বাদ দিয়ে ছাগল চড়িয়ে বেরা ! ছাগল না গাধা চড়িয়ে চেড়া ! একই গোত্রের লোক পাশা পাশি থাকা ভাল ! অপু নিশির চলে যওয়ার দিকে তাকিয়েই থাকে ! কেন জানি বুকের মধ্যে একটা কষ্ট লাগে ! একটা অনুভুতি ! অচেনা অনুভুতি ! প্রতিবার যখন নিশি ওর কাছ থেকে দুরে চলে যায় প্রতিবারই এমনটা মনে হয় ! তবুও এই অনুভুতির কোন ব্যাখ্যা ও খুজে পায় না ! এমন কেন হয় ?? কেন হয় ? নিশির গাড়িটা চোখের আড়ালে চলে গেছে ! আর তাকিয়ে থেকে লাভ নেই ! চলে যাওয়াই ভাল ! কিন্তু অপুর যেতে ইচ্ছা করে না ! আজকে ও কত কিছু ভেবে রেখেছিল ! নিশি কে নিয়ে মুভি দেখত যাবে ! মুভির টিকিক পর্যন্ত কেটে রেখেছিল ! বুক পকেটে এখনও রাখা আছে ! মুভি দেখার সময় অপু নিশির জন্য পপকর্ন কিনে আনবে ! দুইটা প্যাকেট কিনবে না ! একটা কিনবে ! একটা থেকেই দুজন পপকর্ন খাবে ! তারপর যখন দুজন একসাথে পপকর্ন নিতে যাবে নিশির হাতের সাথে ওর হাতের ছোয়া লাগবে ! আর কত কিছু ভেবেছিল । কিন্তু কিছুই হল না ! অপু ফোন রের করল । টিউশনীতে ফোন করতে হবে । এমনু এমনি কামাই করার কোন মানে হয় না । আজ মুভিতে যাবে বলে কাল ছুটি নিয়েছিল ! কিন্তু এখন আর কোন কমানে নেই ! ওপাস থেকে যখন অপু ছাত্র ফোনটা রিসিভ করলো ঠিক তখনই কেউ একজন পিছন থেকে অপুর কাধে হাত রাখল ! অপু ছাত্র তখন বলে ফেলেছে -হ্যালো স্যার ! অপু পিছনে ঘুরেই একটা ধাক্কার মত খেল ! নিশি দাড়িয়ে ! নিশি ? কেন ? কিভাবে ? নিশির মুখটা খানিকটা বিরক্তিতে ভরা ! নিশি বলল -তুমি আসলেই একটা গাধা ! -মানে ? -মানে বুঝ না ? সুমন আসলে ঠিক বলেছে ! -সুমন ? অপুর ছাত্র তখনও লাইনে ! বলল -স্যার আমি সুমন না স্যার ! আমি সামস ! কিছু বলবেন স্যার ? -না ঠিক আছে ।তুমি রাখো ! অপু ফোন রেখে নিশির দিকে তাকাল ! ওর মাথায় কিছু ঢুকছে না । নিশি এখানে কেন? আর ওকে গাধাই বা কেন বলছে ? নিশির এবার খানিকটা অভিমানের সুরে বলল -মুভি দেখতে যাবে ? এই সিম্পল কথাটাও কি বলা যায় না ! এদিকে টিকিট রেখেছ আমার সাথে মুভি দেখবে বলে আর আমাকে বলতেই পারলে না ? যদি সুমন আমাকে ফোন না করতো ! তাহলে ? অপু কিছু বলল না । চুপ করে রইলো ! নিশি আবার বলল -কি এখনও চুপ করে থাকবে ? অপু হাসলো ! -না না ! চুপ করে থাকবো কেন ! চল ! -No You have to ask first ! -আরে তুমি তো জানই ! তাহলে কেন ? -না বললে যাবো না ! অপু একটা লম্বা নিঃশ্বাস নিল । মনে মনে বলল আজ না হলে আর কোন দিন না ! আজকে এসপাড় কি ওসপাড় ! -নিশি ! -শুনছি ! -আমার সাথে মুভি দেখতে যাবে ? নিশি একট হেসে বলল -আমি এইটা শুনতে চাই নি ? -তাহলে ? -চিন্তা কর ! অপু একটু চিন্তায় পরে গেল ! নিশি আবার বলল -আচ্ছা ঠিক আছে ! আগে চল আমরা মুভি দেখে আসি ! তুমি চিন্তা করতে থাকো ! কেমন ? -আচ্ছা ! নিশি বলল -গাড়ি থাক ! রিক্সা নেই ! রিক্সায় চড়ে মজা আছে ! কি বল? অপু মনটা আরও একটু ভাল হয়ে গেল ! এই মেয়েটা একদম ওর মনে কথাটাই বলেছে ! একটু হেসে বলল -আচ্ছা !


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now