বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অতীত

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rafi Orton (০ পয়েন্ট)

X একটিভ না থাকা স্বত্তেও সবসময় চ্যাট হেডে থাকা একাউন্টের মানুষটা হয়তো ক্ষুণাক্ষরেও টের পায় না কেউ তার একটি মেসেজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ৷ . মেসেজ করার সময় বুক চিড়ে বেরিয়ে আসা দীর্ঘনিঃশ্বাসটা যদি কোনোভাবে ওপারের মানুষটা টের পেতো ৷ তাহলে সেই দীর্ঘনিঃশ্বাসের অস্পষ্ট শব্দে ওপারের মানুষটার মন কেপে উঠতো ৷ . একটিবার দেখার প্রচন্ড ইচ্ছে চাপা দিতে না পেরে, সেই মানুষটির অলক্ষ্যে তাকিয়ে থাকা চোখগুলোর দিকে যদি একটিবার সে তাকাতো, তবে বুঝতে পারতো সেই চোখে তার জন্য কতো গভীর ভালোবাসা বাস করে ৷ . একটি মানুষের মন যদি অন্য মানুষটি দেখতে পেতো, তবে হয়তো বুঝতে পারতো সেই মনের প্রত্যেকটা ক্ষত তারই তৈরি ৷ তবু মানুষটি কেমন ভালো থাকার অভিনয় করে একতরফা ভালবেসে যাচ্ছে তাকে ৷ . অতি বেশি আত্মমর্যাদাবোধ সচেতন মানুষটা দিনের পর দিন তার আত্মমর্যাদা নামক দামী জিনিসটা বিকিয়ে দিচ্ছে, কেবলমাত্র একটি মানুষের কাছে ৷ সেই মানুষটার উদারতা অনুভব করতে পারলে হয়তো অপরপক্ষের মানুষটার মুখ হা হয়ে যেতো ৷ . আফসোস মানুষগুলো বুঝে না ৷ তারা কখনো সেভাবে বুঝতেও চায় না ৷ একজনের কাছে তার গুরুত্ব কতোটা, তার জন্য একটা মানুষের চাপা দীর্ঘনিঃশ্বাস, তাকে দেখার জন্য একজোড়া চোখের প্রচন্ড ইচ্ছে, তাকে ভালোবেসে কারো আত্মমর্যাদা বিকিয়ে দেয়া বা কাউকে বারবার আঘাত করে যাবার পরও তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া মানুষটার অনুভূতি বুঝতে ও চেষ্টা করে না সেই মানুষটা ৷ . একজন মানুষের সবচেয়ে দামী হৃদয়ের অমূল্য ভালোবাসাটাও তার কাছে মূল্যহীন জেনেও সেই মানুষটা তাকে ভালোবেসে যাচ্ছে ৷ তবু এই ভালোবাসাগুলোর কোনো অর্থ নেই অপর মানুষটার মনে ৷ . একতরফা ভালোবেসে যাওয়া মানুষগুলোকে প্রতিদান হিসেবে অপরপক্ষের মানুষগুলো কেবল কষ্টই দিতে পারে, বারবার আঘাত করতে পারে ৷ কারণ তারা জানে, যতোই কষ্ট পাক এ মানুষগুলো নিজের জন্য নাহলেও, তাকে ভালো রাখার জন্যই আবার ফিরে আসবে ৷ . কি সাংঘাতিক ব্যাপার!! একতরফা ভালোবেসে যাওয়া মানুষগুলোকে, বারবার আঘাতের পর তাদের আবার ফিরে আসা দেখেও অপরপক্ষের মানুষগুলো কখনোই এই একতরফা ভালোবাসার মূল্য বুঝতে পারে না ৷ . কতোটা অবুঝ হলে এমন সীমাহীন ভালোবাসা তারা বুঝতেও পারে না ৷ আর কতোটা ভালোবাসতে পারলে হাজারো আঘাতের পর সেই মানুষগুলো চায় অপরপক্ষের মানুষটা ভালো থাকুক ৷ . কি অদ্ভূত!! এক পক্ষ ভালোবাসাটা বুঝতেই পারে না, আর অপরপক্ষ কষ্টগুলো বুঝতে পেরেও তা চাপা দিয়ে আবার ফিরে আসে ৷ আসলেই অদ্ভূত! সাংঘাতিক রকমের অদ্ভূত এই মানুষগুলো ৷


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

→ সোনালী অতীতের গল্প
→ অতীতের স্মৃতি
→ অতীতের সৃতিমাখা ঘাট
→ বেদনাদায়ক অতীত
→ মেয়েদের অতীত দেখেশুনে বিয়ে করবেন,সাবধান!!
→ অতীত থেকে
→ অতীতের পাতা
→ রহস্যময় ভৌতিক গল্প #অভিশপ্ত অতীত (১ম পর্ব)
→ বর্তমান এবং অতীতের ছেলেবেলা।
→ বিষণ্য অতীত
→ বড় উমারের ছোট অতীতকে স্মরণ করা -------------------------------------------------------
→ অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে, ভাল শিক্ষক।
→ অতীতের স্মৃতিচারন
→ অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে, ভাল শিক্ষক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now