বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিয়ে ছাড়া বউ ১ম পর্ব

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান শাহরিয়ার (guest) (০ পয়েন্ট)

X বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করলেন, বাড়িওয়ালা : - তুমি বিবাহিত নাকি ব্যাচেলর? আমি : - ব্যা। বলতে যাবো তখনি কেউ আমাকে আঠকিয়ে বলে উঠলো। অপরিচিতা : - বিবাহিত!আমিই ওর বউ। একটা মেয়ে কণ্ঠে। পিছনে থাকিয়ে দেখলাম একটা পরী দাড়িয়ে আছে। না পরী না একটা মেয়ে দাড়িয়ে আছে। মেয়েটির মাথায় সমস্যা আছে না হয় একটা অপরিচিত ছেলেকে কেউ স্বামী বানায় নাকি। এটাতো মনে হয় পাবনার পাগলি। আমিতো এই মেয়েটাকে চিনিই না। বাড়িওয়ালা আবার বললেন, বাড়িওয়ালা :- মেয়েটা কি তোমার স্ত্রী? আমি কি বলল,মনে মনে ভাবলাম, এই বাসাটা ছাড়া যাবে না। এরকম বাসা কোথাও পাওয়া যাবে না। বাড়িওয়ালা :-কি হলো কিছু বলছো না যে? আমি :-না মানে হ্যা। মেয়েটা :- আংকেল ও কি বলবে সকালে ঝগড়া করেছি। বলে আমাকে চড় মেরে একা চলে এসেছে। বাড়িওয়ালা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। যেন উনার মেয়েকে মেরেছি ।আরে বাবা বাড়িওয়ালা এভাবে তাকিয়ে আছেন কেনো? ঠাস। আর অমনই আমার গালে হাত।বাড়িওয়ালা রাগী কণ্ঠে বললেন, বাড়িওয়ালা :- এতো মিষ্টি একটা মেয়েকে কেউ মারে। তোমাকে দেখেতো ভালো মনে করেছিলাম। কিন্তু তুমি। তা তোমদের হাতে আলাদা আলাদা লাগেজ কেনো?হাহ মনে হয় ফেসে গেলাম, মেয়েটি : - আরে আংকেল ঐ যে সকালের ঝগড়া। বাড়িওয়ালা আবার আমার দিকে থাকালেন। আমি ভয়ে শেষ। যাই হোক মেয়েটা কিন্তু একটা জিনিয়াস। বাড়িওয়ালা :- তা তোমার নাম কি মামনি? মেয়েটা :- ইরাবতী। সবাই ইরা বলেই ডাকে। বাড়িওয়ালা : - আর ঐ বজ্জাতটার নাম কি? আরে আমি বজ্জাত হলাম কি করে। ব্যাটা তুই যদি বাড়িওয়ালা না হতি তাহলে তর খবর করে ছাড়লামনে। ইরাবতী :- ওর নামতো.. আমি : - জয়। ইরা : - আমাকে বলতে দিবে না নাকি। উনার নাম জয়। বাড়িওয়ালা :- তা তোমাদের কি নিজস্ব বাসা নেই। ইরা :- আসলে আমি আর জয় চাকরি করিতো আর এখান থেকে অফিস খুব কাছে তাই এখানে উঠলাম। বাড়িওয়ালা :- ওও। ভালো আচ্ছা তোমরা যাও ঐ তোমার রুম। বাড়িওয়ালা আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি আর ইরা রুমে ডুকলাম। আসলে আমি ব্যাচেলর। বাসা খুজছিলাম। আর আমার নামটাওতো আপনারা জেনে গেছেন। আমি জয়। ব্যাচেলর বলে কেউ বাসা দিচ্চিলো না। প্রায় সারা ডাকা শহর ঘুরে ফেলেছি। শেষে এই বাসায় এসে। । আমি আর ইরা রুমে ডুকে একে অপরের দিকে তাকিয়ে আছি। আমার হাত একনো গালে, ইরা :- খুব লেগেছে বুঝি। আমি মাথা কাত করলাম। ইরা :- ইসস ব্যাথা করছে? আমি :- না। আচ্ছা এটা কি হলো। ইরা :- কই কি হলো? আমি :- কি হলো মানে? আপনি আমার বউ হলেন কি করে? ইরা :- ওও,সরি। আসলে আপনারও বাসা প্রয়োজন আমারও প্রয়োজন তাই। আমি :- ওও। তবে আপনাকে অসং্খ ধন্যবাদ। আমি আজ এক সপ্তাহ ধরে বাসা খুজছিলাম। কিন্তু পাচ্ছিলাম না। আপনার জন্যই আজ আমি এই বাসাটা পেলাম। ইরা :- ধন্যবাদ দেয়া লাগবেনা। এটা আমারও প্রয়োজন ছিলো । আমি -: আচ্ছা আমরাতো পরিচিতই হলাম না? ইরা : - হলামতো আমি ইরা। অফিসে চাকরি করি। আচ্ছা আপনি কি করেন? আমি :- আমিও চাকরি করি। আর আপনার পরিবার। ইরা কিছুই বলছে না। আমি :- কি হলো? ইরা। ইরা :- আমি। আমি অনাথ। বলে আমার দিকে ছল ছল চোখে থাকাল। আমি :- সরি! আমি বুঝতে পারিনি। ইরা :- না ঠিক আছে। আপনার পরিবার। আমি :- আম্মু, আব্বু,আর ছোট বোন। ইরা :- তারা কোথায়? আমি :- তারাতো চট্রগ্রামে। আর আমি ফুস। আসলে পালিয়ে এসেছি। ইরা :- অবাক হয়ে বলল, কেনো? আমি : -আসলে হয়েছে কি? আম্মু তার বান্ধবীর মেয়েকে বউ করতে চায়। আর আব্বু তার বন্ধুর মেয়ে আর মিরা মানে আমার বোন তার বান্ধবী কে ভাবি বানাতে চায়। আর আমি তাদের মাঝ থেকে ফুস। দ্যাটস ইট। ইরা :- হি হি হা। ইরা খিল খিল করে হাসছে।আমি ইরার দিকে তাকিয়ে আছি। ইরা :- কি দেখছেন অমন করে? আমি :- আমার বউ সরি আপনাকে ইরা :- আমাকে দেখার কি আছে? আমি : - আপনি এতো সুন্দর যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি। ইরা রেগে গিয়ে বলল, ইরা,:- কি!! আমি : - না কিছু না। আচ্ছা আমরা বাসাটাইতো দেখলাম না ইরা :- হ্যা চলুন দেখে নিই। এখানেতো মোট চারটে রুম। সব রুম গুলোই সুন্দর। একটা বেড রুম। একটা কিচেন, একটা ডাইনিং রুম, আর একটা এমনি স্টোর রুমের মতো। কিন্তু বেড একটাই। ইরা আমার দিকে থাকিয়ে আছে আর আমি ইরার দিকে। দুকনেই একসাথে বলে উঠলাম, বেডতো একটা। ইরা :- সমস্যা নেই সোফাতো আছে। আমি :- সোফাতো অন্য রুমে। ইরা :- তো। আমি :- না কিছু না। ইরা :- আচ্ছা চলো রুমগুলো গোছাতে হবে। আমি :- আমার খুব ক্লান্ত লাগছে। ইরা :- কি! এসব বললে হবে না, দুজনেই রুম সাজাবো। তারপর আর কি রুমগুলো সাজাতে লাগলাম। ওও বলে দিচ্ছে আর আমি সব করছি। জিবনে যা করিনি সেসব করছি। আম :- দয়া করে আমাকে ছেড়ে দিন আমি আর পারবোনা বলে টাস করে বেডে শুয়ে পড়লাম। ইরা হেসেই খুন । রুম গোছানো প্রায় শেষ। আমি শুয়ে আছি হাত পা মেলে। তখনি কলিং বেলের শব্দ। দু তিন বার বেজে গেছে। আমি উঠছি না। ইরা কোমড়ে হাত দিয়ে বলল, ইরা :- কি হলো দরজা খুলছো না কেনো? আমি :- আপনি খুলুন। ইরা :- খুলতে বলেছি খুলুন না হয় খবর আছে। কি আর করা উঠে গিয়ে খুললাম। বাড়িওয়ালী। আমি :- আরে আনটি ভিতরে আসুন। আন্টি : - না বাবা, ভিতরে যাবো না এখন। এই নেও তোমাদের রাতের খাবার। খেয়ে নিও। আমি :- জি আচ্ছা। আন্টি :- ইরা কোথায়? আমি :- উনিতো ভিতরে। আন্টি :- তুমি ইরাকে আপনি বলে ডাকো। আমি :- না না। আন্টি :- তাহলে এই যে ডাকলে। আমি :- না না, কই আমিতো বললাম, ওও ভিতরে। হি হি। আন্টি :- নানা তুমিতো বললে উনি। তখনি ইরার আগমন, ইরা :- আন্টি ওও আমাকে উনি করে বলেছে তাই না। আজ দেখাচ্ছি মজা। সকালে ঝগড়া করেছি বলে আপনি করে বলছে। আন্টি : -ওও আচ্ছা বুজেছি আমি এখন যাই। ইরা : - জি আন্টি।আন্টি যেতেই ঠাস করে দরজা লাগিয়ে দিলো। আমার দিকে অগ্নি দৃষ্টিতে থাকিয়ে আছে। আমি :- আরে বাবা থিক্কু বউ আমার দিকে এভাবে থাকিয়ে আছেন কেনো? আমি আবার কি করলাম? ইরা :- আন্টি র সামনে আপনি করে বললেন কেনো? আমি :- আমিতো আপনাকে আপনিই করে বলি তাই। ইরা :- আরে আপনিতো মহা গাধা। উনাদের সামনেতো আমাদের অভিনয় করতে হবে । আমি : - কিভাবে? ইরা :- আরে গাধা। তুমি করে বলতে হবে। উনাদের সামনে এমন ভাবে চলতে হবে যাতে উনারা বুঝতে না পারেন যে, আমরা স্বামি স্ত্রী না। আমি :-- হঠাৎ যদি মুখ দিয়ে আপনি বের হয়ে যায়। ইরা: - এইতো এই জন্য প্র্যাক্টিস করতে হবে। আমি :- তাহলেতো আমাদের একে অপরকে সর্বাবস্থা তুমি করে বলতে হবে। ইরা :-প্রয়োজন হলে ওটাই করবো। আমি :- আচ্ছা তাহলে তোমাকে তুমি করে বলল, আর তুমিও আমাকে তুমি করে বলবে। ওকে ইরা :- ওকে। । (চলবে নাকি..........)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৫২ জন


এ জাতীয় গল্প

→ বিয়ে ছাড়া বউ--০৫
→ #বিয়ে_ছাড়া_বউ-2 এবং শেষ পর্ব
→ #বিয়ে_ছাড়া_বউ-1
→ বিয়ে ছাড়া বউ----০৮
→ বিয়ে ছাড়া বউ--০৭
→ বিয়ে ছাড়া বউ---০৬
→ বিয়ে ছাড়া বউ---০৪
→ বিয়ে ছাড়া বউ---শেষ পর্ব
→ বিয়ে ছাড়া বউ পার্ট ২
→ বিয়ে ছাড়া বউ পার্ট ৩
→ বন্ধু ছাড়া বিয়ে ইমপসিবল

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now